কার্ডিয়াক চক্র বলতে কী বোঝ?
উত্তর: হৃৎপিণ্ডের অ্যাট্রিয়া ও ভেন্ট্রিকলদুটির পর্যায়ক্রমিক সঙ্কোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের ভিতরে গতিশীল থাকে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সঙ্কোচনকে সিস্টোল (systole) ও প্রসারণকে ডায়াস্টোল (diastole) বলে । হৃৎপিণ্ডের একবার সঙ্কোচন (সিস্টোল) ও একবার প্রসারণ (ডায়াস্টোল)-কে একত্রে হার্টবিট বা হৃৎস্পন্দন (heart beat) বলা হয় । প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় ৭০-৮০ বার । প্রতি হৃৎস্পন্দন সম্পন্ন করতে সিস্টোল ও ডায়াস্টোলের যে চক্রাকার ঘটনাবলি অনুসৃত হয় তাকে কার্ডিয়াক চক্র বা হৃৎচক্র বলে । যদি প্রতি মিনিটে গড়ে ৭৫ বার হার্টবিট হয় তবে কার্ডিয়াক চক্রের সময়কাল ৬০/৭৫= ০.৮ সেকেন্ড চক্র উভয়েরই স্থিতিকাল ০.৮ সেকেন্ড । স্বাভাবিকভাবেই অ্যাট্রিয়াল চক্র এবং ভেন্ট্রিকুলার চক্রের স্থিতিকাল০.৮ সেকেন্ড
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
কার্ডিয়াক চক্র বলতে কী বোঝ?
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর