শেয়ারFacebookWhatsApp

রক্তচাপ বলতে কী বোঝায়?

উত্তর: রক্ত প্রবাহের সময় রক্তবাহিকার উপর যে পার্শ্ব চাপ প্রয়োগ করে তাই রক্তচাপ। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক চাপ ১০০-১৪০ মিলিমিটার এবং ডায়াস্টোলিক চাপ ৭০-৯০ মিলিমিটার পারদস্তম্ভের সমান হয়ে থাকে।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

রক্তচাপ বলতে কী বোঝায়?

উদ্দীপক

আমাদের হৃদযন্ত্রটি কিছু কপাটিকা ও নোড এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।

Rajshahi · 2017

উত্তর

হৃৎপিণ্ডের নিলয় প্রাচীরের অন্তর্গাত্র হতে যে মাংসল পেশিগুলো নিলয় প্রকোষ্ঠে অভিক্ষেপিত অবস্থায় থাকে সেগুলোই হলো কলামনি কর্নি।

উত্তর

রক্ত প্রবাহের সময় রক্তবাহিকার উপর যে পার্শ্ব চাপ প্রয়োগ করে তাই রক্তচাপ। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক চাপ ১০০-১৪০ মিলিমিটার এবং ডায়াস্টোলিক চাপ ৭০-৯০ মিলিমিটার পারদস্তম্ভের সমান হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে হৃৎপিণ্ডের কপাটিকাসমূহের উল্লেখ রয়েছে। আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্রপথ কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকে। যেমন- i . ডান অলিন্দ ও ডান নিলয়ের ছিদ্রপথ ত্রিপত্রী বা ট্রাইকাসপিড কপাটিকা দ্বারা সুরক্ষিত। ii. বাম অলিন্দ ও বাম নিলয়ের ছিদ্রপথ দ্বিপত্রী বা বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা দ্বারা সুরক্ষিত। iii. পালমোনারি বা ফুসফুসীয় ধমনি এর গোড়ায় পালমোনারি কপাটিকা নামক অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা রয়েছে। iv. মহাধমনি বা অ্যাওটা এর গোড়ায় অ্যাওটিক কপাটিকা নামক অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা রয়েছে। উল্লিখিত কপাটিকাসমূহ রক্তের একমুখী ও নিয়ন্ত্রিত প্রবাহ নিশ্চিত করে। এর মধ্যে দ্বিপত্রী ও ত্রিপত্রী কপাটিকাদ্বয় কর্ডি টেন্ডনি নামক তত্ত্ব দ্বারা নিলয়ের প্রাচীরের কলামনি কর্ণির সাথে যুক্ত থাকে।

উত্তর

হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণ সৃষ্টি করার জন্য এর গঠনে স্বতঃপ্রণোদনা দানকারী ও সমন্বয়কারী কয়েকটি নোড রয়েছে যা উদ্দীপকে উল্লেখ করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণকারী এসব নোড ও এদের কার্যাবলি নিম্নরূপ- সাইনো-অ্যাট্রিয়াল নোড (SA Node): SA নোড ডান অলিন্দের উপরের দিকের দেয়ালে অবস্থিত একগুচ্ছ বিশেষায়িত হৃদপেশিকোষ, যা অলিন্দে ছান্দিক গতি সৃষ্টির তাড়না তৈরি করে। এই প্রাকৃতিক Pace Maker-এর তত্ত্বগুলো সরাসরি অলিন্দের পেশিতন্তুর সাথে যুক্ত থাকে। অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার নোড (AV Node): ডান অলিন্দ নিলয়ের মধ্যবর্তী পর্দার নিকটে ত্রিপত্রী কপাটিকার ঠিক পেছনে অবস্থিত AV Node সক্রিয় হয় SA Node থেকে উৎপন্ন স্নায়ু তাড়নার মাধ্যমে। এর ফলে AV নোড উদ্দীপিত হয়ে হৃদস্পন্দনে ভূমিকা রাখে। একে সংরক্ষিত পেসমেকার বলে। কোনো কারণে SA নোড বৈদ্যুতিক সংকেত সৃষ্টিতে ব্যর্থ হলে AV নোড তা সৃষ্টি করে। বান্ডেল অব হিজ: আন্তঃনিলয় প্রাচীরে অবস্থিত বান্ডেল অব হিজ AV নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং বান্ডেল অব হিজ এর ডান ও বাম শাখা বরাবর উদ্দীপনা প্রবাহিত হয়ে পারকিনজি তত্ত্বর মাধ্যমে নিলয়ের প্রাচীরে সঞ্চারিত হয়। এতে রক্তপূর্ণ নিলয়ের সংকোচন ঘটে। এভাবেই উদ্দীপকে বর্ণিত নোডসমূহ দ্বারা হূৎপিন্ড স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহনRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।