উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিন্ডের সাইনো্-আ্যট্রিয়াল নোড SAN । সাইনো-আ্যট্রিয়াল নোডের প্রক্রিয়া ব্যাহত হলে কৃত্রিম যন্ত্রের মাধ্যমে অঙ্গটি স্বাভাবিক রাখা যায় নিচে তা বিশ্লেষণ করা হলো:
SAN নষ্ট হয়ে গেলে বা কার্যক্ষমতা কমে গেলে দেহে কৃত্তিম পেসমেকার স্থাপন করা হয়। এটি সাধারণত যান্ত্রিক পেসমেকার যা লিথিয়াম ব্যাটারি, কম্পিউটারাইজড জেনারেটর ও সেন্সরদ্বারা তৈরি। এটি SAN এর বিকল্প হিসেবে কাজ করে। সাধারণত একটি যান্ত্রিক পেসমেকারের মেয়াদ 7 থেকে 10 বছর। যান্ত্রিক পেসমেকার এক প্রকোষ্ঠ, দ্বি-প্রকোষ্ঠ, ও তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এক প্রকোষ্ঠ পেসমেকার ডান এট্রিয়াম বা ডান ভেন্ট্রিকলে বিদ্যুৎ তরঙ্গ বহন করে।
দ্বি প্রকোষ্ঠ পেসমেকার ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলে বিদ্যুৎ তরঙ্গ বহন করে। তিনটি প্রকোষ্ঠ পেসমেকার অত্যন্ত দুর্বল হৃদপেশীর হৃদপিন্ডের স্থাপন করা হয় তা না হলে হার্টফেল এর আশঙ্কা থাকে।
এভাবে প্রাকৃতিক পেসমেকার অকেজো বা নষ্ট হয়ে গেলে কৃত্তিম পেসমেকারের মাধ্যমে হৃদস্পন্দন সচল রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়।