উদ্দীপকে উল্লিখিত রোগগুলো হচ্ছে- অ্যানজাইনা, হার্ট অ্যাটাক ও হার্ট ফেইলিউর। নিচে এই রোগগুলোর লক্ষণসমূহ বর্ণনা করা হলো-
অ্যানজাইনা:
১. স্টার্নামের পিছনে বুকে ব্যথা হওয়া।
২. ব্যায়াম বা অন্য শারীরিক কাজে, মানসিক চাপে, শৈত্য বা আতংকে বুকে ব্যথা হতে পারে। ব্যথা ৫-৩০ মিনিট স্থায়ী থাকে।
৩. অ্যানজাইনা গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ ও দাঁতেও ব্যথা ছড়িয়ে পরে।
৪. বুকে জ্বালাপোড়া, নিষ্পেষণ বা আড়ষ্টভাব সৃষ্টি হয় ।
হার্ট অ্যাটাক:
১. বুকের ঠিক মাঝখানে অস্বস্তি হওয়া যা কয়েক মিনিট ধরে থাকে, চলে যায় আবার ফিরে আসে।
২. বুকে অসহ্য চাপ, মোচড়ানো, আছড়ানো বা ব্যথা অনুভূত হয়।
৩. এক বা উভয় বাহু, চোয়াল, পিঠ ও গলায় ব্যথা অনুভূত হয়।
৪. বমি বমি ভাব ও ঘন ঘন শ্বাস-প্রশ্বাস দেখা দেয় এবং ঘুমের ব্যাঘাত ঘটে।
হার্ট ফেইলিউর:
১. সক্রিয় ও নিষ্ক্রিয় অবস্থায় শ্বাসকষ্ট হওয়া
২. গোলাপী বর্ণের মিউকাসসহ কাঁশি হওয়া।
৩. শরীরের বিভিন্ন অংশে পানি জমে ফুলে ওঠা।
৪. সবসময় ক্লান্তি ভাব, হৃদস্পন্দন দ্রুত হয়, স্মৃতিহীনতা দেখা দেয়।