উদ্দীপকে উল্লেখিত অঙ্গ দ্বারা মানবদেহে সংঘটিত প্রক্রিয়াটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো ফুসফুস। মানবদেহে ফুসফুস প্রধানত শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন করে, যা মূলত অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগের মাধ্যমে ঘটে। এই প্রক্রিয়াটি দুটি প্রধান ধাপে বিভক্ত: প্রশ্বাস এবং নিশ্বাস। প্রশ্বাস: যখন আমরা শ্বাস গ্রহণ করি, তখন মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচের দিকে নামে এবং ইন্টারকোস্টাল পেশিগুলো সংকুচিত হয়ে বক্ষগহ্বর বাইরের দিকে প্রসারিত হয়। এর ফলে ফুসফুসের আয়তন বেড়ে যায় এবং ফুসফুসের ভেতরের বায়ুর চাপ বাইরের বায়ুমণ্ডলীয় চাপ থেকে কমে যায়। চাপের এই পার্থক্যের কারণে বাইরে থেকে অক্সিজেন-সমৃদ্ধ বায়ু শ্বাসনালি ও ব্রঙ্কাই দিয়ে ফুসফুসের অ্যালভিওলাই বা বায়ুথলিতে প্রবেশ করে। এখানে ব্যাপন প্রক্রিয়ায় রক্তজালকের রক্তের সঙ্গে অ্যালভিওলাসের বায়ুর আদান-প্রদান ঘটে। নিঃশ্বাস: প্রশ্বাসের পর মধ্যচ্ছদা শিথিল হয়ে উপরের দিকে ওঠে এবং ইন্টারকোস্টাল পেশিগুলোও শিথিল হয়ে বক্ষগহ্বর পূর্বের অবস্থায় ফিরে আসে। এতে ফুসফুসের আয়তন কমে যায় এবং ফুসফুসের ভেতরের বায়ুর চাপ বাইরের বায়ুমণ্ডলীয় চাপ থেকে বেড়ে যায়। ফলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু ফুসফুস থেকে শ্বাসনালি হয়ে বাইরে বেরিয়ে যায়।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত অঙ্গ দ্বারা মানবদেহে সংঘটিত প্রক্রিয়াটি বর্ণনা কর।
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর