শেয়ারFacebookWhatsApp

হার্ট অ্যাটাকের লক্ষণগুলো লেখো।

উত্তর: হার্ট অ্যাটাকের লক্ষণগুলো হলো- ১. বুকের ঠিক মাঝখানে অস্বস্তি হওয়া। বুকে অসহ্য চাপ, মোচড়ানো বা ব্যথা অনুভূত হওয়া। ২. ঘন ঘন নিঃশ্বাস-প্রশ্বাস ঘটা। ৩. বমি বমি ভাব, হঠাৎ মাথা ঝিমঝিম করা। ৪. ঘুমে ব্যাঘাত ঘটা, শক্তিহীন বা শ্রান্ত বোধ করা।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

হার্ট অ্যাটাকের লক্ষণগুলো লেখো।

উদ্দীপক

মানবদেহের একটি অঙ্গ যা সংকোচন-প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্তসংবহন করে। কিন্তু রূপান্তরিত হৃদপেশির মাধ্যমে এই সংকোচন- প্রসারণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।

Dinajpur · 2017

উত্তর

CO₂ সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড হতে ফুসফুসে প্রেরিত হওয়ার পদ্ধতিই হলো পালমোনারি সংবহন।

উত্তর

হার্ট অ্যাটাকের লক্ষণগুলো হলো- ১. বুকের ঠিক মাঝখানে অস্বস্তি হওয়া। বুকে অসহ্য চাপ, মোচড়ানো বা ব্যথা অনুভূত হওয়া। ২. ঘন ঘন নিঃশ্বাস-প্রশ্বাস ঘটা। ৩. বমি বমি ভাব, হঠাৎ মাথা ঝিমঝিম করা। ৪. ঘুমে ব্যাঘাত ঘটা, শক্তিহীন বা শ্রান্ত বোধ করা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। নিচে এর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো- চিত্র: হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সংকোচন-প্রসারণশীল বিশেষ অঙ্গটি হলো হৃৎপিণ্ড। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই রূপান্তরিত হৃদপেশির সাহায্যে হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এ ধরনের নিয়ন্ত্রণকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে। প্রকৃতপক্ষে হৃৎপিণ্ডের প্রাচীরের কিছু রূপান্তরিত হৃদপেশি এই মায়োজেনিক প্রকৃতির জন্য দায়ী। এদেরকে সংযোগী টিস্যুও বলে। টিস্যুগুলো হলো সাইনো-অ্যাট্রিয়াল নোড (SAN), অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার নোড (AVN) ও পারকিনজি তন্তু। SAN ডান অলিন্দের প্রাচীরে, ডান অলিন্দ ও সুপিরিয়র ভেনাক্যাভার ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে কিছু স্নায়ুপ্রান্তসহ অল্প সংখ্যক হৃদপেশি তত্ত্ব নিয়ে গঠিত। SAN থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনসিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয়। এটি অলিন্দের প্রাচীরে ছড়িয়ে এর সংকোচন ঘটায়। ডান অলিন্দ নিলয়ের প্রাচীরে অবস্থিত SAN এর অনুরূপ গঠন বৈশিষ্ট্যসম্পন্ন AVN টিস্যু, AV বান্ডেল নামক বিশেষ পেশিতন্তুর গুচ্ছের সাথে যুক্ত থাকে। AV বান্ডেলের মাধ্যমে হৃদ উদ্দীপনার ঢেউ অলিন্দ থেকে নিলয়ে প্রবাহিত হয়। AV বান্ডেল, বান্ডেল অব হিজ নামক পরিবর্তিত হৃদপেশি তন্তুগুচ্ছের সাথে যুক্ত থাকে। বান্ডেল অব হিজ থেকে সূক্ষ্ম পারকিনজি তন্তুর সৃষ্টি হয়ে সরাসরি প্যাপিলারি পেশিতে এবং পরে নিলয়ে পার্শ্বপ্রাচীরে প্রসার লাভ করে। হৃদ উদ্দীপনা বান্ডেল অব হিজ বরাবর দ্রুততার সাথে পরিবাহিত হয় এবং নিলয়ের সর্বত্র বিস্তার লাভ করে। ফলে নিলয় দুটি একই স্থানে সংকুচিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের অঙ্গটি অর্থাৎ হৃৎপিণ্ড রূপান্তরিত হৃদপেশির সাহায্যে স্নায়ু উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কার্যসম্পাদনে সক্ষম।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহনDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

  • ইওসিনোফিল
  • বেসোফিল
  • এরিথ্রোসাইট
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

  • ইওসিনোফিল
  • মনোসাইট
  • বেসোফিল
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

  • বাইকাসপিড
  • ট্রাইকাসপিড
  • ইউস্টেশিয়ান
  • সেমিলুনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

  • Rate-responsive Pacemaker
  • Pump-Oxygenerator
  • Dual-Chamber Pacemaker
  • Single Chamber Pacemaker

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

  • ৯০ দিন
  • ১২০ দিন
  • ১৫০ দিন
  • ১৮ দিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

  • অ্যান্টিবডি উৎপন্ন করা
  • অম্ল ও ক্ষারের সমতা রক্ষা
  • হিস্টামিন নিঃসৃত করে
  • রক্ত জমাটে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

  • রিউম্যাটিক হৃদরোগ
  • পেরিকার্ডাইটিস
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিওমেগালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

  • নিউট্রোফিল
  • মনোসাইট
  • ইউসিনোফিল
  • বেসোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

  • বর্ণ নিরপেক্ষ
  • অম্লধর্মী
  • হিস্টামিন নিঃসরণ করে
  • সংখ্যায় সবচেয়ে কম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

  • নিম্ন রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরল হ্রাস
  • তামাক সেবন
  • হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।