উদ্দীপকে চিহ্নিত চিত্রটি হৃৎপিণ্ড। হূৎপিণ্ডের তীরচিহ্নিত গতিপথগুলো নিচে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হলো-
P-এর গতিপথ : এই গতিপথটি হলো নিম্ন মহাশিরার গতিপথ। এটি হৃৎপিণ্ডের বাম অলিন্দের নিম্ন প্রান্তে যুক্ত থাকে। এই শিরার মাধ্যমে দেহের নিম্নভাগ থেকে CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে আসে।
Q -এর গতিপথ : এই গতিপথটি হলো ঊর্ধ্ব মহাশিরার গতিপথ। এটি হৃৎপিণ্ডের ডান অলিন্দের ঊর্ধ্বপ্রান্তে যুক্ত থাকে। এই শিরার মাধ্যমে দেহের ঊর্ধ্বভাগ থেকে CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে আসে।
R-এর গতিপথ : এই গতিপথটি হলো অ্যাওটা বা মহাধমনি। এটি হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকে। বাম ভেন্ট্রিকল থেকে O2 সমৃদ্ধ রক্ত মহাধমনির মাধ্যমে সমগ্রদেহে প্রবাহিত হয়।
T-এর গতিপথ : এই গতিপথটি হলো পালমোনারি শিরার গতিপথ। ফুসফুস থেকে O, যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে।
S-এর গতিপথ : এই গতিপথটি হলো পালমোনারি ধমনির গতিপথ । ডান নিলয় থেকে CO2 সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যায়।