উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড । হৃৎপিন্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না তখন এ অবস্থাকে হার্ট ফেইলিউর বলে। অনেক সময় হৃৎপিণ্ড রক্তে পরিপূর্ণ হতে না পারায়, কখনওবা হৃৎপ্রাচীরে যথেষ্ট শক্তি না থাকায় এমনটি হতে পারে। কিছু ক্ষেত্রে উভয় সমস্যাই একসঙ্গে দেখা যায়। অতএব হার্ট ফেউলিউর মানে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, বা থেমে যাওয়ার উপক্রম হয়েছে তা নয়। তবে হার্ট ফেইলিউরকে হৃৎপিন্ডের একটি মারাত্মক অবস্থা বিবেচনা করে সূচিকিৎসার কথা বলা হয়েছে। বিভিন্ন কারণে হার্ট ফেউলিউর হতে পারে । যেমন-
১. হার্ট আটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের জন্য ৷
২. উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের জন্য।
৩. হৃৎপিণ্ডের কপাটিকার রোগ হলে।
৪. করোনারি ধমনিতে ব্লক হলে।
৫. হৃৎস্পন্দনের ছন্দোপাতন হলে।
৬. অতিমাত্রায় রক্ত শূন্যতার জন্য ৷
৭. ধুমপান ও মদ্যপানের জন্য ।
৮. অত্যধিক মানসিক চাপ, বার্ধক্যজনিত কারণে, জেনেটিক কারণে ইত্যাদি।