উদ্দীপকের শেষ লাইনে উল্লেখিত রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে লেখ।
উত্তর: উদ্দীপকের শেষ লাইনে উল্লেখিত রোগটি হলো সাইনুসাইটিস। নিচে সাইনুসাইটিস রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হলো- কারণ : সাইনাসগুলো বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া এবং কিছু ক্ষেত্রে ছত্রাকে আক্রান্ত হলে সাইনুসাইটিস হতে পারে। এছাড়া ঠান্ডাজনিত কারণে, অ্যালার্জিজনিত কারণে, কারো হাঁপানি থাকলে, নাকের হাড় বাঁকা হয়ে গেলেও সাইনুসাইটিস হতে পারে। লক্ষণ: ১. নাক থেকে হলদে বা সবুজ বর্ণের ঘন তরল বের হয়, এতে পুঁজ বা রক্ত থাকতে পারে। ২. মাথা নাড়াচাড়া করলে, হাঁটলে বা মাথা নিচু করলে মাথা ব্যথার তীব্রতা বাড়ে। ৩. নাক বন্ধ থাকে, নিঃশ্বাসের সাথে বাজে গন্ধ বের হয়। ৪. মাথাব্যথার সাথে দাঁত ব্যথাও হতে পারে। ৫. কাশি হয়, রাতে কাশির তীব্রতা বাড়ে, গলা ভেঙ্গে যায়। প্রতিকার : ১. গরম পানিতে ভিজিয়ে, চিপড়ে একখণ্ড কাপড় প্রতিদিন মুখমণ্ডলে চেপে ধরা। ২. মিউকাস তরল করতে প্রচুর পানি পান করা। ৩. প্রতিদিন ২-৪ বার নাক দিয়ে বাষ্প টেনে নেওয়া। ৪. দিনে কয়েকবার ন্যাসাল স্যালাইন স্প্রে করা। ৫.. বন্ধ নাক খোলার জন্য ন্যাসাল স্প্রে ব্যবহারে সতর্ক থাকা। ৬. প্রাথমিক পর্যায়ে এ রোগের জন্য চিকিৎসায় বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন নাকের ড্রপ ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে হবে। ওষুধে নিরাময় না হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করতে হবে।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকের শেষ লাইনে উল্লেখিত রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে …
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর