অঙ্গটিতে দুটি বিশেষ সময়ে এবং বিশেষ কারণে দুটি শব্দের সৃষ্টি হয়— বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে হৃদপিন্ডে সৃষ্ট লাব ও ডাব সদৃশ শব্দের কথা বলা হয়েছে। ভেন্ট্রিকলের সিস্টোল এর সময় লাব সদৃশ ও ডায়াস্টলের সময় ডাব সদৃশ শব্দ হয়।নিচে বিস্তারিত দেয়া হল: ভেন্ট্রিলের সিস্টোল (Ventricular systole ) : অ্যাট্রিয়ামের সিস্টোলের পরপরই (প্রায় ০.১-০.২ সেকেন্ড পর) ভেন্ট্রিকলদুটি রক্তপূর্ণ অবস্থায় সঙ্কুচিত হয় । ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয় এবং সেমিলুনার কপাটিকা খুলে যায় । এতে লাব (lub) সদৃশ প্রথম শব্দের সৃষ্টি হয় । ভেন্ট্রিকল-মধ্যবর্তী চাপ বৃদ্ধি পায় এবং ভেন্ট্রিকল থেকে রক্ত ভেন্ট্রিকলের বাইরে নির্গত হয় । ডান ভেন্ট্রিকল থেকে CO2 সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনিতে এবং বাম ভেন্ট্রিকল থেকে O2 সমৃদ্ধ রক্ত অ্যাওর্টায় প্রবেশ করে। এ দশার সময়কাল ০.৩ সেকেন্ড । ভেন্ট্রিকলের ডায়াস্টোল (Ventricular diastole) : ভেন্ট্রিকলের সিস্টোলের পরপরই এর ডায়াস্টোল শুরু হয় । এ দশার সময়কাল ০.৫ সেকেন্ড । যখনই ভেন্ট্রিকল প্রসারিত হতে থাকে তখন ভেন্ট্রিকল মধ্যস্থ চাপ কমতে থাকে। ফলে আওটা ও পালমোনারি ধমনির রক্ত ভেন্ট্রিকলে ফিরে আসতে চায় । কিন্তু অতি দ্রুত সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে যায় । এ সময় ডাব (dub) সদৃশ দ্বিতীয় শব্দ উৎপন্ন হয় । সুতরাং, হৃৎপিন্ডের শব্দগুলো হচ্ছে- ভেন্ট্রিলের সিস্টোল= লাব (lub); ভেন্ট্রিকলের ডায়াস্টোল = ডাৰ (dub) |
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
অঙ্গটিতে দুটি বিশেষ সময়ে এবং বিশেষ কারণে দুটি শব্দের সৃষ্টি হয়— ব…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর