'P [গণিত] এর গঠন ও কাজ মানুষের হৃৎপিণ্ডের জন্য গুরুত্বপূর্ণ।
উত্তর: উদ্দীপকে P হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ যা নোড ও পেশির দ্বারা সম্পাদিত হয়। মায়োজেনিক নিয়ন্ত্রণের গঠন ও কাজ মানুষের হৃৎপিণ্ডের জন্য গুরুত্বপূর্ণ। নিম্নে বিষয়টি ব্যাখ্যা করা হলো- মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর হৃদপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত –প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়।এতে প্রচন্ড গতিতে দেহে রক্ত প্রবাহিত হয়।বাইরের কোন উদ্দিপনা ছাড়াই হ্রৎপিন্ডের ক্রিয়া স্বয়ংসক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ায় এ ধরণের নিয়ন্ত্রণকে মায়োজনিক নিয়ন্ত্রণ বলে। হৃদপিন্ডের এ বিশেষ ধরণের পেশিগুলোকে সম্মিলিতভাবে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু বলে। হৃদপিন্ডের সংযোগী টিস্যুগুলো নিচে বর্ণিত চার ধরণের: ১.সাইনো-অ্যাট্রিয়াল নোড Sino-Atrial Node সংক্ষেপে SAN বলে। এটি ডান অ্যাট্রিয়ামেরর প্রাচীরে, ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনাক্যাভা ছিদ্রের সংযোহস্থলে অবস্থিত এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে কিছু স্নায়ুপ্রান্তসহ অল্প সংখ্যক হৃৎপেশিতন্তু নিয়ে গঠিত। SAN থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয়। SAN- কে পেসমেকার বলা,কারণ প্রতিটি উত্তোজনার তরঙ্গ এখানেই সৃষ্টি হয় এবং পরবর্তীতে উত্তোজনার তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসেবেও এটি কাজ কর। ২.অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার নোড: ডান অ্যাট্রিয়াম-ভ্যান্ট্রিকলের প্রাচীরে অবস্থিত SAN-এর অনুরূপ গঠন বৈশিষ্ট্যের AVN টিস্যু AV ব্যান্ডল নামক বিশেষ পেশিতন্তু গুচ্ছের সাথে মুক্ত থাকে। SAN এ উদ্দীপনা তৈরি হওয়ার পর উদ্দীপনা ভেন্ট্রিকলে পৌছতে মোট ০.১৬ সেকেন্ড সময় লাগে। এর ফলে ভেন্ট্রিকলের সিস্টোল শুরুর পূর্বে অ্যাট্রিয়াম সিস্টোল সম্পন্ন হয়। ৩. বান্ডল অব হিজ: হৃদপিন্ডের এ বিশেষ টিস্যুটি AV নোড থেকে উৎপন্ন হয়ে আন্তঃভেন্ট্রিকুলার প্রাচীরের পশ্চাৎভাগ পর্যন্ত বিস্তৃত এবং ডান ও বাম শাখায় বিভক্ত হয়ে ভেন্ট্রিকলের প্রারকিন্জি তন্তুতে মিলিত হয়। এটি AV নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে ভেন্ট্রিকলের প্রাচীরে সঞ্চারণ ঘটায়। ৪. পারকিন্জি তন্তু: এ তন্তুগুলো বান্ডল অব হিজ থেকে উৎপন্নহয়ে ভেন্ট্রিকলের প্রাচীরে জালক তৈরি করে। বান্ডল অব হিজ থেকে প্রাপ্ত উদ্দীপনা পারকিন্জি তন্তুর মাধ্যমে ভেন্ট্রিকলের প্রাচীরে ছড়িয়ে পড়ে ভেন্ট্রিকল দুটির সংকোচন ঘটায়। হৃদপিন্ডের বিশেষ সংযোগী টিস্যুগুলোর মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের অনুক্রমটি নিম্নরূপ: SA নোড -> AV নোড -> বান্ডল অব হিজ ->পারকিন্জি তন্তু
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
'P এর গঠন ও কাজ মানুষের হৃৎপিণ্ডের জন্য গুরুত্বপূর্ণ।
উদ্দীপক

রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উল্লেখিত পার্থক্য থেকে বলা যায় যে, একবর্তনী সংবহন মানব সংবহন থেকে ভিন্ন।উত্তর