নাদিমের রক্তচাপ কীভাবে পরিবর্তিত হলো? ব্যাখ্যা কর।
উত্তর: নাদিমের রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে নাদিমের রক্তচাপ পরিবর্তনের কৌশলটি ব্যাখ্যা করা হলো- উচ্চচাপ ব্যারোরিসেপ্টর অ্যাওর্টিক আর্চ এবং ক্যারোটিড সাইনাস নামক প্রধান ধমনিতে অবস্থান করে। ধমনির রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলে এগুলো খুব দ্রুত সাড়া দেয়। রক্তচাপের অস্বাভাবিক বৃদ্ধিতে এদের সংকেত প্রদানের মাত্রা বেড়ে গিয়ে হৃৎস্পন্দন ও রক্তনালির ক্রিয়া কমে যায়। একসময় এদের সংকেত প্রদান বন্ধ হয়ে গেলে কেন্দ্রিয় স্নায়ুতন্ত্র হৃৎস্পন্দন ও রক্তনালির ক্রিয়া বাড়িয়ে দেয় এবং রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। রক্তবাহিকায় অবস্থিত যেসব সেন্সর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাদেরকে আয়তন রিসেপ্টর বলে। বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা এবং ডান অ্যাট্রিয়াম ও ভেস্ট্রিকলের প্রাচীরের ব্যারোরিসেপ্টরগুলো এ ধরনের। এসব রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে। রক্তের আয়তন কমে গেলে রক্তচাপও কমে যায়। তখন আয়তন রিসেপ্টর মস্তিষ্কের হাইপোথ্যালামাস-এ বার্তা প্রেরণ করে। ফলে পিটুইটারি গ্রন্থির নিউরোহাইপোফাইসিস কর্তৃক অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন ক্ষরণ বেড়ে যায়। উক্ত হরমোন বৃক্কনালিকায় পানি পুনঃশোষণ বাড়িয়ে রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বাড়ায়। ফলে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ভ্যাসোপ্রেসিন হরমোন সরাসরি রক্তনালিকার সঙ্কোচন ঘটিয়েও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এভাবে আয়তন রিসেপ্টর রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এভাবেই ব্যারোরিসেপ্টরের মাধ্যমে নাদিমের রক্তচাপ পরিবর্তিত হলো।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
নাদিমের রক্তচাপ কীভাবে পরিবর্তিত হলো? ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর