শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির গঠন সংক্ষেপে বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো ফুসফুস। নিচে ফুসফুসের গঠন সংক্ষেপে বর্ণনা করা হলো- মানুষের ফুসফুস বক্ষগহ্বরে ডায়াফ্রামের উপরে হৃৎপিণ্ডের দু'পাশে অবস্থিত, হালকা লাল রঙের কোণাকার অঙ্গ। প্লুরা নামক আবরণ দ্বারা ফুসফুস আবৃত থাকে। ডান ফুসফুসটি বাম ফুসফুসের তুলনায় একটু বড়। ডান ফুসফুসটি তিন খণ্ড এবং বাম ফুসফসুটি দুই খণ্ডবিশিষ্ট। ফুসফুসের প্রত্যেক খণ্ডে কতকগুলো কার্যকর ফুসফুসীয় একক থাকে । এককগুলোকে লোবিউল বলে । প্রতিটি লোবিউল সমান আকৃতির কতকগুলো শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালি, অ্যালভিওলার থলি, অ্যালভিওলি এবং সংশ্লিষ্ট রক্তবাহিকা, লসিকা নালি, স্নায়ু ও যোজক কলা নিয়ে গঠিত। ডান ফুসফুসে ১০টি এবং বাম ফুসফুসে ৮টি লোবিউল থাকে। প্রতিটি লোবিউল থেকে ৫০ - ৮০টি প্রান্তীয় ব্রঙ্কিওল প্রেরিত হয়। প্রতিটি প্রান্তীয় ব্রঙ্কিউল একটি, দুটি বা আরও বেশি সংখ্যক শ্বসন ব্রঙ্কিওলে পরিণত হয়। শ্বসন ব্রঙ্কিওলগুলো ভেঙে ২-১১টি করে অ্যালভিওলার নালি গঠন করে। এগুলো থলি ও অ্যালভিওলি সৃষ্টি করে। অ্যালভিওলার থলি ও অ্যালভিওলার নালির মধ্যবর্তী অংশকে অ্যাট্রিয়াম বলে। একেকটি অ্যালভিওলার থলিতে ২-৪ বা তারও বেশি অ্যালভিওলি থাকে। প্রত্যেক অ্যালভিওলাস এক সারি আঁইশাকার শ্বসন এপিথেলিয়ামে আবৃত।

HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির গঠন সংক্ষেপে বর্ণনা কর।

উদ্দীপক

মানবদেহের বক্ষগহ্বরে হালকা গোলাপী বর্ণের কয়েকটি লোবে বিভক্ত স্পঞ্জের মতো নরম দুটি অঙ্গ থাকে। অসংখ্য বিশেষ কার্যকরী একক নিয়ে প্রতিটি অঙ্গ গঠিত।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

সারফেকট্যান্ট হলো অ্যালভিওলাস প্রাচীরের অন্তঃতলে অবস্থিত ডিটারজেন্টের মতো একপ্রকার রাসায়নিক পদার্থ যা প্রাচীরের পৃষ্ঠটান কমিয়ে দেয়।

উত্তর

১৯৪০ সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার রেসাস বানরের রক্ত খরগোসের শরীরে প্রবেশ করিয়ে খরগোসের রক্ত রসে এক ধরনের অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম হন। এ ফলাফল থেকে বিজ্ঞানী দু'জন ধারণা করেন যে, মানুষের লোহিত কণিকার ঝিল্লিতে রেসাস বানরের লোহিত কণিকার ঝিল্লির মতো এক ধরনের অ্যান্টিজেন রয়েছে। রেসাস বানরের নাম অনুসারে ঐ অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা সংক্ষেপে Rh ফ্যাক্টর বলে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো ফুসফুস। নিচে ফুসফুসের গঠন সংক্ষেপে বর্ণনা করা হলো- মানুষের ফুসফুস বক্ষগহ্বরে ডায়াফ্রামের উপরে হৃৎপিণ্ডের দু'পাশে অবস্থিত, হালকা লাল রঙের কোণাকার অঙ্গ। প্লুরা নামক আবরণ দ্বারা ফুসফুস আবৃত থাকে। ডান ফুসফুসটি বাম ফুসফুসের তুলনায় একটু বড়। ডান ফুসফুসটি তিন খণ্ড এবং বাম ফুসফসুটি দুই খণ্ডবিশিষ্ট। ফুসফুসের প্রত্যেক খণ্ডে কতকগুলো কার্যকর ফুসফুসীয় একক থাকে । এককগুলোকে লোবিউল বলে । প্রতিটি লোবিউল সমান আকৃতির কতকগুলো শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালি, অ্যালভিওলার থলি, অ্যালভিওলি এবং সংশ্লিষ্ট রক্তবাহিকা, লসিকা নালি, স্নায়ু ও যোজক কলা নিয়ে গঠিত। ডান ফুসফুসে ১০টি এবং বাম ফুসফুসে ৮টি লোবিউল থাকে। প্রতিটি লোবিউল থেকে ৫০ - ৮০টি প্রান্তীয় ব্রঙ্কিওল প্রেরিত হয়। প্রতিটি প্রান্তীয় ব্রঙ্কিউল একটি, দুটি বা আরও বেশি সংখ্যক শ্বসন ব্রঙ্কিওলে পরিণত হয়। শ্বসন ব্রঙ্কিওলগুলো ভেঙে ২-১১টি করে অ্যালভিওলার নালি গঠন করে। এগুলো থলি ও অ্যালভিওলি সৃষ্টি করে। অ্যালভিওলার থলি ও অ্যালভিওলার নালির মধ্যবর্তী অংশকে অ্যাট্রিয়াম বলে। একেকটি অ্যালভিওলার থলিতে ২-৪ বা তারও বেশি অ্যালভিওলি থাকে। প্রত্যেক অ্যালভিওলাস এক সারি আঁইশাকার শ্বসন এপিথেলিয়ামে আবৃত।

উত্তর

উদ্দীপকের উল্লেখিত শেষ উক্তিটি হলো অসংখ্য বিশেষ কার্যকরী একক নিয়ে প্রতিটি অঙ্গ গঠিত। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো- অসংখ্য কার্যকরী একক নিয়ে প্রতিটি অঙ্গ গঠিত। উদাহরণস্বরূপ ফুসফুসকে কল্পনা করা যাক। ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হলো অ্যালভিওলাস। প্রতিটি অ্যালভিওলাস ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরী বিশেষ। এদের প্রতিটির ব্যাস 0.2 মিলিমিটার এবং প্রাচীর 0.1 মাইক্রোমিটার পুরু। এদের প্রাচীরে কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে। অ্যালভিওলাসের প্রাচীর চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এছাড়া এদের প্রাচীরে কিছু স্থিতিস্থাপক কোলাজেন তন্তু থাকে। এসব তন্তু থাকার কারণে অ্যালভিওলাসের সঙ্কোচন-প্রসারণ ঘটে। অ্যালভিওলাসের প্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াম টাইপ-II অ্যালভিওলার কোষ থেকে প্রাচীরের দিকে প্রোটিন ও লিপিড গঠিত পালমোনারি সারফেকটেন্ট নামক ডিটারজেন্ট জাতীয় পদার্থ নিঃসরণ করে। পাঁচ মাস (23 সপ্তাহ) বয়সের মানব ভ্রূণে এটি পাওয়া যায়। এ পদার্থ অ্যালভিওলাসে তরলের পৃষ্ঠটান কমিয়ে গ্যাসীয় বিনিময় সহজ করে। একইভাবে বৃক্কের কার্যকরী একক হলো নেফ্রন আবার অস্থির কার্যকরী একক হলো হ্যাভারসিয়ান তন্ত্র। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে অসংখ্য বিশেষ কার্যকারী একক নিয়ে প্রতিটি অঙ্গ গঠিত।
HSCBiology 2nd PaperChapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-

  • 4 টি
  • 10 টি
  • 12 টি
  • 20 টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?

  • সেকেন্ডারি ব্রঙ্কাস
  • টারসিয়ারি ব্রঙ্কাস
  • টার্মিনাল ব্রঙ্কিওল
  • অ্যালভিওলার নালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-

  • কোষে
  • ফুসফুসে
  • দেহে
  • কোনটিই না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?

  • হিমোগ্লোবিন
  • মায়োগ্লোবিন
  • হেপারিন
  • বিলিরুবিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?

  • ২৭%
  • ৩০%
  • ৩৩%
  • ৩৭%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুস
iii. যকৃত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?

  • ২৫০০
  • ৩৫০০
  • ৪৫০০
  • ৫৫০০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাইনাসের প্রদাহকে কী বলে?

  • ওটিটিস মিডিয়া
  • সাইনুসাইটিস
  • এলার্জি
  • এমফাইসেমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-

  • কার্বনিক এসিড রূপে
  • বাইকার্বোনেট রূপে
  • কার্বামিনো যৌগ রূপে
  • উপরের তিনভাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?

  • 0.1%
  • 0.2%
  • 2.0%
  • 3.0%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে?

  • ১৪-১৮
  • ২০-২৪
  • ২৮-৩২
  • ৩৬-৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?

  • বিলিরুবিন
  • হেপারিন
  • ইউরোবিলিন
  • হিমোগ্লোবিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুসiii. যকৃত নিচের কোনটি সঠিক?ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?সাইনাসের প্রদাহকে কী বলে?প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন ককোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।