শেয়ারFacebookWhatsApp

লসিকা কি?

উত্তর: প্রধানত কৈশিক জালিকার ভেদ্য প্রাচীরের মাধ্যমে রক্তের যে তরল অংশ বের হয়ে শিরা ও ধমনীর জালক এর মধ্যবর্তী স্থানে অবস্থান করে দেহের প্রতিটি কোষকে সিক্ত রাখে তাকে লসিকা বলে।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

লসিকা কি?

উদ্দীপক

মানবদেহের রক্তরসে নিউক্লিয়াসবিহীন, হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জকযুক্ত এক ধরনের রক্তকণিকা বিদ্যমান। এই শ্বাসরঞ্জক মানুষের শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তর

প্রধানত কৈশিক জালিকার ভেদ্য প্রাচীরের মাধ্যমে রক্তের যে তরল অংশ বের হয়ে শিরা ও ধমনীর জালক এর মধ্যবর্তী স্থানে অবস্থান করে দেহের প্রতিটি কোষকে সিক্ত রাখে তাকে লসিকা বলে।

উত্তর

ফুসফুস হল প্রধান শ্বসন অঙ্গ। এর কাজ নিম্নরুপ- ফুসফুস এর অ্যালভিওলাসে ব্যাপন প্রক্রিয়া শ্বসন গ্যাস O2 ও CO2 এর গ্যাসীয় আদান-প্রদান ঘট। এখানে ট্রাকিয়ার বিভিন্ন শাখা-প্রশাখা বিস্তৃত থাকে । ফুসফুসে বিভিন্ন ধরনের প্রোটিন ফ্যাট ও কার্বোহাইড্রেট সংশ্লেষণ হয়। এটি শ্বসন বর্জ্য নিষ্কাশন করে,দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পানির সমতা রক্ষা করে, শব্দ সৃষ্টি করে। এসকল কাজ ফুসফুস করে থাকে।

উত্তর

উদ্দীপকের সংশ্লিষ্ট রক্তকণিকাটি হল লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। মানবদেহে তিন ধরনের রক্ত কণিকা বিদ্যমান। ১)লোহিত রক্তকণিকা, ২)শ্বেত রক্তকণিকা, ৩)অণুচক্রিকা। এর মধ্যে লোহিত রক্তকণিকা অন্যতম একটি গুরুত্বপূর্ণ রক্তকণিকা। এর গঠন নিম্নরুপ- লোহিত রক্ত কণিকার রক্তরসে ভাসমান, গোল দ্বি- অবতল চাকতির মত। এরা নিউক্লিয়াসবিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের কণিকা। এদের গড় ব্যাস ৭.৩মাইক্রো মিটার, গড় স্থুলতা ২.২ মাইক্রো মিটার।কিনারা মধ্যাভাগ অপেক্ষা পাতলা। অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা উদ্ভূত হয়। ভ্রুনদেহে এর সংখ্যা ৮০-৯০লাখ,শিশুদেহে ৬০-৭০ লাখ ,পূর্ণবয়স্ক পুরুষে ৫০-৫৪ লাখ এবং মহিলাদের দেহে ৪৪-৪৮ লাখ। রাসায়নিকভাবে লোহিত রক্তকণিকার ৬০-৭০% পানি এবং ৩০-৪০% কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে প্রায় ৯০% হিমোগ্লোবিন। অবশিষ্ট১০% প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, পটাশিয়াম ইত্যাদি। প্রতি ১০০ মিলিলিটার রক্তে প্রায় ১৬ গ্রাম হিমোগ্লোবিন থাকে। এভাবে লোহিত রক্তকনিকা গঠিত হয়।

উত্তর

উদ্দীপকের শেষ উক্তিটি হলো এই শ্বাসরঞ্জক অর্থাৎ হিমোগ্লোবিন মানুষের শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে -যা যথার্থ। মানুষের লোহিত রক্তকণিকার একটি অন্যতম উপাদান হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটি শ্বাস রঞ্জক যা মেরুদন্ডী প্রাণীর লোহিত রক্ত কণিকা এবং অনেক অমেরুদন্ডী প্রাণীর রক্তরসে বিস্তৃত লালবর্ণের প্রোটিন ধর্মী অক্সিজেনবাহী শ্বাসরঞ্জক। লোহিত রক্ত কণিকার প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। এর কারণেই মূলত রক্ত লাল দেখায়। এটি শ্বসন গ্যাস অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে। এছাড়াও কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইড বহন করে। হিমোগ্লোবিন চারটি একক নিয়ে গঠিত একটি গোল অনু যার প্রতিটি একক পলিপেপটাইড জাতীয় প্রোটিন গ্লোবিন এবং লৌহঘটিত হিম নিয়ে গঠিত। এদের অনুপাত ১:২৫। হিমের ৩৩.৩৩%লৌহ (Fe)। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির সমগ্র রক্তে মাত্র ৪-৫ গ্রাম লৌহ থাকে। হিমোগ্লোবিনের প্রধান কাজ - ১)অক্সিজেন পরিবহন : শ্বসন সময় অক্সিজেন ব্যাপন প্রক্রিয়া ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে। রক্তের সমস্ত অক্সিজেন মুক্ত অবস্থায় থাকে না। এর বড় একটি অংশ লোহিত কণিকার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামে অস্থায়ী যৌগ গঠন করে। এর গঠন প্লাজমায় অক্সিজেনের পরিমাণ এর উপর নির্ভরশীল। ২)কার্বন ডাই অক্সাইড পরিবহন : CO2 হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কারবামিনো হিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে। কারবামিনো হিমোগ্লোবিন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃদপিণ্ড হয়ে পরিশোধের জন্য ফুসফুসে যায়। দেহের রক্ত পরিবহনের সময় কিছু পরিমাণ অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত রস থেকে স্বল্প অক্সিজেনযুক্ত টিস্যুরসে রক্ত চলে যায়। এতে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং হিমোগ্লোবিন তখন তার সাথে যুক্ত অক্সিজেন ছাড়তে শুরু করে। এভাবে অক্সিজেন প্রথমে রক্তরসে এবং পরে টিস্যুরসে চলে যায়। এভাবে হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ শ্বসনে ভূমিকা পালন করে।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

  • ইওসিনোফিল
  • বেসোফিল
  • এরিথ্রোসাইট
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

  • ইওসিনোফিল
  • মনোসাইট
  • বেসোফিল
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

  • বাইকাসপিড
  • ট্রাইকাসপিড
  • ইউস্টেশিয়ান
  • সেমিলুনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

  • Rate-responsive Pacemaker
  • Pump-Oxygenerator
  • Dual-Chamber Pacemaker
  • Single Chamber Pacemaker

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

  • ৯০ দিন
  • ১২০ দিন
  • ১৫০ দিন
  • ১৮ দিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

  • অ্যান্টিবডি উৎপন্ন করা
  • অম্ল ও ক্ষারের সমতা রক্ষা
  • হিস্টামিন নিঃসৃত করে
  • রক্ত জমাটে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

  • রিউম্যাটিক হৃদরোগ
  • পেরিকার্ডাইটিস
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিওমেগালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

  • নিউট্রোফিল
  • মনোসাইট
  • ইউসিনোফিল
  • বেসোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

  • বর্ণ নিরপেক্ষ
  • অম্লধর্মী
  • হিস্টামিন নিঃসরণ করে
  • সংখ্যায় সবচেয়ে কম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

  • নিম্ন রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরল হ্রাস
  • তামাক সেবন
  • হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।