শেয়ারFacebookWhatsApp

অ্যার্টারিওস্ক্লেরোসিস বলতে কী বোঝায়?

উত্তর: হৃৎপিণ্ডের করোনারি আর্টারি ব্লক হয়ে আর্টারিতে স্ক্লেরোসিস ঘটতে পারে। এক্ষেত্রে প্রথমে ধমনির অন্তঃস্থ প্রাচীর ঘিরে ক্রমশ উচ্চমাত্রার কোলেস্টেরল জাতীয় হলদে চর্বি পদার্থ জমতে থাকে। ধমনি প্রাচীরের এন্ডোথেলিয়ামে এগুলো জমা হয়। পরে এসব পদার্থে তন্তু পুঞ্জিভূত হয়ে শক্ত হতে শুরু করে এবং চুনময় পদার্থে পরিণত হয়। এ প্রক্রিয়াকেই আর্টারিওস্ক্লেরোসিস বলে।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

অ্যার্টারিওস্ক্লেরোসিস বলতে কী বোঝায়?

Rajshahi · 2023

উত্তর

হৃদপেশি যখন O₂ সমৃদ্ধ রক্তের পর্যাপ্ত সরবরাহ পায় না তখন বুক নিষ্পেষিত হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে এমন মারাত্মক অস্বস্থি অনুভূত হলে সে ধরনের বুক ব্যথাই হলো অ্যানজাইনা।

উত্তর

হৃৎপিণ্ডের করোনারি আর্টারি ব্লক হয়ে আর্টারিতে স্ক্লেরোসিস ঘটতে পারে। এক্ষেত্রে প্রথমে ধমনির অন্তঃস্থ প্রাচীর ঘিরে ক্রমশ উচ্চমাত্রার কোলেস্টেরল জাতীয় হলদে চর্বি পদার্থ জমতে থাকে। ধমনি প্রাচীরের এন্ডোথেলিয়ামে এগুলো জমা হয়। পরে এসব পদার্থে তন্তু পুঞ্জিভূত হয়ে শক্ত হতে শুরু করে এবং চুনময় পদার্থে পরিণত হয়। এ প্রক্রিয়াকেই আর্টারিওস্ক্লেরোসিস বলে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিন্ডের রক্তসঞ্চালন কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়। হৃৎপিণ্ডে অবস্থিত কপাটিকাগুলো হলো বাইকাসপিড, ট্রাইকাসপিড, অ্যাওর্টিক, পালমোনারি, থিবেসিয়ান ও ইউস্টেসিয়ান কপাটিকা। এ প্রধান কপাটিকাগুলো রক্ত প্রবাহের গতি নিয়ন্ত্রিত করে তা একমুখী করে। নিচে এ কপাটিকাসমূহের ভূমিকা ব্যাখ্যা করা হলো- বাইকাসপিড কপাটিকা বাম অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে অবস্থান করে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্তকে প্রেরণ করে। কিন্তু রক্তকে নিলয় থেকে অলিন্দে ফেরত যেতে বাধা প্রদান করে। রক্ত ট্রাইকাসপিড কপাটিকার মধ্য দিয়ে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়। নিলয়ের সিস্টোলের সময় ট্রাইকাসপিড কপাটিকা বাঁধার সৃষ্টি করে। ফলে রক্ত ডান নিলয় থেকে ডান অলিন্দে ফেরত যেতে পারে না। অ্যাওটিক কপাটিকা বাম নিলয় ও অ্যাওটার সংযোগস্থলে অবস্থান করে এবং রক্তকে বাম নিলয় থেকে অ্যাওর্টায় প্রেরণ করে। কিন্তু রক্তকে উল্টো পথে যেতে বাঁধা দেয়। আবার পালমোনারি ধমনির মুখে অবস্থিত সেমিলুনার কপাটিকার একই রকম কাজ করে। থিবেসিয়ান কপাটিকা করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে এবং ইউস্টেসিয়ান কপাটিকা ইনফিরিয়র ভেনাক্যাভা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থান করে। ইউস্টেসিয়ান কপাটিকা রক্তকে ইনফিরিয়র ভেনাক্যাভা থেকে ডান অলিন্দে প্রেরণ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড এবং 'PP^{\prime} চিহ্নিত অংশটি হলো সাইনো-অ্যাট্রিয়াল-নোড (SAN)। হৃৎপিণ্ডের হৃদস্পন্দন SAN যেভাবে নিয়ন্ত্রণ করে তা নিচে বিশ্লেষণ করা হলো- SA নোড ডান অলিন্দের উপরের দিকের দেয়ালে যেখানে সুপিরিয়র ভেনাক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরায় প্রবেশ করে তার সন্নিকটে অবস্থিত একগুচ্ছ বিশেষায়িত হৃদপেশি কোষ যা অলিন্দে ছান্দিক গতি সৃষ্টির তাড়না তৈরি করে। হৃৎপিণ্ডের কোষসমূহের বৈদ্যুতিক তাড়না তৈরির যে সক্ষমতা রয়েছে তা SA নোড থেকেই সূচিত হয়। এজন্য SA নোডকে প্রাথমিক গতি উৎপাদক বা পেসমেকার বলা হয়। স্নায়বিক ও হরমোনাল নিয়ন্ত্রণ ছাড়াই SA নোড স্বয়ংক্রিয়ভাবেই প্রতি মিনিটে ১০০ বিট পর্যন্ত হৃদস্পন্দন সংঘটনের বৈদ্যুতিক তাড়না সৃষ্টি করতে পারে। SA নোডের তন্তুগুলো সরাসরি অলিন্দের পেশিতন্তুর সাথে যুক্ত থাকে। সেজন্য SA নোডে শুরু হওয়া কার্যক্রম বা উদ্দীপনা তাৎক্ষণিকভাবে অলিন্দের দেয়ালের পেশিতে ছড়িয়ে পড়ে। সুতরাং SAN বৈদ্যুতিক তাড়না কার্যক্রম অব্যাহত রেখে হৃৎপিণ্ডকে সচল রাখে। হৃৎপিণ্ড সচল থাকায় সারাদেহে রক্ত সংবাহিত হয়। এভাবেই, হৃৎপিণ্ডের হৃদস্পন্দন নিয়ন্ত্রণে SAN অপরিহার্য ভূমিকা রাখে।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহনRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

  • ইওসিনোফিল
  • বেসোফিল
  • এরিথ্রোসাইট
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

  • ইওসিনোফিল
  • মনোসাইট
  • বেসোফিল
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

  • বাইকাসপিড
  • ট্রাইকাসপিড
  • ইউস্টেশিয়ান
  • সেমিলুনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

  • Rate-responsive Pacemaker
  • Pump-Oxygenerator
  • Dual-Chamber Pacemaker
  • Single Chamber Pacemaker

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

  • ৯০ দিন
  • ১২০ দিন
  • ১৫০ দিন
  • ১৮ দিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

  • অ্যান্টিবডি উৎপন্ন করা
  • অম্ল ও ক্ষারের সমতা রক্ষা
  • হিস্টামিন নিঃসৃত করে
  • রক্ত জমাটে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

  • রিউম্যাটিক হৃদরোগ
  • পেরিকার্ডাইটিস
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিওমেগালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

  • নিউট্রোফিল
  • মনোসাইট
  • ইউসিনোফিল
  • বেসোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

  • বর্ণ নিরপেক্ষ
  • অম্লধর্মী
  • হিস্টামিন নিঃসরণ করে
  • সংখ্যায় সবচেয়ে কম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

  • নিম্ন রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরল হ্রাস
  • তামাক সেবন
  • হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।