উদ্দীপকের পরিপ্রেক্ষিতে ব্যারোরিসেপ্টরের ভূমিকা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের পরিপ্রেক্ষিতে ব্যারোরিসেপ্টরের ভূমিকা নিচে বর্ণনা করা হলো-উদ্দীপক অনুসারে আলীম সাহেবের রক্তচাপ ১৬০/৯০ মি.মি. মার্কারী অতএব এক্ষেত্রে তার উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়েছে। এই রক্তচাপ নিয়ন্ত্রণে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর ভূমিকা পালন করবে। রক্তবাহিকায় অবস্থিত যেসব সেন্সর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাদেরকে আয়তন রিসেপ্টর বলে। বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা এবং ডান অ্যাট্রিয়াম ও ভেস্ট্রিকলের প্রাচীরের ব্যারোরিসেপ্টরগুলো এ ধরনের। এসব রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে। রক্তের আয়তন কমে গেলে রক্তচাপও কমে যায়। তখন আয়তন রিসেপ্টর মস্তিষ্কের হাইপোথ্যালামাস-এ বার্তা প্রেরণ করে। ফলে পিটুইটারি গ্রন্থির নিউরোহাইপোফাইসিস কর্তৃক অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন ক্ষরণ বেড়ে যায়। উক্ত হরমোন বৃক্কনালিকায় পানি পুনঃশোষণ বাড়িয়ে রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বাড়ায়। ফলে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ভ্যাসোপ্রেসিন হরমোন সরাসরি রক্তনালিকার সঙ্কোচন ঘটিয়েও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এভাবে আয়তন রিসেপ্টর রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের পরিপ্রেক্ষিতে ব্যারোরিসেপ্টরের ভূমিকা বর্ণনা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর