উদ্দীপকে ধুমপায়ীদের কথা বলা হয়েছে।ধুমপায়ীদের বদঅভ্যাসের কারণে ফুসফসের ক্ষতি হয়।
একটি সিগারেটের শলায় প্রায় ৪ হাজার বিভিন্ন রাসায়নিক থাকে । ধূমপানের ফলে এগুলো দেহের ভিতরে, বিশেষ করে ফুসফুসে প্রবেশ করে দেহকে অসুস্থ করতে শুরু করে । সিগারেটে যে রাসায়নিক থাকে তার মধ্যে নিকোটিন, আর্সেনিক, মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড ইত্যাদি প্রধান । একজন অধূমপায়ী যে কাজ চটজলদি করতে পারে, সে কাজ ধূমপায়ীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ প্রমাণিত হয় ।
ধূমপায়ীর ফুসফুসের এক্স-রে ফিল্ম দেখলে দেখা যাবে যে:
১. সার্বিকভাবে ফুসফুসের আকার বৃদ্ধি পায় ।
২. এক্স-রে ফিল্মটি সম্পূর্ণ কালো হয় না বরং এর সকল অঞ্চলেই বিভিন্ন ধরনের অসংখ্য ছোপের মতো চিহ্নযুক্ত ঝাপসা অংশ দেখা যায় ।
৩. অ্যালভিওলাইয়ের সংখ্যা কমে যায় (নষ্ট হয়ে যাওয়ার কারণে) এবং সুষম স্বচ্ছতা দেখা যায় না ।
৪. সিলিয়া বিনষ্ট অবস্থায় দেখা যায় ।
৫. এমফাইসেমা হলে তার চিহ্ন দেখা যায় ।
৬. ক্যান্সার টিউমার থাকলে এক্স-রে ফিল্মে সেটি ঘন সাদা আঁশের মতো দেখায় ।
৭. এক্স-রে ফিল্মে অনেক সময় পানি জমা শনাক্ত করা যায় ।
৮. হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় ছোট হয়।