শেয়ারFacebookWhatsApp

বাম ও ডান নিলয়ের মধ্যে কোনটির প্রাচীর পুরু এবং কেন?

উত্তর: হৃদপিন্ডের ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত প্রবাহিত হয়। এটি হৃদপিন্ডের খুব নিকটে অবস্থান করে বলে অল্প শক্তি প্রয়োগ করার প্রয়োজন হয়। অপরদিকে হৃদপিন্ডের বাম নিলয় থেকে সমগ্র দেহে রক্ত প্রবাহিত হয় বলে অধিক শক্তি প্রয়োগের প্রয়োজন হয়। ফলে সমপরিমাণ রক্ত প্রেরণ করলেও ডান নিলয় থেকে বাম নিলয়ের বেশি কাজ করতে হয়। কর্মদক্ষতার এই তারতম্যের কারণে বাম নিলয়ের প্রাচীরের অঙ্গ সংস্থানিক পরিবর্তন ঘটে। তাই বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা অধিক পুরু( প্রায় ৩ গুন)।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

বাম ও ডান নিলয়ের মধ্যে কোনটির প্রাচীর পুরু এবং কেন?

উদ্দীপক

question image

Dhaka · 2019

উত্তর

রক্ত রক্তবাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় রক্তবাহিকার প্রাচীরে যে পার্শীয় চাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে।

উত্তর

হৃদপিন্ডের ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত প্রবাহিত হয়। এটি হৃদপিন্ডের খুব নিকটে অবস্থান করে বলে অল্প শক্তি প্রয়োগ করার প্রয়োজন হয়। অপরদিকে হৃদপিন্ডের বাম নিলয় থেকে সমগ্র দেহে রক্ত প্রবাহিত হয় বলে অধিক শক্তি প্রয়োগের প্রয়োজন হয়। ফলে সমপরিমাণ রক্ত প্রেরণ করলেও ডান নিলয় থেকে বাম নিলয়ের বেশি কাজ করতে হয়। কর্মদক্ষতার এই তারতম্যের কারণে বাম নিলয়ের প্রাচীরের অঙ্গ সংস্থানিক পরিবর্তন ঘটে। তাই বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা অধিক পুরু( প্রায় ৩ গুন)।

উত্তর

উদ্দীপকের "K" অঙ্গটি হল মানব হৃৎপিণ্ড। দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণ এর মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত হয় তাকে হৃদপিণ্ড বলে। নিম্নে হৃদপিন্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো - question image

উত্তর

উদ্দীপকে "L" চিহ্নিত অংকটি হলো ফুসফুস এবং "K" চিহ্নিত অঙ্গটি হলো মানব হৃদপিণ্ড। উদ্দীপকের রেখাচিত্রে ফুসফুস থেকে O2 সমৃদ্ধ রক্ত হৃদপিন্ডে এবং হৃদপিণ্ড থেকে CO2 সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবাহিত হওয়ার প্রক্রিয়া দেখানো হয়েছে, যা পালমোনারি সংবহন নামে পরিচিত। নিম্নে এই সংবহনটি বিশ্লেষণ করা হলো - ডান ভেন্ট্রিকল--> পালমোনারি ধমনি--> ফুসফুস--> পালমোনারি শিরা--> বাম অ্যাট্রিয়াম--> বাম ভেন্ট্রিকল যে সংবহনে রক্ত হৃদপিন্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম এট্রিয়ামে ফিরে আসে তাকে পালমোনারি বা ফুসফুসীয় সংবহন বলে। পালমুনারী সংবহনের শুরু হয় পালমোনারি ধমনী থেকে, যার উদ্ভব ঘটে ডান ভেন্ট্রিকল থেকে৷ ডান ভেট্রিকল সংকোচনের ফলে CO2 সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীতে প্রবেশ করে । এরপর রক্ত ধমনিকা হয়ে ফুসফুসের অ্যালভিওলসের চারপাশে অবস্থিত কৌশিক নালীতে উপস্থিত হয়। এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুনরায় ক্ষুদ্রতর শিরা বা ভেনিউল এবং অবশেষে চারটি পালমোনারি শিরার মাধ্যমে বাম এট্রিয়ামে ফিরে আসে। এ সংবহন এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করে সেখানে অ্যালভিওলাসের ব্যাপন প্রক্রিয়ার গ্যাসীয় বিনিময় ঘটে ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত শিরার মাধ্যমে হৃদপিণ্ডে ফিরে আসে। এভাবে পালমোনারি সংবহন সংঘটিত হয়।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহনDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

  • ইওসিনোফিল
  • বেসোফিল
  • এরিথ্রোসাইট
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

  • ইওসিনোফিল
  • মনোসাইট
  • বেসোফিল
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

  • বাইকাসপিড
  • ট্রাইকাসপিড
  • ইউস্টেশিয়ান
  • সেমিলুনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

  • Rate-responsive Pacemaker
  • Pump-Oxygenerator
  • Dual-Chamber Pacemaker
  • Single Chamber Pacemaker

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

  • ৯০ দিন
  • ১২০ দিন
  • ১৫০ দিন
  • ১৮ দিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

  • অ্যান্টিবডি উৎপন্ন করা
  • অম্ল ও ক্ষারের সমতা রক্ষা
  • হিস্টামিন নিঃসৃত করে
  • রক্ত জমাটে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

  • রিউম্যাটিক হৃদরোগ
  • পেরিকার্ডাইটিস
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিওমেগালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

  • নিউট্রোফিল
  • মনোসাইট
  • ইউসিনোফিল
  • বেসোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

  • বর্ণ নিরপেক্ষ
  • অম্লধর্মী
  • হিস্টামিন নিঃসরণ করে
  • সংখ্যায় সবচেয়ে কম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

  • নিম্ন রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরল হ্রাস
  • তামাক সেবন
  • হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।