কিছু অসচেতন মানুষের বদঅভ্যাস উদ্দীপকের ক্ষতিসাধন করে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ধুমপায়ীদের কথা বলা হয়েছে।ধুমপায়ীদের বদঅভ্যাসের কারণে ফুসফসের ক্ষতি হয়। একটি সিগারেটের শলায় প্রায় ৪ হাজার বিভিন্ন রাসায়নিক থাকে । ধূমপানের ফলে এগুলো দেহের ভিতরে, বিশেষ করে ফুসফুসে প্রবেশ করে দেহকে অসুস্থ করতে শুরু করে । সিগারেটে যে রাসায়নিক থাকে তার মধ্যে নিকোটিন, আর্সেনিক, মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড ইত্যাদি প্রধান । একজন অধূমপায়ী যে কাজ চটজলদি করতে পারে, সে কাজ ধূমপায়ীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ প্রমাণিত হয় । ধূমপায়ীর ফুসফুসের এক্স-রে ফিল্ম দেখলে দেখা যাবে যে: ১. সার্বিকভাবে ফুসফুসের আকার বৃদ্ধি পায় । ২. এক্স-রে ফিল্মটি সম্পূর্ণ কালো হয় না বরং এর সকল অঞ্চলেই বিভিন্ন ধরনের অসংখ্য ছোপের মতো চিহ্নযুক্ত ঝাপসা অংশ দেখা যায় । ৩. অ্যালভিওলাইয়ের সংখ্যা কমে যায় (নষ্ট হয়ে যাওয়ার কারণে) এবং সুষম স্বচ্ছতা দেখা যায় না । ৪. সিলিয়া বিনষ্ট অবস্থায় দেখা যায় । ৫. এমফাইসেমা হলে তার চিহ্ন দেখা যায় । ৬. ক্যান্সার টিউমার থাকলে এক্স-রে ফিল্মে সেটি ঘন সাদা আঁশের মতো দেখায় । ৭. এক্স-রে ফিল্মে অনেক সময় পানি জমা শনাক্ত করা যায় । ৮. হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় ছোট হয়।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
কিছু অসচেতন মানুষের বদঅভ্যাস উদ্দীপকের ক্ষতিসাধন করে বিশ্লেষণ করো।
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর