শেয়ারFacebookWhatsApp

প্লুরা কী?

উত্তর: ফুসফুস দ্বিস্তরী যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তাই প্লুরা।

HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল

প্লুরা কী?

উদ্দীপক

মানুষের ফুসফুসে অসংখ্য বুদবুদের মতো প্রকোষ্ঠ বিদ্যমান এবং এর প্রাচীরে অবস্থিত কৈশিক নালির রক্তের মাধ্যমে O2\mathrm{O}_2CO2\mathrm{CO}_2 এর বিনিময় ঘটে।

সিলেট এমসি কলেজ · 2025

উত্তর

ফুসফুস দ্বিস্তরী যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তাই প্লুরা।

উত্তর

শ্বসনে বক্ষপিঞ্জরের প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো- ১. এর মাধ্যমেই বক্ষ গহ্বরের অণুদৈর্ঘ্য ব্যাস বাড়ে।. ২. এর মাধ্যমেই বক্ষ গহ্বরের পার্শ্বীয় এবং অগ্র পশ্চাৎ ব্যাস বাড়ে ফলে বায়ু ভিতরে প্রবেশ করতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বুদবুদের মতো প্রকোষ্ঠটি হলো অ্যালভিওলাস। নিচে অ্যালভিওলাসের গঠন বর্ণনা করা হলো- ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হলো অ্যালভিওলাস। প্রতিটি অ্যালভিওলাস ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরী বিশেষ। এদের প্রতিটির ব্যাস 0.2 মিলিমিটার এবং প্রাচীর 0.1 মাইক্রোমিটার পুরু। এদের প্রাচীরে কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে। অ্যালভিওলাসের প্রাচীর চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এছাড়া এদের প্রাচীরে কিছু স্থিতিস্থাপক কোলাজেন তন্তু থাকে। এসব তন্তু থাকার কারণে অ্যালভিওলাসের সঙ্কোচন-প্রসারণ ঘটে। অ্যালভিওলাসের প্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াম টাইপ-II অ্যালভিওলার কোষ থেকে প্রাচীরের দিকে প্রোটিন ও লিপিড গঠিত পালমোনারি সারফেকটেন্ট নামক ডিটারজেন্ট জাতীয় পদার্থ নিঃসরণ করে। পাঁচ মাস (23 সপ্তাহ) বয়সের মানব ভ্রূণে এটি পাওয়া যায়। এ পদার্থ অ্যালভিওলাসে তরলের পৃষ্ঠটান কমিয়ে গ্যাসীয় বিনিময় সহজ করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত গ্যাস দুটি অর্থাৎ O2\mathrm{O}_2CO2\mathrm{CO}_2 বিনিময়ের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- ১. O2\mathrm{O}_2CO2\mathrm{CO}_2 বিনিময়ের মাধ্যমে প্রাণী ভৌত প্রক্রিয়ায় প্রকৃতি থেকে মুক্ত অক্সিজেন গ্রহণ করে এবং প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ২. O2\mathrm{O}_2CO2\mathrm{CO}_2 বিনিময়ের মাধ্যমেই কোষে খাদ্য বস্তুর জৈবিক জারণ সম্পন্ন হয়। ৩. O2\mathrm{O}_2CO2\mathrm{CO}_2 বিনিময়ের মাধ্যমে দেহের পানির সাম্যতা রক্ষা হয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। 8. O2\mathrm{O}_2CO2\mathrm{CO}_2 বিনিময়ের মাধ্যমে রক্তে O2\mathrm{O}_2CO2\mathrm{CO}_2 একসাথে মিশে যায় না। ৫. O2\mathrm{O}_2CO2\mathrm{CO}_2 বিনিময়ের মাধ্যমে কিছু উদ্বায়ী গ্যাস নিষ্কাশিত হয়। ৬. O2\mathrm{O}_2CO2\mathrm{CO}_2 বিনিময়ের মাধ্যমে রক্ত পরিশোধিত হয়। ৭. O2\mathrm{O}_2CO2\mathrm{CO}_2 বিনিময়ের মাধ্যমে দেহে হরমোন ও আয়নের ঘনত্ব নিয়ন্ত্রিত হয়। ৮. O2\mathrm{O}_2CO2\mathrm{CO}_2 বিনিময়ে বিপাকীয় কাজে সাহায্য' করে। অতএব, উল্লেখিত আলোচনা শেষে বলা যায় যে, প্রাণীদের দেহে O2\mathrm{O}_2 এবং CO2\mathrm{CO}_2 গ্যাসের বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCBiology 2nd PaperChapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়াসিলেট এমসি কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুস
iii. যকৃত নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাইনাসের প্রদাহকে কী বলে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুসiii. যকৃত নিচের কোনটি সঠিক?ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?সাইনাসের প্রদাহকে কী বলে?প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন ককোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।