সাইনুসাইটিসের কারণসমূহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের রোগটি সাইনুসাইটিস। ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণে উদ্দীপকের গহ্বর বা সাইনাসের মিউকাস ঝিল্লিতে সৃষ্ট প্রদাহকে সাইনুসাইটিস বলে। নিচে এর কারণসমূহ বর্ণনা করা হলো- i. সাইনাসগুলো বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া এবং কিছু ক্ষেত্রে ছত্রাক দ্বারা আক্রান্ত হলে সাইনুসাইটিস হতে পারে। ii. ঠান্ডাজনিত কারণে, অ্যালার্জিজনিত কারণে, ব্যবধায়ক পর্দার অস্বাভাবিকতার সাইনাস গহ্বর অবরুদ্ধ হয়ে নাকে পলিপ সৃষ্টির কারণে, নাসাগহ্বরের মিউকোসা স্ফীতির ফলে নাসাপথ সরু হয়ে ক্রনিক সাইনুসাইটিস হতে পারে। iii. দাঁতের ইনফেকশন থেকে বা দাঁত তুলতে গিয়েও সাইনাসে সংক্রমণ হতে পারে। iv. যারা হাঁপানির সমস্যায় ভোগে তাদের দীর্ঘস্থায়ী সাইনুসাইটিস দেখা যায়। V. সাধারণত ঘরের পোকামাকড়, ধুলাবালি, পেস্ট ইত্যাদির প্রভাবে এ রোগের সংক্রমণ দেখা দিতে পারে। iv. ইউস্টেশিয়ান নালির সামান্য অস্বাভাবিকতায় সাইনাস গহ্বর অবরুদ্ধ হয়ে এবং সংক্রমণের ফলে সাইনুসাইটিস হতে পারে।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
সাইনুসাইটিসের কারণসমূহ বর্ণনা করো।
উদ্দীপক
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর