আলীম সাহেবের শারীরিক পরিস্থিতি বিবেচনায় যে ধরনের চিকিৎসার প্রয়োজন তার কার্যক্রম সম্পর্কে আলোচনা কর।
উত্তর: উদ্দীপক অনুসারে আলীম সাহেবের রক্তচাপ ১৬০/৯০ মি.মি. মার্কারী; যা উচ্চ রক্তচাপকে নির্দেশ করে। এক্ষেত্রে আলীম সাহেবের উচ্চ রক্তচাপ সমস্যাটি নিরাময়ে যে ধরনের চিকিৎসা পদ্ধতির প্রয়োজন তা হলো- ১. ঋতুকালীন টাটকা ফল ও সবজি খেতে হবে। ২. চর্বি ও কোলেস্টেরলযুক্ত খাবার বাদ দিতে হবে। ৩. বডি-মাস ইন্ডেক্স মেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। ৪. সঠিক ওজন, রক্তে কোলেস্টেরল মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম (যেমন- প্রতিদিন ৩০ মিনিট হাঁটা ইত্যাদি) করতে হবে। ৫. ধূমপায়ী হলে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে, অধূমপায়ী হলে না করার প্রতিজ্ঞা করতে হবে। ৬. জীবনাভ্যাসে অ্যালকোহল নিষিদ্ধ রাখতে হবে। ৭. কোলেস্টেরল, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। ৮. চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত ওষুধ চালিয়ে যেতে হবে বা বন্ধ করতে হবে। ৯. বছরে অন্তত একবার (সম্ভব হলে দুবার) সমগ্র দেহ চেকআপের ব্যবস্থা করতে হবে। ১০. সমস্যা প্রকট রূপ ধারণ করলে ডাক্তারের পরামর্শ অনুসারে এনজিওপ্লাস্টি করা যেতে পারে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
আলীম সাহেবের শারীরিক পরিস্থিতি বিবেচনায় যে ধরনের চিকিৎসার প্রয়োজন ত…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর