উদ্দীপকে উল্লিখিত প্রাণীর শ্বসন অঙ্গের গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হল একটি ঘাসফড়িং। ঘাসফড়িং আর্থোপোডা পর্বের ইনসেক্ট শ্রেণীভূক্ত প্রাণী। অন্য অন্য স্থলচর পতঙ্গের মতো ঘাসফড়িংও শ্বসনের জন্য বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। ঘাসফড়িং এর ট্রাকিয়াল তন্ত্রের মধ্যে রয়েছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, শ্বাসনালী বা ট্রাকিয়া, বায়ুথলি ইত্যাদি । শ্বাসনালী ট্রাকিয়া ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ। নিম্নে এর গঠন আলোচনা করা হলো - [চিত্র] স্পাইরাকল এট্রিয়াম থেকে ট্রাকিয়া উৎপন্ন হয়। এটি সূক্ষ্ম শাখা প্রশাখা যুক্ত স্থিতিস্থাপক বহি:ত্বকীয়। ট্রাকিয়ার প্রাচীর তিন স্তর বিশিষ্ট । বাইরের এপিডার্মিস গঠিত ভিত্তিঝিল্লি, মাঝখানে চাপা বহুভুজাকার কোষে গঠিত এপিথেলিয়াম এবং ভিতরের কিউটিকল নির্মিত ইন্টিমা। ট্রাকিয়ার অন্তঃস্থ গহবর দিয়ে বায়ু প্রবাহিত হয় এবং এ সময় ইন্টিমা পুরু হয়ে আংটির মত বলয় গঠন করে যার নাম টিনিডিয়া। টিনিডিয়া ট্রাকিয়াকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। এছাড়াও রয়েছে তিন জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কান্ড, যা দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। এগুলো হলো - ১) দেহের দুপাশে অবস্থিত একজোড়া পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কান্ড। ২) হূদযন্ত্রের দুপাশে অবস্থিত একজোড়া পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কান্ড। ৩) স্নায়ুরজ্জুর দুপাশে অবস্থিত একজোড়া অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কান্ড। এভাবে একটি ট্রাকিয়াল তন্ত্র গঠিত হয় যা ঘাসফড়িং এর সমগ্র দেহের শ্বসনিক গ্যাস পরিবহন করে।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাণীর শ্বসন অঙ্গের গঠন বর্ণনা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
স্পাইরাকল এট্রিয়াম থেকে ট্রাকিয়া উৎপন্ন হয়। এটি সূক্ষ্ম শাখা প্রশাখা যুক্ত স্থিতিস্থাপক বহি:ত্বকীয়। ট্রাকিয়ার প্রাচীর তিন স্তর বিশিষ্ট । বাইরের এপিডার্মিস গঠিত ভিত্তিঝিল্লি, মাঝখানে চাপা বহুভুজাকার কোষে গঠিত এপিথেলিয়াম এবং ভিতরের কিউটিকল নির্মিত ইন্টিমা। ট্রাকিয়ার অন্তঃস্থ গহবর দিয়ে বায়ু প্রবাহিত হয় এবং এ সময় ইন্টিমা পুরু হয়ে আংটির মত বলয় গঠন করে যার নাম টিনিডিয়া। টিনিডিয়া ট্রাকিয়াকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। এছাড়াও রয়েছে তিন জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কান্ড, যা দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। এগুলো হলো -
১) দেহের দুপাশে অবস্থিত একজোড়া পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কান্ড।
২) হূদযন্ত্রের দুপাশে অবস্থিত একজোড়া পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কান্ড।
৩) স্নায়ুরজ্জুর দুপাশে অবস্থিত একজোড়া অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কান্ড।
এভাবে একটি ট্রাকিয়াল তন্ত্র গঠিত হয় যা ঘাসফড়িং এর সমগ্র দেহের শ্বসনিক গ্যাস পরিবহন করে।উত্তর