উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো ফুসফুস। নিচে ফুসফুসের গঠন সংক্ষেপে বর্ণনা করা হলো-
মানুষের ফুসফুস বক্ষগহ্বরে ডায়াফ্রামের উপরে হৃৎপিণ্ডের দু'পাশে অবস্থিত, হালকা লাল রঙের কোণাকার অঙ্গ। প্লুরা নামক আবরণ দ্বারা ফুসফুস আবৃত থাকে। ডান ফুসফুসটি বাম ফুসফুসের তুলনায় একটু বড়। ডান ফুসফুসটি তিন খণ্ড এবং বাম ফুসফসুটি দুই খণ্ডবিশিষ্ট। ফুসফুসের প্রত্যেক খণ্ডে কতকগুলো কার্যকর ফুসফুসীয় একক থাকে । এককগুলোকে লোবিউল বলে ।
প্রতিটি লোবিউল সমান আকৃতির কতকগুলো শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালি, অ্যালভিওলার থলি, অ্যালভিওলি এবং সংশ্লিষ্ট রক্তবাহিকা, লসিকা নালি, স্নায়ু ও যোজক কলা নিয়ে গঠিত। ডান ফুসফুসে ১০টি এবং বাম ফুসফুসে ৮টি লোবিউল থাকে। প্রতিটি লোবিউল থেকে ৫০ - ৮০টি প্রান্তীয় ব্রঙ্কিওল প্রেরিত হয়। প্রতিটি প্রান্তীয় ব্রঙ্কিউল একটি, দুটি বা আরও বেশি সংখ্যক শ্বসন ব্রঙ্কিওলে পরিণত হয়। শ্বসন ব্রঙ্কিওলগুলো ভেঙে ২-১১টি করে অ্যালভিওলার নালি গঠন করে। এগুলো থলি ও অ্যালভিওলি সৃষ্টি করে। অ্যালভিওলার থলি ও অ্যালভিওলার নালির মধ্যবর্তী অংশকে অ্যাট্রিয়াম বলে। একেকটি অ্যালভিওলার থলিতে ২-৪ বা তারও বেশি অ্যালভিওলি থাকে। প্রত্যেক অ্যালভিওলাস এক সারি আঁইশাকার শ্বসন এপিথেলিয়ামে আবৃত।