শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'P [গণিত] ও 'Q [গণিত] এর মধ্যে [গণিত] ও [গণিত] -এর বিনিময় কৌশল বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের চিত্রে P ও Q হচ্ছে যথাক্রমে অ্যালভিওলাস ও অ্যালভিওলাসকে বেষ্টনকারী রক্তজালক। অ্যালভিওলাস এবং রক্তজালক এর মধ্যে [গণিত] ও [গণিত] গ্যাসের বিনিময় মূলত ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। নিচে তা বিশ্লেষণ করা হলো- অক্সিজেন ( [গণিত] ) গ্যাসের বিনিময়: যখন আমরা শ্বাস গ্রহণ করি, তখন ফুসফুসের অ্যালভিওলাসে উচ্চ ঘনত্বের অক্সিজেন প্রবেশ করে। অ্যালভিওলাসে অক্সিজেনের আংশিক চাপ 'প্রায় ১০৪ mmHg| রক্তজালকে অক্সিজেনের আংশিক চাপ প্রায় ৪০ mmHg। এই আংশিক চাপের পার্থক্যের কারণে, অ্যালভিওলাস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তজালকে প্রবেশ করে। লোহিত রক্তকণিকায় অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে এবং দেহের বিভিন্ন অংশে বাহিত হয়। কার্বন ডাইঅক্সাইড ( [গণিত] ) গ্যাসের বিনিময়: কোষীয় শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়। রক্তজালকে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ প্রায় ৪৫ mmHg | অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ প্রায় ৪০ mmHg | এই আংশিক চাপের পার্থক্যের কারণে, রক্তজালক থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাসে প্রবেশ করে। এরপর শ্বাস ত্যাগের মাধ্যমে এই কার্বন ডাই-অক্সাইড শরীর থেকে বাইরে নির্গত হয়।

HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল

উদ্দীপকের 'P ও 'Q এর মধ্যে ও -এর বিনিময় কৌশল বিশ্লেষণ কর।

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর- question image

Sylhet · 2025

উত্তর

ব্রঙ্কাইটিস হলো শ্বাসনালির ভেতরের আবৃত ঝিল্লির প্রদাহ। এই প্রদাহের ফলে জ্বর, খুসখুসে কাশি এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা যায়।

উত্তর

আমাদের শ্বাসকার্য মূলত প্রশ্বাস ও নিঃশ্বাস- এই দুটি প্রক্রিয়ার সমন্বয়ে গঠিত। প্রশ্বাস হলো সেই প্রক্রিয়া যেখানে বায়ুমণ্ডলের অক্সিজেন-সমৃদ্ধ বায়ু সক্রিয়ভাবে ফুসফুসে প্রবেশ করে। এ সময় মধ্যচ্ছদা এবং ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হওয়ায় বক্ষগহ্বর প্রসারিত হয়। অন্যদিকে, নিঃশ্বাস একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, যেখানে ফুসফুসের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু দেহ থেকে বাইরে নির্গত হয়। এ সময় প্রশ্বাসে ব্যবহৃত পেশিগুলো শিথিল হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

উত্তর

উদ্দীপকের চিত্রে 'PP^{\prime} অংশটি হলো ফুসফুসের ক্ষুদ্রতম গাঠনিক এবং কার্যকরী একক অ্যালভিওলাস। নিচে অ্যালভিওলাসের গঠন ব্যাখ্যা করা হলো- অ্যালভিওলাস অত্যন্ত ক্ষুদ্র আকৃতির বুদবুদ সদৃশ এক প্রকার বায়ু থলি। এরা গ্যাস আদান-প্রদানকারী তল গঠন করে। মানুষের দুটি ফুসফুসে ৭০ কোটির বেশি অ্যালভিওলাস থাকে এবং এরা প্রায় ৭০-৯০ বর্গমিটার আয়তন তলের সৃষ্টি করে। অ্যালভিওলাসের ব্যাস ০.২ মি.মি. এবং এর প্রাচীর মাত্র ০.০০০১ মি.মি. বা ০.১ মাইক্রোমিটার পুরু। অ্যালভিওলাসের বাইরের দিকে প্রচুর পরিমাণে কৈশিক জালক নিবিড়ভাবে অবস্থান করে। question image এরা পালমোনারি ধমনি থেকে উৎপন্ন হয় এবং পুনরায় মিলে পালমোনারি শিরা গঠন করে। প্রত্যেকটি অ্যালভিওলাসের প্রাচীর। অত্যন্ত পাতলা, চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দ্বারা।গঠিত।, যার জন্য অতি সহজেই গ্যাসের ব্যাপন ঘটাতে পারে। অ্যালভিওলাসের প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক সূত্রক থাকে। স্থিতিস্থাপক সূত্রের জন্য নিঃশ্বাস-প্রশ্বাসের সময় অ্যালভিওলাস সহজেই প্রসারিত হতে পারে এবং আগের অবস্থায় ফিরে আসতে পারে। অ্যালভিওলাস প্রাচীরে কিছু বিশেষ কোষ প্রাচীরের অন্তঃতলে ডিটারজেন্টের মতো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এ পদার্থকে সারফেকট্যান্ট বলে।

উত্তর

উদ্দীপকের চিত্রে P ও Q হচ্ছে যথাক্রমে অ্যালভিওলাস ও অ্যালভিওলাসকে বেষ্টনকারী রক্তজালক। অ্যালভিওলাস এবং রক্তজালক এর মধ্যে O2O_2CO2CO_2 গ্যাসের বিনিময় মূলত ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। নিচে তা বিশ্লেষণ করা হলো- অক্সিজেন (O2O_2) গ্যাসের বিনিময়: যখন আমরা শ্বাস গ্রহণ করি, তখন ফুসফুসের অ্যালভিওলাসে উচ্চ ঘনত্বের অক্সিজেন প্রবেশ করে। অ্যালভিওলাসে অক্সিজেনের আংশিক চাপ 'প্রায় ১০৪ mmHg| রক্তজালকে অক্সিজেনের আংশিক চাপ প্রায় ৪০ mmHg। এই আংশিক চাপের পার্থক্যের কারণে, অ্যালভিওলাস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তজালকে প্রবেশ করে। লোহিত রক্তকণিকায় অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে এবং দেহের বিভিন্ন অংশে বাহিত হয়। কার্বন ডাইঅক্সাইড (CO2CO_2) গ্যাসের বিনিময়: কোষীয় শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়। রক্তজালকে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ প্রায় ৪৫ mmHg | অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ প্রায় ৪০ mmHg | এই আংশিক চাপের পার্থক্যের কারণে, রক্তজালক থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাসে প্রবেশ করে। এরপর শ্বাস ত্যাগের মাধ্যমে এই কার্বন ডাই-অক্সাইড শরীর থেকে বাইরে নির্গত হয়।
HSCBiology 2nd PaperChapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-

  • 4 টি
  • 10 টি
  • 12 টি
  • 20 টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?

  • সেকেন্ডারি ব্রঙ্কাস
  • টারসিয়ারি ব্রঙ্কাস
  • টার্মিনাল ব্রঙ্কিওল
  • অ্যালভিওলার নালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-

  • কোষে
  • ফুসফুসে
  • দেহে
  • কোনটিই না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?

  • হিমোগ্লোবিন
  • মায়োগ্লোবিন
  • হেপারিন
  • বিলিরুবিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?

  • ২৭%
  • ৩০%
  • ৩৩%
  • ৩৭%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুস
iii. যকৃত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?

  • ২৫০০
  • ৩৫০০
  • ৪৫০০
  • ৫৫০০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাইনাসের প্রদাহকে কী বলে?

  • ওটিটিস মিডিয়া
  • সাইনুসাইটিস
  • এলার্জি
  • এমফাইসেমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-

  • কার্বনিক এসিড রূপে
  • বাইকার্বোনেট রূপে
  • কার্বামিনো যৌগ রূপে
  • উপরের তিনভাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?

  • 0.1%
  • 0.2%
  • 2.0%
  • 3.0%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে?

  • ১৪-১৮
  • ২০-২৪
  • ২৮-৩২
  • ৩৬-৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?

  • বিলিরুবিন
  • হেপারিন
  • ইউরোবিলিন
  • হিমোগ্লোবিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুসiii. যকৃত নিচের কোনটি সঠিক?ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?সাইনাসের প্রদাহকে কী বলে?প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন ককোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।