একজন নিয়মিত ধূমপায়ীর 'P [গণিত] অঙ্গে কী কী পরিবর্তন হতে পারে?
উত্তর: উদ্দীপকের চিত্রে প্রদর্শিত 'P [গণিত] অঙ্গটি হলো ফুসফুস। ধূমপানের দ্বারা ফুসফুস বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-ধূমপান শ্বসনতন্ত্র ও শ্বসন প্রক্রিয়ার উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে যার ফলশ্রুতিতে শ্বসনতন্ত্রের ও শ্বসনজনিত বিভিন্ন জটিল রোগ সৃষ্টি হয়। একটি সিগারেটের শলায় প্রায় ৪ হাজার বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে। সিগারেটে যে রাসায়নিক পদার্থ থাকে তার মধ্যে রয়েছে নিকোটিন, আর্সেনিক, মিথেন, কার্বন মনোক্সাইড ইত্যাদি। ধূমপানের ফলে সৃষ্ট নিকোটিন এবং অন্যান্য ক্ষতিকর উপাদান একজন ধূমপায়ীকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। সিগারেটের ধোঁয়ার নিকোটিন ও টার ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে। সিগারেটের ধোঁয়ার CO ট্রাকিয়া ও ব্রঙ্কাসের সিলিয়াকে অবশ করে দেয়। আর মিলিয়া অবশ হয়ে গেলে ট্রাকিয়ায় মিউকাস জমে প্রদাহের সৃষ্টি হয় যা ব্রঙ্কাইটিস নামে পরিচিত। সিগারেটের ধোঁয়ায় অ্যালভিওলাসের প্রাচীরে যে ক্ষতি হয় তার ফলে অ্যালভিওলাসের আয়তন বেড়ে যায় এবং কোনো কোনো স্থান ফেটে গিয়ে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি করে। এ অবস্থাকে এমফাইসেমা বলে। পরিশেষে বলা যায় যে, নিয়মিত ধূমপানের কারণে একজন ধূমপায়ীর ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, এবং ফুসফুসে ক্যান্সারসহ নানাবিধ মারাত্মক ক্ষতি সাধিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
একজন নিয়মিত ধূমপায়ীর 'P অঙ্গে কী কী পরিবর্তন হতে পারে?
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
iii. বাইকার্বনেট যৌগরূপে: -এর বেশির ভাগই (৬৫%) রক্তে বাইকার্বনেটরূপে পরিবাহিত হয়। এটি রূপে প্লাজমার মাধ্যমে এবং রূপে লোহিত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়।