উদ্দীপকে "L" চিহ্নিত অংকটি হলো ফুসফুস এবং "K" চিহ্নিত অঙ্গটি হলো মানব হৃদপিণ্ড।
উদ্দীপকের রেখাচিত্রে ফুসফুস থেকে O2 সমৃদ্ধ রক্ত হৃদপিন্ডে এবং হৃদপিণ্ড থেকে CO2 সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবাহিত হওয়ার প্রক্রিয়া দেখানো হয়েছে, যা পালমোনারি সংবহন নামে পরিচিত।
নিম্নে এই সংবহনটি বিশ্লেষণ করা হলো -
ডান ভেন্ট্রিকল--> পালমোনারি ধমনি--> ফুসফুস--> পালমোনারি শিরা--> বাম অ্যাট্রিয়াম--> বাম ভেন্ট্রিকল
যে সংবহনে রক্ত হৃদপিন্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম এট্রিয়ামে ফিরে আসে তাকে পালমোনারি বা ফুসফুসীয় সংবহন বলে। পালমুনারী সংবহনের শুরু হয় পালমোনারি ধমনী থেকে, যার উদ্ভব ঘটে ডান ভেন্ট্রিকল থেকে৷ ডান ভেট্রিকল সংকোচনের ফলে CO2 সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীতে প্রবেশ করে । এরপর রক্ত ধমনিকা হয়ে ফুসফুসের অ্যালভিওলসের চারপাশে অবস্থিত কৌশিক নালীতে উপস্থিত হয়। এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুনরায় ক্ষুদ্রতর শিরা বা ভেনিউল এবং অবশেষে চারটি পালমোনারি শিরার মাধ্যমে বাম এট্রিয়ামে ফিরে আসে।
এ সংবহন এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করে সেখানে অ্যালভিওলাসের ব্যাপন প্রক্রিয়ার গ্যাসীয় বিনিময় ঘটে ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত শিরার মাধ্যমে হৃদপিণ্ডে ফিরে আসে। এভাবে পালমোনারি সংবহন সংঘটিত হয়।