উদ্দীপকের প্রথম লাইনে উল্লেখিত প্রক্রিয়াটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রথম লাইনটির প্রক্রিয়াটি দ্বারা মানবদেহের ভেন্টিলেশন কৌশল বা প্রশ্বাস-নিঃশ্বাস কার্যক্রমকে বুঝানো হয়েছে। মানুষের প্রশ্বাস-নিঃশ্বাস কার্যক্রমটি ফুসফুস দ্বারা পরিচালিত হয়। এটি বিশেষ কৌশলে সংকুচিত প্রসারিত হয়। এ কৌশলটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। যথা- (ক) প্রশ্বাস বা শ্বাস গ্রহণ এবং (খ) নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। নিচে প্রশ্বাস ও নিঃশ্বাসের কৌশল বর্ণনা করা হলো- প্রশ্বাস বা শ্বাস গ্রহণ: ডায়াফ্রাম ও ইন্টারকোস্টাল পেশির সংকোচন এর মাধ্যমে প্রশ্বাস ক্রিয়া শুরু হয়। ইন্টারকোস্টাল পেশির সংকোচনে পর্যুকাগুলো উপর ও বাইরের দিকে প্রসারিত হয়। এতে বক্ষের আয়তন বৃদ্ধি পায়। অন্যদিকে ডায়াফ্রাম ধনুক অবস্থা হতে সংকুচিত হয়ে সমতল আকার ধারণ করে, ফলে এটি সামান্য নিচে নেমে গিয়ে বক্ষগহ্বরের আয়তন লম্বালম্বিভাবে বৃদ্ধি করে। এভাবে অন্তঃপ্লিউরাল ও অন্তঃবক্ষীয় চাপ হ্রাস পায় এবং ফুসফুস প্রসারিত হয়। অন্তঃফুসফুসীয় বায়ুচাপ কমে যায় এবং বাহির থেকে প্রশ্বাস বায়ু নাসিকা ও শ্বাসনালীর মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করে। নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ: প্রশ্বাসের পরপরই নিঃশ্বাস ক্রিয়া সংঘটিত হয়। এটি একটি নিষ্ক্রিয় ও প্রশ্বাসের বিপরীত প্রক্রিয়া। এসময় ডায়াফ্রাম ও ইন্টারকোস্টাল পেশি শিথিল হয়ে আসে এবং বক্ষপ্রাচীর প্রসারিত হয়ে ফুসফুসের উপর অবসন্নভাবে ঢলে পড়ে। এতে অন্তঃবক্ষীয় ও অন্তঃফুসফুসীয় বায়ুচাপ বাহিরের বায়ুচাপ থেকে অনেক বেড়ে যায়। ফলে ফুসফুস থেকে নিঃশ্বাস বায়ু দ্রুতবেগে বের হয়ে যায়। এভাবে নিঃশ্বাস বা শ্বাসত্যাগ সম্পন্ন হয়। স্বাভাবিক' বা বিশ্রাম অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে 16 - 18 বার নিঃশ্বাস-প্রশ্বাস ঘটে।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকের প্রথম লাইনে উল্লেখিত প্রক্রিয়াটি বর্ণনা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর