উদ্দীপকের ডাক্তার যে চিকিৎসার কথা বললেন তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ডাক্তার জনাব পলাশকে যে চিকিৎসার কথা বললেন তা হলো এনজিওপ্লাস্টি। নিচে এনজিওপ্লাস্টি চিকিৎসার পদ্ধতিটি বর্ণনা করা হলো- বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিন্ডের সংকীর্ণ লুমেনযুক্ত বা বুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনি পুনরায় প্রশস্ত লুমেনযুক্ত বা উন্মুক্ত করার একটি ভালো পদ্ধতি হলো এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে সরু বা dead would ব্লক হয়ে যাওয়া করোনারি ধমনির লুমেনকে প্রশস্ত করা যাতে করে এর ভেতর দিয়ে হৃদপেশিতে পর্যাপ্ত [গণিত] সমৃদ্ধ রক্ত সরবরাহ নিশ্চিত হয় এবং হৃৎপিণ্ড তথা দেহ সচল থাকে। বিভিন্ন ধরনের এনজিওপ্লাস্টির মধ্যে করোনারি স্টেন্টিং সবচেয়ে জনপ্রিয়। এনজিওগ্রাম করে নিশ্চিত হওয়ার পর এ ধরনের সার্জারি করা ইয়াসীন্ত্রী ধরনের কার্যক্রমে উর্ধ্ববাহু বা পা-এর একটি অংশ কেঁটে ধমনির ভিতর দিয়ে পাতলা নল ক্যাথেটার প্রবেশ করিয়ে কৌশলে রুদ্ধ বা আংশিক বুজে যাওয়া ধমনিতে পৌঁছানো হয়। ক্যাথেটারে একটি সরু তার, তারের অগ্রভাগে একটি চুপসানো বেলুন ও বেলুনটির চারদিকে একটি ধাতব তারের জালের চোঙ বসানো থাকে। জালিকাটিকে স্টেন্ট বলে। স্টেন্টসহ বেলুন কাঙ্কিত জায়গায় পৌছালে বেলুনটি বাইরে থেকে ফোলানো হয়। বেলুনের সাথে সাথে স্টেন্টও স্ফতি হয় এবং প্রতিবন্ধক স্থানে চাপ দিতে থাকে। চাপের ফলে ধমনির গহ্বরের প্রতিবন্ধক স্থানে চর্বিযুক্ত পদার্থও নিষ্পেশিত হয় এবং সংকীর্ণ ধমনিগহ্বর প্রশস্ত হয়। ধমনির ভিতরে তখন রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হতে শুরু করে। এরপর সেন্টটি ধমনি গহ্বরে রেখে দিয়েই বেলুন সঙ্কুচিত করে বাইরে বের করে আনা হয়। স্টেন্ট সবসময় ধমনির অন্তঃপ্রাচীরকে বাইরের দিকে চেপে রাখে বলে ধমনির ভিতরে সহজে চর্বি পদার্থ (অ্যাথেরোমা/ব্লক) জমতে পারে না। স্টেন্টের গায়ে এক ধরনের প্রলেপ লাগানো থাকে যা চর্বি গলিয়ে ধমনিকে পুনরায় সংকীর্ণ হওয়া থেকে রক্ষা করে। সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন হতে ৩০ মিনিট থেকে কয়েক ঘণ্টা সময় লাগে। এভাবে বাইপাস সার্জারির মতো রক্তবাহিকা কাটা ও সংস্থাপন করার জটিলতা ছাড়াই সহজেই করোনারি ধমনির রক্ত চলাচলকে সচল করা যায়। কাজেই, প্লাক জমে করোনারি ধমনি পুরোপুরি বন্ধ ও শক্ত হয়ে নষ্ট হয়ে যাওয়ার আগেই সময়মতো এনজিওপ্লাস্টি 'চিকিৎসা গ্রহণ করলে হার্টের রোগীরা বাইপাস সার্জারির মতো জটিল অস্ত্রোপচার এড়াতে পারেন।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের ডাক্তার যে চিকিৎসার কথা বললেন তা বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর