শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির কার্যকরী এককের গঠন বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো ফুসফুস। ফুসফুসের ক্ষুদ্রতম গাঠনিক এবং কার্যকরী একক হলো অ্যালভিওলাস। নিচে অ্যালভিওলাসের গঠন বর্ণনা করা হলো- অ্যালভিওলাস অত্যন্ত ক্ষুদ্র আকৃতির বুদবুদ সদৃশ এক প্রকার বায়ু থলি। এরা গ্যাস আদান-প্রদানকারী তল গঠন করে। মানুষের দুটি ফুসফুসে ৭০ কোটির বেশি অ্যালভিওলাস থাকে এবং এরা প্রায় ৭০-৯০ বর্গমিটার আয়তন তলের সৃষ্টি করে। অ্যালভিওলাসের ব্যাস ০.২ মি.মি. এবং এর প্রাচীর মাত্র ০.০০০১ মি.মি. বা ০.১ মাইক্রোমিটার পুরু। অ্যালভিওলাসের বাইরের দিকে প্রচুর পরিমাণে কৈশিক জালক নিবিড়ভাবে অবস্থান করে। [চিত্র] এরা পালমোনারি ধমনি থেকে উৎপন্ন হয় এবং পুনরায় মিলে পালমোনারি শিরা গঠন করে। প্রত্যেকটি অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। যার জন্য অতি সহজেই গ্যাসের ব্যাপন ঘটাতে পারে অ্যালভিওলাসের প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক সূত্রক থাকে। স্থিতিস্থাপক সূত্রের জন্য নিঃশ্বাস-প্রশ্বাসের সময় অ্যালভিওলাস সহজেই প্রসারিত হতে পারে এবং আগের অবস্থায় ফিরে আসতে পারে। অ্যালভিওলাস প্রাচীরে কিছু বিশেষ কোষ প্রাচীরের অন্তঃতলে ডিটারজেন্টের মতো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এ পদার্থকে সারফেকট্যান্ট বলে।

HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির কার্যকরী এককের গঠন বর্ণনা কর।

উদ্দীপক

আমাদের বক্ষপিঞ্জরের ইন্টারকোস্টাল পেশি ও ডায়াফ্রাম সংকোচন প্রসারণের মাধ্যমে একটি অঙ্গকে সক্রিয় রাখে।

Chittagong · 2025

উত্তর

লোহিত কণিকা থেকে HCO3\mathrm{HCO}_3^{-} আয়নের বের হয়ে আসার ফলে ঋণাত্মক আয়নের যে ঘাটতি হয় প্লাজমার ক্লোরাইড (CICI^{-}) আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে সে ঘাটতি পূরণ করে। একে ক্লোরাইড শিফট বলা হয়।

উত্তর

ফুসফুসের ভেতরের বায়ু চলাচলের পথকে ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ বলে। শ্বাসনালি ফুসফুসে প্রবেশ করে প্রাইমারি ব্রঙ্কাস গঠন করে। এই প্রাইমারি ব্রঙ্কাস আবার বিভক্ত হয়ে সেকেন্ডারি ব্রঙ্কাস এবং তারপর টার্সিয়ারি ব্রঙ্কাস গঠন করে। টার্সিয়ারি ব্রঙ্কাসগুলো আরও সূক্ষ্ম নালিতে বিভক্ত হয়, যাদের ব্রঙ্কিওল বলা হয়।ব্রঙ্কিওলগুলো শেষ পর্যন্ত ক্ষুদ্র অ্যালভিওলাই বা বায়ুথলি পর্যন্ত বিস্তৃত হয়, যেখানে গ্যাস বিনিময় ঘটে। এই সম্পূর্ণ বায়ুপ্রবাহের পথটি একটি উল্টানো গাছের শাখার মতো দেখতে হওয়ায় একে শ্বসন বৃক্ষ বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো ফুসফুস। ফুসফুসের ক্ষুদ্রতম গাঠনিক এবং কার্যকরী একক হলো অ্যালভিওলাস। নিচে অ্যালভিওলাসের গঠন বর্ণনা করা হলো- অ্যালভিওলাস অত্যন্ত ক্ষুদ্র আকৃতির বুদবুদ সদৃশ এক প্রকার বায়ু থলি। এরা গ্যাস আদান-প্রদানকারী তল গঠন করে। মানুষের দুটি ফুসফুসে ৭০ কোটির বেশি অ্যালভিওলাস থাকে এবং এরা প্রায় ৭০-৯০ বর্গমিটার আয়তন তলের সৃষ্টি করে। অ্যালভিওলাসের ব্যাস ০.২ মি.মি. এবং এর প্রাচীর মাত্র ০.০০০১ মি.মি. বা ০.১ মাইক্রোমিটার পুরু। অ্যালভিওলাসের বাইরের দিকে প্রচুর পরিমাণে কৈশিক জালক নিবিড়ভাবে অবস্থান করে। question image এরা পালমোনারি ধমনি থেকে উৎপন্ন হয় এবং পুনরায় মিলে পালমোনারি শিরা গঠন করে। প্রত্যেকটি অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। যার জন্য অতি সহজেই গ্যাসের ব্যাপন ঘটাতে পারে অ্যালভিওলাসের প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক সূত্রক থাকে। স্থিতিস্থাপক সূত্রের জন্য নিঃশ্বাস-প্রশ্বাসের সময় অ্যালভিওলাস সহজেই প্রসারিত হতে পারে এবং আগের অবস্থায় ফিরে আসতে পারে। অ্যালভিওলাস প্রাচীরে কিছু বিশেষ কোষ প্রাচীরের অন্তঃতলে ডিটারজেন্টের মতো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এ পদার্থকে সারফেকট্যান্ট বলে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির অর্থাৎ ফুসফুসের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া দুটি প্রধান পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়: স্নায়ুবিক নিয়ন্ত্রণ এবং রাসায়নিক নিয়ন্ত্রণ। এই দুটি পদ্ধতি সম্মিলিতভাবে শ্বাস-প্রশ্বাসের হার ও গভীরতা নিয়ন্ত্রণ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১ . স্নায়ুবিক নিয়ন্ত্রণ: পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলাংগাটা আমাদের বক্ষ অঞ্চলের প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে থাকে। এটিকে বলা হয় শ্বসন নিয়ন্ত্রণকেন্দ্র। এই শ্বসন নিয়ন্ত্রণ কেন্দ্রের রয়েছে দুটি অংশ যথা নিঃশ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র ও প্রশ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র। স্নায়ুবিক শ্বসন নিয়ন্ত্রণ কেন্দ্রের স্নায়ুগুলো করোটিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম ও বক্ষপিঞ্জরের সাথে যুক্ত থাকে। আমাদের প্রশ্বাস-নিঃশ্বাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আমাদের কর্ম উদ্দীপনা বৃদ্ধির সাথে সাথে শ্বাস-প্রশ্বাসের গতিও বৃদ্ধি পায়। আর শ্বাস-প্রশ্বাসের গতি বৃদ্ধি পেলে অক্সিজেন শোষণ ও কার্বন ডাইঅক্সাইডের বর্জনের হারও বাড়ে। আমরা যখন বিশ্রামে নেই তখন দেহে অক্সিজেনের চাহিদাও কমে যায়। অর্থাৎ চাহিদা ও যোগানের এই ভারসাম্য ছন্দবদ্ধভাবে নিয়ন্ত্রিত হয় (প্রতিবর্ত ক্রিয়া) ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। ২. রাসায়নিক নিয়ন্ত্রণ: মস্তিষ্কের মেডুলা রক্তের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের প্রতি সংবেদনশীল। রক্তে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে মেডুলার সাথে সংশ্লিষ্ট স্নায়ু বক্ষ পিঞ্জর ও ডায়াফ্রামের পেশিতে সংকেত পাঠায়। ফলে শ্বাস-প্রশ্বাসের হার বাড়ে এবং রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে ও অক্সিজেনের পরিমাণ বাড়ে। এইভাবে রাসায়নিক উদ্দীপনার মাধ্যমেও আমাদের দেহের প্রশ্বাস-নিঃশ্বাস নিয়ন্ত্রিত হয়ে থাকে।
HSCBiology 2nd PaperChapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-

  • 4 টি
  • 10 টি
  • 12 টি
  • 20 টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?

  • সেকেন্ডারি ব্রঙ্কাস
  • টারসিয়ারি ব্রঙ্কাস
  • টার্মিনাল ব্রঙ্কিওল
  • অ্যালভিওলার নালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-

  • কোষে
  • ফুসফুসে
  • দেহে
  • কোনটিই না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?

  • হিমোগ্লোবিন
  • মায়োগ্লোবিন
  • হেপারিন
  • বিলিরুবিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?

  • ২৭%
  • ৩০%
  • ৩৩%
  • ৩৭%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুস
iii. যকৃত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?

  • ২৫০০
  • ৩৫০০
  • ৪৫০০
  • ৫৫০০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাইনাসের প্রদাহকে কী বলে?

  • ওটিটিস মিডিয়া
  • সাইনুসাইটিস
  • এলার্জি
  • এমফাইসেমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-

  • কার্বনিক এসিড রূপে
  • বাইকার্বোনেট রূপে
  • কার্বামিনো যৌগ রূপে
  • উপরের তিনভাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?

  • 0.1%
  • 0.2%
  • 2.0%
  • 3.0%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে?

  • ১৪-১৮
  • ২০-২৪
  • ২৮-৩২
  • ৩৬-৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?

  • বিলিরুবিন
  • হেপারিন
  • ইউরোবিলিন
  • হিমোগ্লোবিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুসiii. যকৃত নিচের কোনটি সঠিক?ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?সাইনাসের প্রদাহকে কী বলে?প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন ককোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির কার্যকরী এককের গঠন বর্ণনা কর। | Prosthuti