উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। নিচে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের জীনতাত্ত্বিক বিশ্লেষণ করা হলো- মেন্ডেলের ২য় সূত্র : দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে (F1) কেবল মাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে।
সূত্র অনুযায়ী F2 বংশধরের ফিনোটাইপিক অনুপাত ৯ঃ ৩ঃ৩ঃ ১। উদ্দীপকের প্রাপ্ত ফলাফলে সাদা লেগহর্ন ও সাদা ওয়াইনডট-এর মধ্যে ক্রস করালে F। জনুতে উৎপন্ন সকল মোরগ-মুরগি সাদা পালক বিশিষ্ট হবে। F, জনুর মোরগ-মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে দেখা যায়, F2 জনুতে সাদা ও রঙিন পালক বিশিষ্ট মোরগ-মুরগির আবির্ভাব ঘটে এদের অনুপাত সাদা : রঙিন = ১৩ : ৩। উদ্দীপকের ফলাফলটি মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রম। কারণ এক্ষেত্রে F2 জনুতে প্রকট এপিস্ট্যাটিক জিন । এর কারণে ১৩টি সাদা এবং এর অনুপস্থিতির কারণে ৩টি রঙিন পালক বিশিষ্ট মোরগ-মুরগির উৎপন্ন হয়। প্রকট এপিস্ট্যাসিস এর কারণে F2 জনুতে সাদা ও রঙিন মোরগ মুরগির অনুপাত ১৩ঃ৩।
অনুপাতের ভিন্নতাই প্রকাশ করে যে, উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম।