উদ্দীপকের অ্যানজাইনা রোগ প্রতিরোধের উপায় নিচে বর্ণিত হলো- অ্যানজাইনা রোগ থেকে পরিত্রাণ পেতে হলে সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এবং তা ধরে রাখাই হচ্ছে অ্যানজাইনা প্রতিরোধের প্রধান উপায়। এজন্য কিছু বিষয় গুরুত্বের সাথে পালন করা উচিত। তবে কিছু বিষয় আছে যার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, যেমন- বয়স, পিলভেন, হৃদরোগ অ্যানজাইনার পারিবারিক ইতিহাস। যেসব বিষয় আমাদের নাগালের মধ্যে আছে সেগুলো মেনে চলতে হবে। এ বিষয়গুলো নিচে উল্লেখ করা হলো-
১. ধূমপান ত্যাগ করতে হবে।
২. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
৩. রক্তের কোলেস্টেরল মাত্রা সর্বদা সঠিক রাখতে হবে।
৪. দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। ৫. চর্বি জাতীয় খাবার ত্যাগ করতে হবে।
৬. নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে।
৭. দেহের স্থূলতা দূর করতে হবে।
৮. অ্যালকোহল ও মদ্যপান বর্জন করতে হবে।
৯. মানসিক প্রশান্তিতে থাকতে হবে।
১০. বছরে কমপক্ষে একবার সম্পূর্ণ শরীরের চেকআপ করাতে হবে।
উপরিউল্লিখিত বিষয়গুলো গুরুত্ব সহকারে মেনে চললে অ্যানজাইন থেকে পরিত্রাণ পাওয়া যাবে।