শেয়ারFacebookWhatsApp

শ্বসন বৃক্ষ বলতে কী বুঝ?

উত্তর: ফুসফুসের ভেতরের বায়ু চলাচলের পথকে ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ বলে। শ্বাসনালি ফুসফুসে প্রবেশ করে প্রাইমারি ব্রঙ্কাস গঠন করে। এই প্রাইমারি ব্রঙ্কাস আবার বিভক্ত হয়ে সেকেন্ডারি ব্রহ্মাস এবং তারপর টার্সিয়ারি ব্রঙ্কাস গঠন করে। টার্সিয়ারি ব্রঙ্কাসগুলো আরও সূক্ষ্ম নালিতে বিভক্ত হয়, যাদের ব্রঙ্কিওল বলা হয়। ব্রঙ্কিওলগুলো শেষ পর্যন্ত ক্ষুদ্র অ্যালভিওলাই বা বায়ুথলি পর্যন্ত বিস্তৃত্ব হয়, যেখানে গ্যাস বিনিময় ঘটে। এই সম্পূর্ণ বায়ুপ্রবাহের পথটি একটি উল্টানো গাছের শাখার মতো দেখতে হওয়ায় একে শ্বসন বৃক্ষ বলা হয়।

HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল

শ্বসন বৃক্ষ বলতে কী বুঝ?

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর- question image

Barisal · 2025

উত্তর

ফুসফুসের অ্যালভিওলাস প্রাচীরের কিছু বিশেষ কোষ হতে এর ভেতরের তলে ডিটারজেন্টের মতো যে রাসায়নিক পদার্থ নিঃসৃত 'হয় তাই সারফেকট্যান্ট।

উত্তর

ফুসফুসের ভেতরের বায়ু চলাচলের পথকে ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ বলে। শ্বাসনালি ফুসফুসে প্রবেশ করে প্রাইমারি ব্রঙ্কাস গঠন করে। এই প্রাইমারি ব্রঙ্কাস আবার বিভক্ত হয়ে সেকেন্ডারি ব্রহ্মাস এবং তারপর টার্সিয়ারি ব্রঙ্কাস গঠন করে। টার্সিয়ারি ব্রঙ্কাসগুলো আরও সূক্ষ্ম নালিতে বিভক্ত হয়, যাদের ব্রঙ্কিওল বলা হয়। ব্রঙ্কিওলগুলো শেষ পর্যন্ত ক্ষুদ্র অ্যালভিওলাই বা বায়ুথলি পর্যন্ত বিস্তৃত্ব হয়, যেখানে গ্যাস বিনিময় ঘটে। এই সম্পূর্ণ বায়ুপ্রবাহের পথটি একটি উল্টানো গাছের শাখার মতো দেখতে হওয়ায় একে শ্বসন বৃক্ষ বলা হয়।

উত্তর

উদ্দীপকের চিত্রে 'XX^{\prime} চিহ্নিত অংশটি হলো ফুসফুসের ক্ষুদ্রতম গাঠনিক এবং কার্যকরী একক অ্যালভিওলাস। নিচে অ্যালভিওলাসের গঠন বর্ণনা করা হলো- অ্যালভিওলাস অত্যন্ত ক্ষুদ্র আকৃতির বুদবুদ সদৃশ এক প্রকার বায়ু থলি। এরা গ্যাস আদান-প্রদানকারী তল গঠন করে। মানুষের দুটি ফুসফুসে ৭০ কোটির বেশি অ্যালভিওলাস থাকে এবং এরা প্রায় ৭০-৯০ বর্গমিটার আয়তন তলের সৃষ্টি করে। অ্যালভিওলাসের ব্যাস ০.২ মি.মি. এবং এর প্রাচীর মাত্র ০.০০০১ মি.মি. বা ০.১ মাইক্রোমিটার পুরু। অ্যালভিওলাসের বাইরের দিকে প্রচুর পরিমাণে কৈশিক জালক নিবিড়ভাবে অবস্থান করে। question image এরা পালমোনারি ধমনি থেকে উৎপন্ন হয় এবং পুনরায় মিলে পালমোনারি শিরা গঠন করে। প্রত্যেকটি অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। যার জন্য অতি সহজেই গ্যাসের ব্যাপন ঘটাতে পারে অ্যালভিওলাসের প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক সূত্রক থাকে। স্থিতিস্থাপক সূত্রের জন্য নিঃশ্বাস-প্রশ্বাসের সময় অ্যালভিওলাস সহজেই প্রসারিত হতে পারে এবং আগের অবস্থায় ফিরে আসতে পারে। অ্যালভিওলাস প্রাচীরে কিছু বিশেষ কোষ প্রাচীরের অন্তঃতলে ডিটারজেন্টের মতো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এ পদার্থকে সারফেকট্যান্ট বলে।

উত্তর

উদ্দীপকের চিত্রে 'AA^{\prime} গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবহনে রক্তের ভূমিকা অপরিসীম। কার্বন ডাইঅক্সাইড পরিবহনে রক্তের ভূমিকা: রক্ত কোষীয় শ্বসনে উৎপন্ন CO2CO_2 ফুসফুসে পৌঁছে দেয় এবং তা শ্বাস ত্যাগের মাধ্যমে বাইরে নির্গত হয়। রক্ত প্রধানত তিনটি উপায়ে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। যথা- i. ভৌত দ্রবণরূপে: কিছু পরিমাণ (৫%) CO2CO_2-এর সাথে রক্তের প্লাজমার পানির বিক্রিয়ায় কার্বনিক এসিড উৎপন্ন হয়ে রক্তে পরিবাহিত হয়। H2O+CO2H2CO3\mathrm{H}_2 \mathrm{O}+\mathrm{CO}_2 \longrightarrow \mathrm{H}_2 \mathrm{CO}_3 ii. কার্বামিনো যৌগরূপে: CO2CO_2 লোহিত কণিকার হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের অ্যামিনো গ্রুপের সাথে CO2CO_2 যুক্ত করে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে। CO2CO_2 এর একাংশ প্লাজমা প্রোটিনের সাথে সরাসরি যুক্ত হয়ে কার্বামিনো প্রোটিন গঠন করে। মোট CO2CO_2-এর শতকরা ২৭ ভাগ কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়। question image iii. বাইকার্বনেট যৌগরূপে: CO2CO_2-এর বেশির ভাগই (৬৫%) রক্তে বাইকার্বনেটরূপে পরিবাহিত হয়। এটি NaHCO3\mathrm{NaHCO}_3 রূপে প্লাজমার মাধ্যমে এবং KHCO3\mathrm{KHCO}_3 রূপে লোহিত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়।
HSCBiology 2nd PaperChapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়াBarisal
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুস
iii. যকৃত নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাইনাসের প্রদাহকে কী বলে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুসiii. যকৃত নিচের কোনটি সঠিক?ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?সাইনাসের প্রদাহকে কী বলে?প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন ককোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।