শেয়ারFacebookWhatsApp

রক্ত তঞ্চন বলতে কী বুঝ?

উত্তর: যে প্রক্রিয়ায় ক্ষতস্থান থেকে নির্গত হওয়া রক্তের প্লাজমা থেকে ফাইব্রিনোজেন আলাদা হয়ে ফাইব্রিনজালক গঠনপূর্বক রক্তপাত বন্ধ করে এবং বক্তের অবশিষ্টাংশকে জেলির ন্যায় থকথকে পিন্ডে পরিণত করে তাকে রক্ত তন বা রক্তের জমাট বাঁধা বলে। সমগ্র বস্তু তখন প্রক্রিয়াটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। এটি কমপক্ষে ১৩টি ভিন্ন ভিন্ন ফ্যাক্টরের সমন্বিত কার্যের দ্বারা সংঘটিত হয়।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

রক্ত তঞ্চন বলতে কী বুঝ?

উদ্দীপক

Myicardial Infarction (MI) মানবদেহের একটি মারাত্মক সমস্যা।

Sylhet · 2023

উত্তর

তঞ্চিত রক্তের তঞ্চন পিণ্ড থেকে নিঃসৃত জলীয় অংশকে সিরাম বলে।

উত্তর

যে প্রক্রিয়ায় ক্ষতস্থান থেকে নির্গত হওয়া রক্তের প্লাজমা থেকে ফাইব্রিনোজেন আলাদা হয়ে ফাইব্রিনজালক গঠনপূর্বক রক্তপাত বন্ধ করে এবং বক্তের অবশিষ্টাংশকে জেলির ন্যায় থকথকে পিন্ডে পরিণত করে তাকে রক্ত তন বা রক্তের জমাট বাঁধা বলে। সমগ্র বস্তু তখন প্রক্রিয়াটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। এটি কমপক্ষে ১৩টি ভিন্ন ভিন্ন ফ্যাক্টরের সমন্বিত কার্যের দ্বারা সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপকের সমস্যা সংশ্লিষ্ট অঙ্গটি হলো হৃৎপিণ্ড । নিচে হৃৎপিন্ডের গঠন ও কাজ ব্যাখ্যা করা হলো- গঠন : ১. আকার ও আকৃতি: লালচে-খয়েরী বর্ণের হৃৎপিন্ড ত্রিকোণাকৃতির মোচার মতো। এর চওড়া উর্ধ্বমূখী অংশকে বেস এবং ক্রমস সরু নিম্নমুখী অংশকে এপেক্স বলে। ২. আবরণ: হৃর্থপিন্ডটি মসৃণ, পাতলা ও দ্বিস্তরী একটি আবরণ দ্বারা আবৃত থাকে। একে পেরিকার্ডিয়াম বলে। পেরিকার্ডিয়ামের বাইরের স্তরকে প্যারাইটাল স্তর এবং ভেতরের স্তরকে ভিসেরাল স্তর বলে। ৩. প্রাচীর: হৃৎপিন্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি ও যোজক কলা দ্বারা গঠিত। এর প্রাচীর গঠনকারী পেশিকে কার্ডিয়াক পেশি বলে৷ এই প্রাচীর তিনটি স্তর নিয়ে গঠিত। যথা-এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম ও এন্ডোকার্ডিয়াম ৫. প্রকোষ্ঠ: মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের দুটি উপরে ও দুটি নিচের দিকে অবস্থিত। উপরের দুটি প্রকোষ্ঠকে বাম ও ডান অলিন্দ এবং নিচের দুটি প্রকোষ্ঠকে বাম ও ডান নিলয় বলে। কাজ: ১. অ্যাওর্টা দেহের বৃহত্তম ধমনি। ফুসফুস ছাড়া অন্য সকল অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। পালমোনারি ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসে বহন করে। ২. ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ডের বাম আট্রিয়ামে পরিবহন করে। ৩. পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। ৪. হৃৎপিন্ডের সর্বাধিক পেশিবহুল অংশ। অ্যাওর্টার মাধ্যমে সারাদেহে রক্ত পাম্প করে। ৫. বাম ভেন্ট্রিকলের সঙ্কোচন কালে বাম আাট্রিয়ামে রক্তের পশ্চাৎ প্রবাহ প্রতিরোধ করে। ৬. ভেন্ট্রিকলের সঙ্কোচনকালে কপাটিকার অভান্তরভাগ বাইরের দিকে ঘুরে যাওয়া প্রতিরোধ করে এবং মহাধমনি থেকে রক্তকে বাম ভেন্ট্রিকলে পশ্চাৎ প্রবাহে বাধা দেয়। ৭. পালমোনারি ধমনির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে ফুসফুসে পাম্প করে। ৮. ডান ভেন্ট্রিকলের সঙ্কোচনকালে ডান আট্রিয়ামে রক্তের পশ্চাৎ প্রবাহ প্রতিরোধ করে।

উত্তর

উদ্দীপকের সমস্যাটি হলো Myocardial Infraction (MI) অর্থাৎ হার্ট অ্যাটাক। নিচে হার্ট অ্যাটাক সৃষ্টির কারণ ও চিকিৎসা সম্পর্কে আলোচনা কর হলো: হৃদপেশির সুস্থতার জন্য ক্রমাগতভাবে অক্সিজেন-সমৃদ্ধ রক্ত সরবরাহ জরুরি। করোনারি ধমণির মাধ্যমে অক্সিজেন-রক্ত পেশিতে পৌছায়। চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম প্রোটিন প্রভূতি করোনারি ধমনির অন্তর্গাত্রে জমা হয়ে বিভিন্ন আকৃতির প্লাক গঠন করে। একে করোনারি অ্যাথেরোমা বলে। প্লাকের বহির্ভাগ ক্রমশ শক্ত হয়ে উঠে। এভাবে প্লাক শক্ত হয়। অণুচক্রিকা জমা হয়ে প্লাকের চতুর্দিকে তখন রক্ত জমাট বাধাতে শুরু করে। রক্ত জমাট বাধার কারণে করোনারি ধমনির লুমেন (গহ্বর) সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে হৃদপেশিতে পুষ্টি ও অক্সিজেন-সমৃদ্ধ রক্তের সরবরাহও বন্ধ হয়ে যায়, ফলে হৃদপেশি ধ্বংস হয় বা মরে যায় এবং মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রচলিত ভাষায় একেই হার্ট আটাক বলা হয়। চিকিৎসা: হার্টের রক্তনালির রক্ত চলাচল পুনঃপ্রতিস্থাপন করাই এর প্রধান চিকিৎসা। যতদ্রুত চিকিৎসা প্রদান করা যায়, রোগীর সুস্থ হয়ে উঠার সম্ভাবনা তত বেশি ও দ্রুত হয়। এছাড়াও উল্লেখযোগ্য কিছু আধুনিক চিকিৎসা পদ্ধতি উল্লেখ করা হলো- ১. এনজিওপ্লাস্টি : বড় ধরনের অস্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেন (গহ্বর) যুক্ত বা রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনি পুনরায় প্রশস্ত লুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকে এনজিওপ্লাস্টি বলে। এনজিওপ্লাস্টর উদ্দেশ্য হচ্ছে সরু বা বন্ধ হয়ে যাওয়া লুমেনের ভিতর দিয়ে হৃৎপিন্ডে পর্যাপ্ত O2 সরবরাহ নিশ্চিত করে হৃৎপিন্ড ও দেহকে সচল রাখা । ২. পেসমেকার স্থাপন: মানুষের হৃৎপিন্ডে সাইনে আট্রিয়াল নোড পেসমেকার এটি অকেজো বা অসুস্থ হলে হৃদস্পন্দন সৃষ্টি ও নিয়ন্ত্রণের জন্য যে কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র দেহে স্থাপন করা হয় তাকেও পেসমেকার বলে। অতএব, পেসমেকার দু'ধরনের একটি হচ্ছে হৃৎপিণ্ডের অবিচ্ছেদ্য অংশরূপী সাইনো-আাট্রিয়াল নোড যা প্রাকৃতিক পেসমেকার নামে পরিচিত অন্যটি হচ্ছে যান্ত্রিক পেসমেকার, এটি অসুস্থ প্রাকৃতিক পেসমেকারকে নজরদারির মধ্যে রাখে। ৩. ওপেন হার্ট সার্জারি: শল্যচিকিৎসক যখন রোগীর বুক কেটে উম্মুক্ত করে হৃৎপিন্ডে অস্ত্রোপচার সম্পন্ন করেন তখন সে প্রক্লিয়াকে ওপেন হার্ট সার্জারি বলে। এটি একটি বড় শল্যচিকিৎসামূলক প্রক্রিয়া যার মাধ্যমে হৃৎপিণ্ড সংক্রান্ত অনেক জটিল সমস্য ও রোগ মুক্তির উদ্যোগ গ্রহণ করা হয়। অন্য সব চিকিৎসার পরও যদি হৃৎপন্ডে বড় ধরনের সমস্যা থাকে তাহলে ওপেন হার্ট সার্জারি ছাড়া উপায় থাকে না।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহনSylhet
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

  • ইওসিনোফিল
  • বেসোফিল
  • এরিথ্রোসাইট
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

  • ইওসিনোফিল
  • মনোসাইট
  • বেসোফিল
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

  • বাইকাসপিড
  • ট্রাইকাসপিড
  • ইউস্টেশিয়ান
  • সেমিলুনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

  • Rate-responsive Pacemaker
  • Pump-Oxygenerator
  • Dual-Chamber Pacemaker
  • Single Chamber Pacemaker

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

  • ৯০ দিন
  • ১২০ দিন
  • ১৫০ দিন
  • ১৮ দিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

  • অ্যান্টিবডি উৎপন্ন করা
  • অম্ল ও ক্ষারের সমতা রক্ষা
  • হিস্টামিন নিঃসৃত করে
  • রক্ত জমাটে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

  • রিউম্যাটিক হৃদরোগ
  • পেরিকার্ডাইটিস
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিওমেগালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

  • নিউট্রোফিল
  • মনোসাইট
  • ইউসিনোফিল
  • বেসোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

  • বর্ণ নিরপেক্ষ
  • অম্লধর্মী
  • হিস্টামিন নিঃসরণ করে
  • সংখ্যায় সবচেয়ে কম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

  • নিম্ন রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরল হ্রাস
  • তামাক সেবন
  • হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।