উদ্দীপকের K ও L হলো যথাক্রমে হৃৎপিণ্ড ও ফুসফুস। চিত্রের গতিপথটি পালমোনারি সংবহন নির্দেশ করে। যে সংবহন পদ্ধতিতে CO2 সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড হতে ফুসফুসে প্রেরিত হয় এবং ফুসফুস হতে O2 সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে পালমোনারি সংবহন বলে। পালমোনারি সংবহনের রেখাচিত্র-
ডান নিলয়→ পালমোনারি ধমনি → ফুসফুস → পালমোনারি শিরা → বাম অলিন্দ → বাম নিলয়
অলিন্দদ্বয়ের প্রসারণের সময় প্রথমে সমস্ত দেহ থেকে CO2 যুক্ত রক্ত ডান অলিন্দ, পরবর্তীতে সংকোচনের সময় ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসে। নিলয়ের সংকোচনের সাথে সাথে ডান নিলয় থেকে CO2 সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনি দ্বারা বাহিত হয়ে দুটি ফুসফুসে পৌঁছে। পালমোনারি ধমনি ক্রমাগত বিভক্ত হয়ে ফুসফুসের অ্যালভিওলাসের প্রাচীরে কৈশিক জালিকায় রূপান্তরিত হয়। অ্যালভিওলাস ও কৈশিক জালিকার মধ্যে গ্যাসীয় আদান-প্রদান হয়। ফলে রক্ত O2 যুক্ত হয়। কৈশিক জালিকা ও পরবর্তী রক্তনালিকাগুলোর ক্রমাগত সংযুক্তির মাধ্যমে পালমোনারি শিরার উৎপন্ন হয়। পালমোনারি শিরার মাধ্যমে O2 সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দ থেকে রক্ত বাইকাসপিড কপাটিকার মাধ্যমে বাম নিলয়ে প্রবেশ করে। এভাবে রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে এবং ফুসফুস থেকে পুনরায় হৃৎপিণ্ডে প্রবাহিত হয়।