P এর কাজ উল্লেখ কর এবং ফ্যাক্টরের মাধ্যম এর কার্যক্রম বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে P হলো অণুচক্রিকা। ফ্যাক্টরের মাধ্যমে অণুচক্রিকার কার্যক্রম বলতে রক্ত তঞ্চন প্রক্রিয়াকে বুঝায়। নিচে অণুচক্রিকার কাজ এবং রক্ত তঞ্চন প্রক্রিয়া বর্ণনা করা হলো- অণুচক্রিকার কাজ : ১. অণুচক্রিকা ক্ষতস্থানে রক্ত তঞ্চন ঘটায় এবং হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে রক্তক্ষরণ বন্ধ করে। ২. গ্রোথ ফ্যাক্টর ক্ষরণের মাধ্যমে এরা রক্তনালির ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠন করে। ৩. এরা সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা রক্তনালির সঙ্কোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে। ৪. এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কার্বন কণা, ইমিউন কমপ্লেক্স, ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ভক্ষণ করে। রক্ত তঞ্চন প্রক্রিয়া: ১. আঘাত প্রাপ্তির পর ক্ষতস্থানে রক্তনালি সংকুচিত হয়ে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। রক্তের অণুচক্রিকা রক্ততঞ্চন প্রক্রিয়ার সূচনা করে। ২. ক্ষতস্থানের অণুচক্রিকা এবং টিস্যু উভয়েই বিভিন্ন টিস্যু ফ্যাক্টর ও [গণিত] এর উপস্থিতিতে থ্রোম্বোপ্লাস্টিন নামক এনজাইম নিঃসরণ করে। ৩. থ্রোম্বোপ্লাস্টিন, [গণিত] এবং ফ্যাক্টর VII, VIII, IX, X-এর উপস্থিতিতে প্লাজমায় বিদ্যমান নিষ্ক্রিয় প্রোথ্রোম্বিনকে সক্রিয় থ্রোম্বিন এ পরিণত করে। এরা ক্ষতস্থানে অস্থায়ীভাবে রক্ত জমাট করে। ৪. এ থ্রোম্বিন প্লাজমায় দ্রবীভূত থাকা প্রোটিন ফাইব্রিনোজেন এর সাথে বিক্রিয়া করে সেগুলোকে অদ্রবণীয় আঁশের মতো ফাইব্রিন এ পরিণত করে। ৫. ফাইব্রিন মনোমারগুলো পরস্পর সংযুক্ত হয়ে ফাইব্রিন পলিমার গঠন করে এবং পরিশেষে ফাইব্রিন বা ফাইব্রিল জালকের সৃষ্টি করে। ফ্যাক্টর XIII ফাইব্রিন জালক সৃষ্টিতে ভূমিকা রাখে। ৬. ফাইব্রিন বা ফাইব্রিল জালকে রক্তকণিকা আটকে যায় এবং রক্তপাত বন্ধ হয়ে যায়। এভাবে রক্ততঞ্চন প্রক্রিয়া সম্পন্ন হয়। মানুষের রক্ততঞ্চনের স্বাভাবিক সময় 4-5 মিনিট।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
P এর কাজ উল্লেখ কর এবং ফ্যাক্টরের মাধ্যম এর কার্যক্রম বর্ণনা কর।
উদ্দীপক
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর