কিছু স্নায়বিক উদ্দীপনা উদ্দীপকের কার্যক্রম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে- আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি দ্বারা ভেন্টিলেশন কৌশল বা মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রমকে বুঝানো হয়েছে। মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রমে কিছু স্নায়বিক উদ্দীপনা ভূমিকা রাখে। নিচে বিষয়টি আলোচনা করা হলো-পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলাংগাটা আমাদের বক্ষ অঞ্চলের প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে থাকে। এটিকে বলা হয় শ্বসন নিয়ন্ত্রণকেন্দ্র। এই শ্বসন নিয়ন্ত্রণ কেন্দ্রের রয়েছে দুটি অংশ যথা নিঃশ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র ও প্রশ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র। স্নায়ুবিক শ্বসন নিয়ন্ত্রণ কেন্দ্রের স্নায়ুগুলো করোটিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম ও বক্ষপিঞ্জরের সাথে যুক্ত থাকে। আমাদের প্রশ্বাস-নিঃশ্বাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আমাদের কর্ম উদ্দীপনা বৃদ্ধির সাথে সাথে শ্বাস-প্রশ্বাসের গতিও বৃদ্ধি পায়। আর শ্বাস-প্রশ্বাসের গতি বৃদ্ধি পেলে অক্সিজেন শোষণ ও কার্বন ডাইঅক্সাইডের বর্জনের হারও বাড়ে। আমরা যখন বিশ্রাম নেই তখন দেহে অক্সিজেনের চাহিদাও কমে যায়।. অর্থাৎ চাহিদা ও. যোগানের এই ভারসাম্য ছন্দবদ্ধভাবে নিয়ন্ত্রিত হয় (প্রতিবর্ত ক্রিয়া) ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, কিছু স্নায়ুবিক উদ্দীপনা শ্বাস-প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
কিছু স্নায়বিক উদ্দীপনা উদ্দীপকের কার্যক্রম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে- …
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর