শেয়ারFacebookWhatsApp

হিমোলিম্ফ কী?

উত্তর: আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের হিমোসিল নামক দেহগহ্বরে অবস্থিত লসিকা মিশ্রিত রক্তই হলো হিমোলিম্ফ।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

হিমোলিম্ফ কী?

উদ্দীপক

পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত একটি মাছ আছে,যার দেহে এমন একটি অঙ্গ আছে যা পানিতে দেহের ভারসাম্য ও শ্বসনে ভূমিকা রাখে। এছাড়াও এর রক্তসংবহন পদ্ধতি তোমার রক্তসংবহন পদ্ধতি অপেক্ষা ভিন্নতর।

Combined · 2018

উত্তর

আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের হিমোসিল নামক দেহগহ্বরে অবস্থিত লসিকা মিশ্রিত রক্তই হলো হিমোলিম্ফ।

উত্তর

হাইড্রাকে অমর প্রাণী বলা হয় এর পুনরুৎপত্তি ক্ষমতার জন্য। এই ক্ষমতার মাধ্যমে কোনো হাইড্রার দেহ বাহ্যিক কারণে দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে প্রত্যেক খণ্ড থেকে নতুন হাইড্রা জন্মায়। বিচ্ছিন্ন অংশের ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ সৃষ্টি করে। ফলে দেহ গঠনের মাধ্যমে অপত্য হাইড্রার বিকাশ ঘটে। তাই হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত অঙ্গটি হলো মাছের বায়ুথলি, যা পানিতে দেহের ভারসাম্য বজায় রাখতে ও শ্বসনে ভূমিকা রাখে। বায়ুথলি হলো পাতলা পর্দা বিশিষ্ট একটি থলে, যা মাছের দেহের ভেতরে পাকস্থলির নিচে ও মেরুদণ্ডের উপরে অবস্থান করে। এটি দেখতে চকচকে সাদা থলের মতো এবং বিভিন্ন ধরনের গ্যাসে পূর্ণ থাকে। এটি একটি আড়াআড়ি ভাঁজ দিয়ে সামনের দিকে ছোট ও পেছনে বড় প্রকোষ্ঠে বিভক্ত। দুটি প্রকোষ্ঠের মাঝখানে একটি গভীর খাঁজ রয়েছে। সম্মুখ প্রকোষ্ঠ একটি সরু নল দিয়ে অন্ননালির সাথে যুক্ত থাকে। বায়ুথলির সম্মুখ প্রকোষ্ঠের এপিথেলিয় আবরণ একটি লালাগ্রন্থি গঠন করে। এ লালাগ্রন্থিতে ঘনসন্নিবিষ্ট অসংখ্য কৈশিকনালি নিয়ে কতগুলো রেটি মিরাবিলি গঠিত হয়। বায়ুথলি ও অন্ননালি সংযোগকারী নলকে নিউম্যাটিক নালি বলে, যা অন্তকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে। বায়ুথলির প্রাচীর দ্বিস্তরী, বাইরেরটা টিউনিকা এক্সটার্না এবং ভেতরেরটা টিউনিকা ইন্টারনা নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের শেষের লাইনটিতে বলা হয়েছে মাছের রক্তসংবহন পদ্ধতি মানুষের রক্তসংবহন পদ্ধতি থেকে ভিন্নতর। নিম্নে লাইনটির যথার্থতা মূল্যায়ন করা হলো- মাছের হৃৎপিন্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিন্ড থেকে CO₂ সমৃদ্ধ রক্ত প্রথমে ফুলকায় যায়। ফুলকায় CO₂ ত্যাগের পর রক্ত O₂ সমৃদ্ধ হয়। এই রক্ত সমগ্র দেহ পরিভ্রমণ করে কোষে পৌঁছে O₂ সরবরাহ করে এবং কোষে উৎপন্ন CO₂ রক্তের মাধ্যমে বাহিত হয়ে হৃৎপিন্ডে ফিরে আসে। অর্থাৎ রক্ত সমগ্র দেহে পরিভ্রমণ করে একবার হৃৎপিণ্ড অতিক্রম করে। একে একচক্রীয় রক্ত সংবহনতন্ত্র বলে। এছাড়া এই পরিবহনে শুধু CO₂ যুক্ত রক্ত হৃৎপিন্ডে প্রবেশ করে, O₂ যুক্ত রক্ত করে না। অপরদিকে মানুষের হৃৎপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে শিরার মাধ্যমে কোষে উৎপন্ন CO₂ যুক্ত রক্ত হৃৎপিন্ডে আসে এবং সেখান থেকে ফুসফুসে পৌঁছে CO₂ ত্যাগ করে ও ০₂ গ্রহণ করে। ফুসফুসীয় শিরার মাধ্যমে O2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড তা ধমনির মাধ্যমে সারা দেহের সমস্ত কোষে পৌঁছে দেয়। হৃৎপিণ্ড সংকোচন-প্রসারণের মাধ্যমে এই কাজ করে। এখানে রক্ত সমগ্র দেহ পরিভ্রমণ করে দুই বার হৃৎপিণ্ড অতিক্রম করে। একে দ্বিচক্রীয় রক্ত সংবহনতন্ত্র বলে। এছাড়া এই পরিবহনে CO₂ ও O₂ যুক্ত রক্ত উভয়ই হৃৎপিণ্ডে প্রবেশ করে। সুতরাং, উপরের আলোচনা থেকে বোঝা যায়, মাছ এবং মানুষের রক্ত সংবহনতন্ত্র পদ্ধতি পরস্পর থেকে ভিন্নতর।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহনCombined
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।