উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শেষ উক্তিটি হলো বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই অঙ্গটি অর্থাৎ হৃদপিণ্ড একটি ছন্দময় গতিতে স্পন্দিত হয় -যা যথার্থ। হৃদপিন্ড রক্ত সঞ্চালন প্রক্রিয়ার জন্য চাপ সৃষ্টিকারী মাংস ফাপা, বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত, সর্বক্ষণ নির্দিষ্ট ছন্দ ও হারে স্পন্দনশীল একটি প্রধান কেন্দ্রীয় যন্ত্রবিশেষ, যাকে সজীব পাম্পিং অঙ্গও বলা হয়। এ পাম্প যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে আনিতো রক্ত ধমনীর সাহায্যে শরীরের বিভিন্ন অংশ প্রেরণ করে। হৃদপিণ্ড মানুষের বক্ষ গহব্বরে মধ্যচ্ছদার উপরে ও দুই ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত যা দেখতে ত্রিকোনাকার এবং লালচে খয়রি রঙের । হৃদপিন্ডের চারটি কপাটিকা বিদ্যমান, যাদের সাহায্যে হৃদপিণ্ড সকল কাজ সম্পন্ন করে। হৃদপিন্ডের প্রকোষ্ঠ গুলোর সংকোচনকে সিস্টোল এবং প্রসারণকে ডায়াস্টল বলে। একবার সিস্টোল ও ডায়াস্টোল কে একত্রে হার্টবিট বা হৃদস্পন্দন বলে।প প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির স্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় ৭০-৮০ বার।এর স্থিতিকাল ০.৮ সেকেন্ড। বাইরের কোন উদ্দীপনা ছাড়াই হৃদপিন্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়াকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে। কিছু মায়োজেনিক হৃদপেশি এ কাজ নিয়ন্ত্রণ করে যাদের জাংশনাল টিস্যু বলা হয়। এই টিস্যু গুলো চার ধরনের। ১) SAN (Sino-Atrial Node) ২) AVN (Atrio-ventricular Node) ৩)Bundle of His ৪) Purkinje Fibre এদের মধ্যে SAN হলো প্রাকৃতিক পেসমেকার বা হৃদস্পন্দক।একটি ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে ডান অ্যাট্রিয়ামের সুপিরিয়র ভেনাক্যাভা ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে কিছু স্নায়প্রান্তসহ অল্প সংখ্যাক হৃদপেশিতন্তু নিয়ে গঠিত । SAN থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেক্ট্রিকাল সিগ্নাল এর মাধ্যমে হার্টবিট শুরু হয়। এ অ্যাকশন পটেনশিয়াল ছড়িয়ে সাথে সাথে স্নায়ু উদ্দীপনার অনুরুপ উত্তেজনার একটি ছোট তরঙ্গ হৃদপেশীর দিকে অতিক্রান্ত হয়।এটি অ্যাট্রিয়ামের প্রাচীরে ছড়িয়ে অ্যাট্রিয়ামের সংকোচন ঘটায় । প্রতিটি উত্তেজনার তরঙ্গ এখানে সৃষ্টি হয় এবং পরবর্তী উত্তেজনার তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসেবেও এটি কাজ করে। এভাবে বাইরের কোন উদ্দীপনা ছাড়াই হৃদপিণ্ড প্রতিনিয়ত ছন্দময় গতিতে স্পন্দিত হয়। তাই উদ্দীপকের শেষ লাইনটা যথার্থ।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর