শেয়ারFacebookWhatsApp

ওটিটিস মিডিয়া কী?

উত্তর: মধ্যকর্ণের অভ্যন্তরে সংক্রমণজনিত প্রদাহই হলো ওটিটিস মিডিয়া।

HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল

ওটিটিস মিডিয়া কী?

উদ্দীপক

বক্ষীয় প্রকোষ্ঠের একটি অঙ্গ যা ভ্রূণীয় ২৩ সপ্তাহে কাজ করতে শুরু করে। দেহের গঠনগত একক হতে বিপাক ক্রিয়ায় সৃষ্ট অপ্রয়োজনীয় উপাদান বাহিকার মাধ্যমে অঙ্গটিতে এসে উপনীত হয়।

নটরডেম কলেজ · 2024

উত্তর

মধ্যকর্ণের অভ্যন্তরে সংক্রমণজনিত প্রদাহই হলো ওটিটিস মিডিয়া।

উত্তর

মানুষের মাথার খুলির মুখমণ্ডলীয় অংশে নাসাগহ্বরের দুপাশে অবস্থিত বায়ুপূর্ণ চারজোড়া বিশেষ গহ্বরকে প্যারান্যাসাল সাইনাস বলে। যথা- ১. ম্যাক্সিলারি সাইনাস ২. ফ্রন্টাল সাইনাস ৩. এথময়েড সাইনাস ৪. স্ফেনয়েড সাইনাস।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো ফুসফুস যা ভূনীয় ২৩ সপ্তাহে কাজ করতে শুরু করে। বাইরের পরিবেশের সাথে গ্যাস বিনিময়ের মাধ্যমে অর্থাৎ বহিঃশ্বসনের মাধ্যমে ফুসফুস পরিবেশের সাথে সমন্বয় সাধন করে । নিচে তা বিশ্লেষণ করা হলো- বহিঃবিনিময় বা বহিঃশ্বসন একধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে ফুসফুসে O2 সমৃদ্ধ বায়ু প্রবেশ করে এবং CO2 সমৃদ্ধ বায়ু ফুসফুস থেকে বের হয়ে যায়। বহিঃশ্বসন দুটি ধাপে সম্পন্ন হয়। যথা- শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ। শ্বাসগ্রহণ প্রক্রিয়ায় ডায়াফ্রাম ও ইন্টারকোস্টাল পেশির সংকোচনে বক্ষীয় গহ্বর সবদিকে বেড়ে যায়। এ কারণে ফুসফুস প্রসারিত হয়ে এর ভেতরের আয়তনও বেড়ে যায়। ফলে ফুসফুসের অভ্যন্তরে বায়ুচাপ কমে যায় এবং নাসিকাপথের বায়ু অর্থাৎ O2 ফুসফুসে প্রবেশ করে। আবার শ্বাসগ্রহণ এর পরপরই শ্বাসত্যাগ প্রক্রিয়া সংঘটিত হয়। শ্বাসগ্রহণে অংশগ্রহণকারী পেশিগুলোর প্রসারণ বা শিথিলতার জন্য শ্বাসত্যাগ ঘটে। এ ধাপে বক্ষগহ্বরের আয়তন কমে যায় এবং প্লুরার অন্তঃস্থ চাপ ও ফুসফুসের বায়ুর চাপ বেড়ে যায়। CO2-যুক্ত বাতাস তখন ফুসফুস থেকে নাসিকাপথে বেরিয়ে গেলে ফুসফুসের আয়তনও কমে যায় । এভাবে গ্যাস বিনিময়ের মাধ্যমে উদ্দীপকের অঙ্গটি অর্থাৎ ফুসফুস বাইরের পরিবেশের সাথে সমন্বয় সাধন করে ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বক্ষীয় প্রকোষ্ঠের অঙ্গটি হলো ফুসফুস। বিপাকীয় কার্যের ফলে দেহের কোষে অপ্রয়োজনীয় উপাদান কার্বন ডাই- অক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন এ CO2 শিরা নামক বাহিকার মাধ্যমে ফুসফুসে এসে উপনীত হয়। শিরার ভেতর দিয়ে রক্তের মাধ্যমে তিনটি ভিন্ন উপায়ে এ পরিবহন সম্পন্ন হয়। যেমন- মানবদেহে বহিঃশ্বসন প্রক্রিয়ায় শ্বাস ক্রিয়ার সময় ফুসফুসে O2O^2- সমৃদ্ধ বায়ু প্রবেশ এবং CO2-সমৃদ্ধ ফুসফুস থেকে বাইরে বের হয়। মূলত, নিঃশ্বাস বা শ্বাসত্যাগের সময় ফুসফুসের CO2-সমৃদ্ধ বায়ু অ্যালভিলাই, ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, নাসাপথের মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র পথে বাইরে মুক্ত হয়। আবার রক্তের মাধ্যমে CO2 পরিবহন বা অন্তঃশ্বসনের শর্করা জারণে কোষে সৃষ্ট CO2 গ্যাস কোষ থেকে রক্ত দ্বারা ফুসফুসে পৌঁছায় এবং তা হতে বায়ুতে মুক্ত হয়। কলাকোষ হতে অ্যালভিওলাসে CO2 গ্যাসের পরিবহন প্রক্রিয়া তিনটি ভিন্ন পদ্ধতিতে সম্পন্ন হয়। যেমন- i. ভৌত দ্রবণরূপে: ৫% CO2 রক্তের প্লাজমায় দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিডরূপে বাহিত হয় । CO2+H2O→H2CO3 ii. কার্বামিনো যৌগরূপে: ১০% CO2 লোহিত কণিকার হিমোগ্লোবিনের প্রোটিন অংশের অ্যামিন ( NH3) মূলকের সাথে বিক্রিয়া করে কার্বামিনো-হিমোগ্লোবিন যৌগরূপে রক্ত দ্বারা পরিবাহিত হয়। CO2 + HbNH2 → HbNHCOOH (কার্বামিনো-হিমোগ্লোবিন) iii. বাইকার্বোনেট যৌগরূপে: অধিকাংশ CO2-ই রক্তে বাইকার্বনেট রূপে পরিবাহিত হয় দুইভাবে- a) NaHCO3 রূপে প্লাজমার মাধ্যমে এবং b) KHCO3 রূপে লোহিত কণিকার মাধ্যমে । এক্ষেত্রে CO2 ব্যাপন প্রক্রিয়ার লোহিত রক্ত কণিকায় প্রবেশ করে এবং কার্বনিক এনহাইড্রেজ এনজাইমের সহায়তায় পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড (H2CO3) সৃষ্টি করে। এ কার্বনিক অ্যাসিডের অধিকাংশই ভেঙ্গে H+ এবং HCO3- আয়নে পরিণত হয়। HCO3 লোহিত কণিকার K+ এর সাথে সংযুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট (KHCO3 ) গঠন করে। কিছু HCO3- লোহিত কণিকা থেকে বের হয়ে রক্তরসে চলে আসে এবং Na+ এর সাথে সংযুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট (NaHCO3) গঠন করে ।
HSCBiology 2nd PaperChapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়ানটরডেম কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-

  • 4 টি
  • 10 টি
  • 12 টি
  • 20 টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?

  • সেকেন্ডারি ব্রঙ্কাস
  • টারসিয়ারি ব্রঙ্কাস
  • টার্মিনাল ব্রঙ্কিওল
  • অ্যালভিওলার নালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-

  • কোষে
  • ফুসফুসে
  • দেহে
  • কোনটিই না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?

  • হিমোগ্লোবিন
  • মায়োগ্লোবিন
  • হেপারিন
  • বিলিরুবিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?

  • ২৭%
  • ৩০%
  • ৩৩%
  • ৩৭%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুস
iii. যকৃত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?

  • ২৫০০
  • ৩৫০০
  • ৪৫০০
  • ৫৫০০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাইনাসের প্রদাহকে কী বলে?

  • ওটিটিস মিডিয়া
  • সাইনুসাইটিস
  • এলার্জি
  • এমফাইসেমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-

  • কার্বনিক এসিড রূপে
  • বাইকার্বোনেট রূপে
  • কার্বামিনো যৌগ রূপে
  • উপরের তিনভাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?

  • 0.1%
  • 0.2%
  • 2.0%
  • 3.0%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে?

  • ১৪-১৮
  • ২০-২৪
  • ২৮-৩২
  • ৩৬-৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?

  • বিলিরুবিন
  • হেপারিন
  • ইউরোবিলিন
  • হিমোগ্লোবিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুসiii. যকৃত নিচের কোনটি সঠিক?ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?সাইনাসের প্রদাহকে কী বলে?প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন ককোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।