শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ১ম অংশে উল্লেখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি হলো মানব রক্ত সংবহন। নিচে মানব রক্ত সংবহন প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- মানুষের শরীরের উর্ধ্বভাগ থেকে [গণিত] সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনাক্যাভা এবং নিম্নভাগ থেকে ইনফিরিয়র ভেনাক্যাভার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। ফুসফুস থেকে [গণিত] সমৃদ্ধ রক্ত দুটি পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে পৌঁছায়। ডান অ্যাট্রিয়ামের সংকোচনের সময় ভেন্ট্রিকল প্রসারিত থাকে। তাই অ্যাট্রিয়ামের মধ্যে চাপ বেশি থাকে এবং ভেন্ট্রিকলের মধ্যে চাপ কম থাকে। এ চাপ পার্থক্যের জন্য ডান অ্যাট্রিয়ামে ভেন্ট্রিকুলার ছিদ্রপথে অবস্থিত ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায় এবং [গণিত] সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিলে প্রবেশ করে। এ সময় ভেনাক্যাভা দুটির কপাটিকা বন্ধ থাকে। ডান আত্রিয়াম সংকোচনের সময়ই বাম অ্যাট্রিয়ামেও সংকোচন ঘটে এবং একইভাবে বাম মারিও-ভেন্টিকুলার ছিদ্রপথে অবস্থিত বাইকাসপিড কপাটিকা খুলে [গণিত] সমৃদ্ধ রক্ত বাম ভেন্ট্রিকালে প্রবেশ। করে। এ সময় পালমোনারি শিরা দুটির কপাটিকা বন্ধ হয়ে গেলে এর সংকোচন শেষ হয়ে প্রসারণ হয় এবং সঙ্গে সঙ্গে পূর্ণ ভেন্ট্রিকলের সংকোচন ঘটে, ফলে ভেন্ট্রিকালের মধ্যে চাপ বাড়ে এবং বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু অ্যাওর্টা ও পালমোনারি ধমনিতে অবস্থিত সেমিনার (অপ্রকার) কপাটিকা খুলে যায়। ডান ভেন্ট্রিকল থেকে [গণিত] সমৃদ্ধ রক্ত পরিশোধনের জন্য পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে প্রেরিত হয়। বাম ভেন্ট্রিকল থেকে [গণিত] সমৃদ্ধ রক্ত অ্যাওর্টায় প্রেরিত হয় চক্রাকারে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

উদ্দীপকের ১ম অংশে উল্লেখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

আমাদের বক্ষদেশে এমন একটি স্পন্দনশীল অঙ্গ রয়েছে যার চক্রাকার স্পন্দন প্রক্রিয়ায় দেহের সকল অংশে রক্ত চলাচল করতে পারে। সুস্থদেহের জন্য প্রয়োজন অঙ্গটির স্বাভাবিক স্পন্দন।

সিলেট এমসি কলেজ · 2025

উত্তর

রক্ততঞ্চন অস্বাভাবিক দ্রুত সময়ে সংঘটিত হয়ে যে সমস্যার সৃষ্টি করে তাই হলো থ্রম্বোসিস।

উত্তর

লসিকার কাজ নিচে উল্লেখ করা হলো- ১. লসিকা রক্ত থেকে অক্সিজেন, খাদ্যসার, হরমোন ইত্যাদি কোষে পরিবহন করে এবং কোষ থেকে CO2\mathrm{CO}_2 ও বিপাকীয় বর্জ্য রক্তে নিয়ে আসে। ২. লসিকা লিম্ফ নোড ও অস্থিমজ্জার মধ্যে শ্বেত রক্তকণিকা আদান-প্রদান করে। ৩. লসিকায় বিদ্যমান শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিজেন উৎপাদন করে দেহের রোগ প্রতিরোধ করে। ৪. লসিকা অন্ত্র থেকে চর্বি ও চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণ করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি হলো মানব রক্ত সংবহন। নিচে মানব রক্ত সংবহন প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- মানুষের শরীরের উর্ধ্বভাগ থেকে CO2\mathrm{CO}_2 সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনাক্যাভা এবং নিম্নভাগ থেকে ইনফিরিয়র ভেনাক্যাভার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। ফুসফুস থেকে O2\mathrm{O}_2 সমৃদ্ধ রক্ত দুটি পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে পৌঁছায়। ডান অ্যাট্রিয়ামের সংকোচনের সময় ভেন্ট্রিকল প্রসারিত থাকে। তাই অ্যাট্রিয়ামের মধ্যে চাপ বেশি থাকে এবং ভেন্ট্রিকলের মধ্যে চাপ কম থাকে। এ চাপ পার্থক্যের জন্য ডান অ্যাট্রিয়ামে ভেন্ট্রিকুলার ছিদ্রপথে অবস্থিত ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায় এবং CO2\mathrm{CO}_2 সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিলে প্রবেশ করে। এ সময় ভেনাক্যাভা দুটির কপাটিকা বন্ধ থাকে। ডান আত্রিয়াম সংকোচনের সময়ই বাম অ্যাট্রিয়ামেও সংকোচন ঘটে এবং একইভাবে বাম মারিও-ভেন্টিকুলার ছিদ্রপথে অবস্থিত বাইকাসপিড কপাটিকা খুলে O2\mathrm{O}_2 সমৃদ্ধ রক্ত বাম ভেন্ট্রিকালে প্রবেশ। করে। এ সময় পালমোনারি শিরা দুটির কপাটিকা বন্ধ হয়ে গেলে এর সংকোচন শেষ হয়ে প্রসারণ হয় এবং সঙ্গে সঙ্গে পূর্ণ ভেন্ট্রিকলের সংকোচন ঘটে, ফলে ভেন্ট্রিকালের মধ্যে চাপ বাড়ে এবং বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু অ্যাওর্টা ও পালমোনারি ধমনিতে অবস্থিত সেমিনার (অপ্রকার) কপাটিকা খুলে যায়। ডান ভেন্ট্রিকল থেকে CO2\mathrm{CO}_2 সমৃদ্ধ রক্ত পরিশোধনের জন্য পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে প্রেরিত হয়। বাম ভেন্ট্রিকল থেকে CO2\mathrm{CO}_2 সমৃদ্ধ রক্ত অ্যাওর্টায় প্রেরিত হয় চক্রাকারে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত উক্তিটি হলো সুস্থ দেহের জন্য প্রয়োজন অঙ্গটির অর্থাৎ হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো- মানুষসহ সকল স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড উন্নত ধরনের। এটি স্বয়ংক্রিয়ভাবে সঙ্কুচিত-প্রসারিত হয়ে সমগ্র দেহে রক্ত পরিচালনা করে। মানবদেহে প্রতি মিনিটে গড়ে 75 বার হৃৎচক্র বা হার্টবিট সম্পন্ন হয়। এতে প্রচু গতিতে দেহে রক্ত প্রবাহিত হয়। হৃৎপিণ্ডের ডান অলিন্দে বিদ্যমান SAN নামক বিশেষ ধরনের কলা থেকে বৈদ্যুতিক সংকেত বা ইলেকট্রিকেল সিগন্যাল সৃষ্টি হয়ে সমগ্র হৃৎপিন্ডে ছড়িয়ে পড়ে। এতে হৃৎচক্র সম্পন্ন হয়। SAN কে পেসমেকার নামে আখ্যায়িত করা হয়। হৃৎপিণ্ডের অলিন্দে বিদ্যমান ও পেসমেকার বিরামহীনভাবে বৈদ্যুতিক সংকেত সৃষ্টি করে হৃৎপিণ্ডকে সচল রাখে। হৃৎপিণ্ড সক্রিয় রাখতে প্রতি মিনিটে 1-5 ওয়াট বিদ্যুৎ সমপরিমাণ শক্তির প্রয়োজন হয়। কোনো কারণে এ পেসমেকার কাজ না করলে ত্রুটিযুক্ত বৈদ্যুতিক সংকেত সৃষ্টি হয় এবং হার্টবিটের ছন্দোপতন ঘটে। এসময় হার্টবিট খুব দ্রুত গতিতে বা খুব মন্থর গতিতে সংঘটিত হয়। ফলে হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত দেহে সরবরাহ করতে পারে না। এরকম ঘটনায় আমরা ক্লান্তি ও শ্বাসকষ্ট অনুভব করি। তীব্র অ্যারিৎমিয়া দেহের অত্যাবশ্যক অঙ্গের কলা ধ্বংস করে এবং অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে যায় এমনকি মৃত্যুবরণ করে। তাই সুস্থ দেহের জন্য চাই স্বাভাবিক হৃৎস্পন্দন। অতএব উল্লেখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, সুস্থদেহের জন্য প্রয়োজন হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

  • ইওসিনোফিল
  • বেসোফিল
  • এরিথ্রোসাইট
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

  • ইওসিনোফিল
  • মনোসাইট
  • বেসোফিল
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

  • বাইকাসপিড
  • ট্রাইকাসপিড
  • ইউস্টেশিয়ান
  • সেমিলুনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

  • Rate-responsive Pacemaker
  • Pump-Oxygenerator
  • Dual-Chamber Pacemaker
  • Single Chamber Pacemaker

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

  • ৯০ দিন
  • ১২০ দিন
  • ১৫০ দিন
  • ১৮ দিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

  • অ্যান্টিবডি উৎপন্ন করা
  • অম্ল ও ক্ষারের সমতা রক্ষা
  • হিস্টামিন নিঃসৃত করে
  • রক্ত জমাটে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

  • রিউম্যাটিক হৃদরোগ
  • পেরিকার্ডাইটিস
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিওমেগালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

  • নিউট্রোফিল
  • মনোসাইট
  • ইউসিনোফিল
  • বেসোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

  • বর্ণ নিরপেক্ষ
  • অম্লধর্মী
  • হিস্টামিন নিঃসরণ করে
  • সংখ্যায় সবচেয়ে কম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

  • নিম্ন রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরল হ্রাস
  • তামাক সেবন
  • হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।