উদ্দীপকের উল্লেখিত 'A [গণিত] অঙ্গের স্নায়ুবিক নিয়ন্ত্রণ কৌশল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] অঙ্গটি হলো ফুসফুস। শ্বসনতন্ত্রের কার্যাবলি হলো নিঃশ্বাস ও প্রশ্বাস। প্রশ্বাস-নিশ্বাসের নিয়ন্ত্রণ শ্বাসকেন্দ্র দ্বারা, প্রতিবর্ত ক্রিয়ার দ্বারা ও অন্যান্য স্নায়বিক উদ্দীপনার দ্বারা নিয়ন্ত্রিত হয়। মস্তিষ্কে বিদ্যমান পনসের পার্শ্বে অবস্থিত নিউমোট্যাক্সিক ও অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্রদ্বয় ও মেডুলার পার্শ্বে অবস্থিত প্রশ্বাসকেন্দ্র ও নিশ্বাস কেন্দ্র এ চারটি স্নায়ুকেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়। রক্তে CO₂ এর উপস্থিতিতে অ্যানিউস্টিক কেন্দ্র উদ্দীপ্ত হয়, ফলে এই উদ্দীপনা প্রশ্বাস কেন্দ্র হতে নিউমোট্যাক্সিক কেন্দ্রেও প্রেরিত হয়। ফুসফুসের বায়ুস্ফীতির উদ্দীপনা অ্যানিউস্টিক কেন্দ্রে পৌঁছালে উহা প্রশমিত হয়ে প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়। একই সময়ে নিউমোট্যাক্সিক কেন্দ্র হতে স্নায়ু উদ্দীপনা নিঃশ্বাস কেন্দ্রে পৌছালে নিঃশ্বাস ক্রিয়া শুরু হয়। নিঃশ্বাস চলাকালে ফুসফুসের সংকোচনজনিত উদ্দীপনায় অ্যানিউস্টিক কেন্দ্র উদ্দীপিত হয়ে পূর্বোক্ত প্রক্রিয়াটির বিপরীত ক্রিয়ার ফলে প্রশ্বাস ক্রিয়া শুরু হয় এবং এই চক্র একইভাবে চলতে থাকে। অন্যদিকে শ্বসনতন্ত্রের ফুসফুসের প্রসারণ ও সংকোচনের ফলে হেরিং ব্রেয়ার প্রতিবর্ত ক্রিয়া চলতে থাকে। এ ক্রিয়ার ফলে অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে হাঁচি, ভেগাস স্নায়ুর মাধ্যমে কাশি এবং গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে গলবিলীয় প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে বিভিন্নভাবে শ্বসন প্রভাবিত হয়। সেরিব্রাল কর্টেক্সের যেসব কেন্দ্র কথা বলা, ঘ্রাণ গ্রহণ, খাদ্য চর্বন ও গলাধঃকরণের সাথে জড়িত সেগুলো অনেক সময় শ্বাস ক্রিয়ার পরিবর্তন ঘটায়। উপরিউক্ত আলোচনা থেকে দেখা যায় যে, ফুসফুসের কার্যক্রম নিয়ন্ত্রণের প্রক্রিয়াটি শ্বসনের সাথে সম্পর্কিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন কেন্দ্র দ্বারা ও প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকের উল্লেখিত 'A অঙ্গের স্নায়ুবিক নিয়ন্ত্রণ কৌশল বিশ্লেষণ কর।
উদ্দীপক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর