শেয়ারFacebookWhatsApp

কৃত্রিম শ্বাস-প্রশ্বাস বলতে কী বোঝায়?

উত্তর: আক্রান্ত ব্যক্তির মুখ বা নাক দিয়ে যান্ত্রিক বা কায়িক ছন্দোময় প্রক্রিয়ায় বাতাস অভ্যন্তরে প্রবেশ করিয়ে বা বের করে দিয়ে পুনরায় শ্বাসপ্রশ্বাস বা হৃৎস্পন্দন স্বাভাবিক করে তুলে ভুক্তভোগি ব্যক্তিকে বাঁচিয়ে তোলার নামই কৃত্রিম শ্বাসপ্রশ্বাস । কৃত্রিম শ্বাসপ্রশ্বাস পরিচালনের বিভিন্ন পদ্ধতি: ১. মুখে মুখ লাগিয়ে (mouth to mouth) রোগীর ফুসফুসে বাতাস পরিচালনের জন্য জোরে ফু দিয়ে বাতাস প্রেরণের চেষ্টা করা । সাধারণত প্রাথমিক চিকিৎসা (first aid) হিসেবে এ ব্যবস্থা নেয়া হয় । ২. নাকে মুখ লাগিয়ে (mouth to nose) ফুসফুসে বাতাস প্রেরণ করা যায় । ৩. শিশুদের ক্ষেত্রে মুখে ও নাকে (mouth to mouth and nose for children) উভয় স্থানে মুখ লাগিয়ে বাতাস প্রেরণ করা । ৪. যদি মুখে মুখ লাগানো সম্ভব না হয় তখন রোগীর মুখে মুখোশ (mask) লাগিয়ে সেখানে মুখ দিয়ে জোরে ফু দিয়ে ফুসফুসে বাতাস প্রেরণ করা যায় । ৫. বেলুন জাতীয় ব্যাগ (মুখোশসহ) রোগীর মুখে স্থাপন করে ব্যাগে ছন্দোবদ্ধভাবে চাপ (squezing) দেয়ার মাধ্যমে রোগীর ফুসফুসে বাতাস প্রেরণ । ৬. উপরিউক্ত পদ্ধতিসমূহ প্রয়োগ সম্ভব না হলে সহজে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেয়ার জন্য বিশেষ ধরনের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক যন্ত্র বা ভেন্টিলেটর (mechanical ventilator) ব্যবহার করা যায় ।

HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল

কৃত্রিম শ্বাস-প্রশ্বাস বলতে কী বোঝায়?

উদ্দীপক

নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও- question image

Jessore · 2022

উত্তর

ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণে বা এলার্জিজনিত কারণে সাইনাসের মিউকাস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয় তাকেই সাইনুসাইটিস বলে ।

উত্তর

আক্রান্ত ব্যক্তির মুখ বা নাক দিয়ে যান্ত্রিক বা কায়িক ছন্দোময় প্রক্রিয়ায় বাতাস অভ্যন্তরে প্রবেশ করিয়ে বা বের করে দিয়ে পুনরায় শ্বাসপ্রশ্বাস বা হৃৎস্পন্দন স্বাভাবিক করে তুলে ভুক্তভোগি ব্যক্তিকে বাঁচিয়ে তোলার নামই কৃত্রিম শ্বাসপ্রশ্বাস । কৃত্রিম শ্বাসপ্রশ্বাস পরিচালনের বিভিন্ন পদ্ধতি: ১. মুখে মুখ লাগিয়ে (mouth to mouth) রোগীর ফুসফুসে বাতাস পরিচালনের জন্য জোরে ফু দিয়ে বাতাস প্রেরণের চেষ্টা করা । সাধারণত প্রাথমিক চিকিৎসা (first aid) হিসেবে এ ব্যবস্থা নেয়া হয় । ২. নাকে মুখ লাগিয়ে (mouth to nose) ফুসফুসে বাতাস প্রেরণ করা যায় । ৩. শিশুদের ক্ষেত্রে মুখে ও নাকে (mouth to mouth and nose for children) উভয় স্থানে মুখ লাগিয়ে বাতাস প্রেরণ করা । ৪. যদি মুখে মুখ লাগানো সম্ভব না হয় তখন রোগীর মুখে মুখোশ (mask) লাগিয়ে সেখানে মুখ দিয়ে জোরে ফু দিয়ে ফুসফুসে বাতাস প্রেরণ করা যায় । ৫. বেলুন জাতীয় ব্যাগ (মুখোশসহ) রোগীর মুখে স্থাপন করে ব্যাগে ছন্দোবদ্ধভাবে চাপ (squezing) দেয়ার মাধ্যমে রোগীর ফুসফুসে বাতাস প্রেরণ । ৬. উপরিউক্ত পদ্ধতিসমূহ প্রয়োগ সম্ভব না হলে সহজে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেয়ার জন্য বিশেষ ধরনের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক যন্ত্র বা ভেন্টিলেটর (mechanical ventilator) ব্যবহার করা যায় ।

উত্তর

P & Q হলো O2 & CO2।এর গমনাগমন দেয়া হল: শ্বাসক্রিয়া দুটি পর্যায়ে সম্পন্ন হয়, যথা: (ক) প্রশ্বাস বা শ্বাসগ্রহণ এবং (খ) নিঃশ্বাস বা শ্বাসত্যাগ । প্রশ্বাসবা শ্বাসগ্রহণ (Inspiration): ডায়াফ্রাম-পেশি সঙ্কুচিত হলে এর কেন্দ্রীয় টেনডন (tendon) নিম্নমুে পালিত হয়। ফলে বক্ষগহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়। একই সময় নিম্নভাগের পশুকাগুলো (ribs) কিছুটা উপরে Don't memoris উঠে আসায় বক্ষগহবরের পার্শ্বীয় এবং অগ্র-পশ্চাৎ ব্যাসও বেড়ে যায় । ইন্টারকোস্টাল (intercostal) পেশির সঙ্কোচনের ফলে পর্শকার দেহ (shaft) উত্তোলিত হয়। এতে স্টার্নাম উপরে উঠে সামনে সঞ্চালিত হয় । ফলে রক্ষের অগ্র-পশ্চাৎ ব্যাসসহ অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পায়। এভাবে ডায়াফ্রাম ও পশুকা পেশির সঙ্কোচনের ফলে বক্ষীয়গহ্বর সবদিকে বেড়ে যায় । এ কারণে ফুসফুস প্রসারিত হয়ে এর ভিতরের আয়তনও বাড়িয়ে দেয়। প্রসারিত ফুসফুসের অভ্যন্তরীণ চাপ বাতাসের সাধারণ চাপ অপেক্ষা কম হওয়ায় নাসিকা পথের ভিতর দিয়ে আসা বাতাস ফুসফুসে প্রবেশ করে । পরিবেশ থেকে O2O^2-সমৃদ্ধ বায়ু নাসারন্ধ্রপথে ট্রাকিয়া- ব্রঙ্কাস ব্রঙ্কিওল→ অ্যালভিওলাই তথা ফুসফুসে প্রবেশ। নিঃশ্বাস বা শ্বাসত্যাগ (Expiration) : এটি প্রশ্বাসের পর পরই সংঘটিত একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া । প্রশ্বাসে অংশগ্রহণকারী পেশিগুলোর প্রসারণ বা শিথিলতার জন্য নিঃশ্বাস ঘটে । নিঃশ্বাসের সময় প্রশ্বাসকালে অংশগ্রহণকারী পেশিগুলো স্থিতিস্থাপকতার জন্য পূর্বাবস্থায় ফিরে আসে। তখন পর্শকাগুলো নিজস্ব ওজনের জন্য নিম্নগামী হয়; উদরীয় পেশিগুলোর চাপে ডায়াফ্রাম ধনুকের মতো বেঁকে বক্ষগহ্বরের আয়তন কমিয়ে দেয়; ফুসফুসীয় পেশি পূর্বাবস্থায় ফিরে যায়; এবং পিউরার অন্তঃস্থ চাপ ও ফুসফুসের বায়ুর চাপ বেড়ে যায় । বাতাস তখন ফুসফুস থেকে নাসিকা পথে বেরিয়ে গেলে ফুসফুসের আয়তনও কমে যায় । ফুসফুসে CO2-সমৃদ্ধ বায়ু→অ্যালভিওলাই—ব্রঙ্কিওল→ব্রঙ্কাস নাসাপথ নাসারন্ধ্র পথে বাইরে নিষ্কাশন।

উত্তর

উদ্দীপকে ধুমপায়ীদের কথা বলা হয়েছে।ধুমপায়ীদের বদঅভ্যাসের কারণে ফুসফসের ক্ষতি হয়। একটি সিগারেটের শলায় প্রায় ৪ হাজার বিভিন্ন রাসায়নিক থাকে । ধূমপানের ফলে এগুলো দেহের ভিতরে, বিশেষ করে ফুসফুসে প্রবেশ করে দেহকে অসুস্থ করতে শুরু করে । সিগারেটে যে রাসায়নিক থাকে তার মধ্যে নিকোটিন, আর্সেনিক, মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড ইত্যাদি প্রধান । একজন অধূমপায়ী যে কাজ চটজলদি করতে পারে, সে কাজ ধূমপায়ীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ প্রমাণিত হয় । ধূমপায়ীর ফুসফুসের এক্স-রে ফিল্ম দেখলে দেখা যাবে যে: ১. সার্বিকভাবে ফুসফুসের আকার বৃদ্ধি পায় । ২. এক্স-রে ফিল্মটি সম্পূর্ণ কালো হয় না বরং এর সকল অঞ্চলেই বিভিন্ন ধরনের অসংখ্য ছোপের মতো চিহ্নযুক্ত ঝাপসা অংশ দেখা যায় । ৩. অ্যালভিওলাইয়ের সংখ্যা কমে যায় (নষ্ট হয়ে যাওয়ার কারণে) এবং সুষম স্বচ্ছতা দেখা যায় না । ৪. সিলিয়া বিনষ্ট অবস্থায় দেখা যায় । ৫. এমফাইসেমা হলে তার চিহ্ন দেখা যায় । ৬. ক্যান্সার টিউমার থাকলে এক্স-রে ফিল্মে সেটি ঘন সাদা আঁশের মতো দেখায় । ৭. এক্স-রে ফিল্মে অনেক সময় পানি জমা শনাক্ত করা যায় । ৮. হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় ছোট হয়।
HSCBiology 2nd PaperChapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়াJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুস
iii. যকৃত নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাইনাসের প্রদাহকে কী বলে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুসiii. যকৃত নিচের কোনটি সঠিক?ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?সাইনাসের প্রদাহকে কী বলে?প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন ককোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।