স্নায়ু ও রাসায়নিক উপাদান উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির কার্যক্রম নিয়ন্ত্রণ করে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির অর্থাৎ ফুসফুসের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া দুটি প্রধান পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়: স্নায়ুবিক নিয়ন্ত্রণ এবং রাসায়নিক নিয়ন্ত্রণ। এই দুটি পদ্ধতি সম্মিলিতভাবে শ্বাস-প্রশ্বাসের হার ও গভীরতা নিয়ন্ত্রণ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১ . স্নায়ুবিক নিয়ন্ত্রণ: পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলাংগাটা আমাদের বক্ষ অঞ্চলের প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে থাকে। এটিকে বলা হয় শ্বসন নিয়ন্ত্রণকেন্দ্র। এই শ্বসন নিয়ন্ত্রণ কেন্দ্রের রয়েছে দুটি অংশ যথা নিঃশ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র ও প্রশ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র। স্নায়ুবিক শ্বসন নিয়ন্ত্রণ কেন্দ্রের স্নায়ুগুলো করোটিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম ও বক্ষপিঞ্জরের সাথে যুক্ত থাকে। আমাদের প্রশ্বাস-নিঃশ্বাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আমাদের কর্ম উদ্দীপনা বৃদ্ধির সাথে সাথে শ্বাস-প্রশ্বাসের গতিও বৃদ্ধি পায়। আর শ্বাস-প্রশ্বাসের গতি বৃদ্ধি পেলে অক্সিজেন শোষণ ও কার্বন ডাইঅক্সাইডের বর্জনের হারও বাড়ে। আমরা যখন বিশ্রামে নেই তখন দেহে অক্সিজেনের চাহিদাও কমে যায়। অর্থাৎ চাহিদা ও যোগানের এই ভারসাম্য ছন্দবদ্ধভাবে নিয়ন্ত্রিত হয় (প্রতিবর্ত ক্রিয়া) ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। ২. রাসায়নিক নিয়ন্ত্রণ: মস্তিষ্কের মেডুলা রক্তের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের প্রতি সংবেদনশীল। রক্তে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে মেডুলার সাথে সংশ্লিষ্ট স্নায়ু বক্ষ পিঞ্জর ও ডায়াফ্রামের পেশিতে সংকেত পাঠায়। ফলে শ্বাস-প্রশ্বাসের হার বাড়ে এবং রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে ও অক্সিজেনের পরিমাণ বাড়ে। এইভাবে রাসায়নিক উদ্দীপনার মাধ্যমেও আমাদের দেহের প্রশ্বাস-নিঃশ্বাস নিয়ন্ত্রিত হয়ে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
স্নায়ু ও রাসায়নিক উপাদান উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির কার্যক্রম নিয়ন্…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
এরা পালমোনারি ধমনি থেকে উৎপন্ন হয় এবং পুনরায় মিলে পালমোনারি শিরা গঠন করে। প্রত্যেকটি অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। যার জন্য অতি সহজেই গ্যাসের ব্যাপন ঘটাতে পারে অ্যালভিওলাসের প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক সূত্রক থাকে। স্থিতিস্থাপক সূত্রের জন্য নিঃশ্বাস-প্রশ্বাসের সময় অ্যালভিওলাস সহজেই প্রসারিত হতে পারে এবং আগের অবস্থায় ফিরে আসতে পারে। অ্যালভিওলাস প্রাচীরে কিছু বিশেষ কোষ প্রাচীরের অন্তঃতলে ডিটারজেন্টের মতো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এ পদার্থকে সারফেকট্যান্ট বলে।উত্তর