উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত শেষ উক্তিটি হলো অসংখ্য বিশেষ কার্যকরী একক নিয়ে প্রতিটি অঙ্গ গঠিত। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো- অসংখ্য কার্যকরী একক নিয়ে প্রতিটি অঙ্গ গঠিত। উদাহরণস্বরূপ ফুসফুসকে কল্পনা করা যাক। ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হলো অ্যালভিওলাস। প্রতিটি অ্যালভিওলাস ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরী বিশেষ। এদের প্রতিটির ব্যাস 0.2 মিলিমিটার এবং প্রাচীর 0.1 মাইক্রোমিটার পুরু। এদের প্রাচীরে কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে। অ্যালভিওলাসের প্রাচীর চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এছাড়া এদের প্রাচীরে কিছু স্থিতিস্থাপক কোলাজেন তন্তু থাকে। এসব তন্তু থাকার কারণে অ্যালভিওলাসের সঙ্কোচন-প্রসারণ ঘটে। অ্যালভিওলাসের প্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াম টাইপ-II অ্যালভিওলার কোষ থেকে প্রাচীরের দিকে প্রোটিন ও লিপিড গঠিত পালমোনারি সারফেকটেন্ট নামক ডিটারজেন্ট জাতীয় পদার্থ নিঃসরণ করে। পাঁচ মাস (23 সপ্তাহ) বয়সের মানব ভ্রূণে এটি পাওয়া যায়। এ পদার্থ অ্যালভিওলাসে তরলের পৃষ্ঠটান কমিয়ে গ্যাসীয় বিনিময় সহজ করে। একইভাবে বৃক্কের কার্যকরী একক হলো নেফ্রন আবার অস্থির কার্যকরী একক হলো হ্যাভারসিয়ান তন্ত্র। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে অসংখ্য বিশেষ কার্যকারী একক নিয়ে প্রতিটি অঙ্গ গঠিত।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর