শেয়ারFacebookWhatsApp

সেরেব্রাম কী শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারে?

উত্তর: সাধারণত মেডুলা এবং পন্স শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। তবে সেরেব্রাম অনেক ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারে। সেরিব্রাল কর্টেক্সের যেসব কেন্দ্র কথা বলা, ঘ্রাণ গ্রহণ, খাদ্য চর্বণ, গলাধিকরণের সাথে জড়িত সেসব স্নায়ুকেন্দ্র অনেকসময় শ্বাস ক্রিয়ার পরিবর্তন ঘটায়। যেমন কথা বলার সময় দীর্ঘ নিঃশ্বাস ক্রিয়ার পরপরই দ্রুত প্রশ্বাস ক্রিয়া ঘটায়।

HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল

সেরেব্রাম কী শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারে?

উদ্দীপক

রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পরিবহন খুবই গুরুত্বপূর্ণ। মানুষের শ্বসনতন্ত্রের অনেক অংশ রয়েছে কিন্তু শ্বাসনালী, ফুসফুস এবং মধ্যচ্ছদা বিশেষ ধরনের।

রংপুর ক্যাডেট কলেজ · 2025

উত্তর

রক্তের যে অংশ দ্বারা শ্বসন গ্যাস, বিশেষ করে অক্সিজেন (O2)O^2) পরিবাহিত হয় তাকে শ্বাসরঞ্জক বলে।

উত্তর

সাধারণত মেডুলা এবং পন্স শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। তবে সেরেব্রাম অনেক ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারে। সেরিব্রাল কর্টেক্সের যেসব কেন্দ্র কথা বলা, ঘ্রাণ গ্রহণ, খাদ্য চর্বণ, গলাধিকরণের সাথে জড়িত সেসব স্নায়ুকেন্দ্র অনেকসময় শ্বাস ক্রিয়ার পরিবর্তন ঘটায়। যেমন কথা বলার সময় দীর্ঘ নিঃশ্বাস ক্রিয়ার পরপরই দ্রুত প্রশ্বাস ক্রিয়া ঘটায়।

উত্তর

উদ্দীপকের শেষ লাইন হলো মানুষের শ্বসনতন্ত্রের অনেক অংশ রয়েছে কিন্তু শ্বাসনালী, ফুসফুস এবং মধ্যচ্ছদা বিশেষ ধরনের। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলা- মানুষের শ্বসনতন্ত্র, নাসিকা, নাসাগলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালি, ফুসফুস, মধ্যচ্ছদা ইত্যাদি নিয়ে গঠিত। কিন্তু এদের মধ্যে শ্বাসনালী, ফুসফুস এবং মধ্যচ্ছদা বিশেষ ধরনের। স্বরযন্ত্রের ঠিক পেছনের অংশই শ্বাসনালি বা ট্রাকিয়া। তন্তুময় কলা দিয়ে ট্রাকিয়াল রিং বা বলয় পরস্পর সংযুক্ত থাকে বলে শ্বাসনালি চুপসে যায় না। শ্বাসনালি চুপসে যায় না বলে এর মধ্য দিয়ে সহজেই বায়ু চলাচল করতে পারে। এর অন্তঃপ্রাচীরের মিউকাস আবরণীর সিলিয়া অবস্থিত বস্তুর প্রবেশ রোধ করে। ফুসফুস ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন গ্যাসের বিনিময় ঘটায়। ফুসফুস বিভিন্ন ধরনের প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট সংশ্লেষ করে। দেহ হতে শ্বসন বর্জ্য CO₂ নিষ্কাশন করে। এটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানিসাম্যতা রক্ষা ও শব্দ সৃষ্টিতে অংশগ্রহণ করে। এছাড়া ফুসফুসীয় কলা সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা ও ইন্টারকোস্টাল পেশির যুগপৎ সঙ্কোচনের মাধ্যমে প্রশ্বাস ক্রিয়া শুরু হয় এবং এদের প্রসারণের ফলেই নিঃশ্বাস বা শ্বাসত্যাগ সম্পন্ন হয়। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, মানুষের শ্বসনতন্ত্রের অনেক অংশ থাকলেও শ্বাননালি, ফুসফুস ও মধ্যচ্ছদা বিশেষ ধরনের।

উত্তর

উদ্দীপকে প্রথম লাইনে উল্লেখিত প্রক্রিয়াটি হলো CO2\mathrm{CO}_2 পরিবহন। নিচে CO2\mathrm{CO}_2 পরিবহন প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- ভৌত দ্রবণরূপে: কিছু পরিমাণ (৫%) CO2\mathrm{CO}_2 রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড গঠন করে। H2O+CO2H2CO3\mathrm{H}_2 \mathrm{O}+\mathrm{CO}_2 \rightarrow \mathrm{H}_2 \mathrm{CO}_3 (কার্বনিক এসিড) এ বিক্রিয়ায় কার্বনিক অ্যানহাইডেজ এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে। প্রতি হাজার CO2\mathrm{CO}_2 অণুর মধ্যে মাত্র এক অণু HCO2\mathrm{HCO}_2 রূপে দ্রবণে উপস্থিত থাকে। সুতরাং CO2\mathrm{CO}_2-এর খুব সামান্য অংশই H2CO3\mathrm{H}_2 \mathrm{CO}_3 রূপে পরিবাহিত হয়। কার্বামিনো যৌগরূপে: টিস্যুকোষ থেকে রক্তের প্লাজমায় আগত CO2\mathrm{CO}_2 -এর কিছু অংশ লোহিত কণিকায় প্রবেশ করে। লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার গ্লোবিন (প্রোটিন) অংশের অ্যামিনো গ্রুপের- (NH) সাথে CO2\mathrm{CO}_2 যুক্ত হয়ে কার্বামিনোহিমোগ্লোবিন যৌগ গঠন করে। CO2\mathrm{CO}_2-এর একাংশ প্লাজমা প্রোটিনের সাথে সরাসরি যুক্ত হয়ে কার্বামিনোপ্রোটিন গঠন করে। PrNH2+CO2PrNHCOOH\mathrm{PrNH}_2+\mathrm{CO}_2-\mathrm{PrNHCOOH} (কার্বামিনোপ্রোটিন) এ রাসায়নিক ক্রিয়া এক সেকেন্ডের ভগ্নাংশ সময়ে অতি দ্রুত সম্পন্ন হয়। মোট CO2\mathrm{CO}_2-এর শতকরা ২৭ ভাগ কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়। বাইকার্বোনেট যৌগরূপে: CO2\mathrm{CO}_2-এর বেশির ভাগই (৬৫%) রক্তে বাইকার্বোনেটরূপে পরিবাহিত হয়। (১) NaHCO3\mathrm{NaHCO}_3— রূপে প্লাজমার মাধ্যমে এবং (২) KHCO3\mathrm{KHCO}_3 -রূপে লোহিত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়।
HSCBiology 2nd PaperChapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়ারংপুর ক্যাডেট কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-

  • 4 টি
  • 10 টি
  • 12 টি
  • 20 টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?

  • সেকেন্ডারি ব্রঙ্কাস
  • টারসিয়ারি ব্রঙ্কাস
  • টার্মিনাল ব্রঙ্কিওল
  • অ্যালভিওলার নালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-

  • কোষে
  • ফুসফুসে
  • দেহে
  • কোনটিই না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?

  • হিমোগ্লোবিন
  • মায়োগ্লোবিন
  • হেপারিন
  • বিলিরুবিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?

  • ২৭%
  • ৩০%
  • ৩৩%
  • ৩৭%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুস
iii. যকৃত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?

  • ২৫০০
  • ৩৫০০
  • ৪৫০০
  • ৫৫০০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাইনাসের প্রদাহকে কী বলে?

  • ওটিটিস মিডিয়া
  • সাইনুসাইটিস
  • এলার্জি
  • এমফাইসেমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-

  • কার্বনিক এসিড রূপে
  • বাইকার্বোনেট রূপে
  • কার্বামিনো যৌগ রূপে
  • উপরের তিনভাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?

  • 0.1%
  • 0.2%
  • 2.0%
  • 3.0%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে?

  • ১৪-১৮
  • ২০-২৪
  • ২৮-৩২
  • ৩৬-৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?

  • বিলিরুবিন
  • হেপারিন
  • ইউরোবিলিন
  • হিমোগ্লোবিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুসiii. যকৃত নিচের কোনটি সঠিক?ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?সাইনাসের প্রদাহকে কী বলে?প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন ককোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।