উদ্দীপকের P ও Q এর বিনিময় ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত অঙ্গটি হলো ফুসফুসের আ্যালভিওলাস এবং P ও Q হলো যথাক্রমে অক্সিজেন (O 2) ও কার্বন ডাইঅক্সাইড (CO2) ৷ ফুসফুস গহ্বরের ভিতরে আ্যালভিওলাই এর বাতাস এবং এগুলোর প্রাচীরে অবস্থিত কৈশিক নালির রক্তের মধ্যে অক্সিজেন ও CO2-এর বিনিময় ঘটে। বহিঃশ্বসন প্রক্রিয়ার মাধ্যমে O2 ও CO2 এর ফুসফুসের আ্যালভিওলাসে গ্যাসীয় বিনিময় সংঘটিত হয়ে থাকে। নিচে গ্যাসীয় বিনিময় প্রক্রিয়াটি বিশ্লেষণ করা হলো- O2 পরিবহন: ১. ভৌত দ্রবণরূপে: প্রতি 100ml রক্তে 0.2ml O2 ভৌত দ্রব্যরূপে পরিবাহিত হয়। দ্রবীভূত অংশই রক্তে 100mm পারদ চাপ সৃষ্টির জন্য দায়ী। ২. রাসায়নিক দ্রবণরূপে: O2 রক্তের RBC এর হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। এটি এক ধরনের শিথিল রাসায়নিক যৌগ, অক্সিজেনের চাপ কমে গেলে পুনরায় বিযুক্ত হয়। CO2 পরিবহন: ভৌত দ্রবণরূপে: কিছু পরিমাণ (৫%) CO2 রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড গঠন করে। H2O + CO2 → H2CO3 (কার্বনিক এসিড) এ বিক্রিয়ায় কার্বনিক অ্যানহাইডেজ এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে। প্রতি হাজার CO2 অণুর মধ্যে মাত্র এক অণু HCO2 রূপে দ্রবণে উপস্থিত থাকে । সুতরাং CO2-এর খুব সামান্য অংশই H2CO3 রূপে পরিবাহিত হয়। কার্বামিনো যৌগরূপে: টিস্যুকোষ থেকে রক্তের প্লাজমায় আগত CO2 -এর কিছু অংশ লোহিত কণিকায় প্রবেশ করে । লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার গ্লোবিন (প্রোটিন) অংশের অ্যামিনো গ্রুপের- (NH) সাথে CO2 যুক্ত হয়ে কার্বামিনোহিমোগ্লোবিন যৌগ গঠন করে । CO2-এর একাংশ প্লাজমা প্রোটিনের সাথে সরাসরি যুক্ত হয়ে কার্বামিনোপ্রোটিন গঠন করে । PrNH2+ CO2 - PrNHCOOH (কার্বামিনোপ্রোটিন) এ রাসায়নিক ক্রিয়া এক সেকেন্ডের ভগ্নাংশ সময়ে অতি দ্রুত সম্পন্ন হয় । মোট CO2-এর শতকরা ২৭ ভাগ কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয় । বাইকার্বোনেট যৌগরূপে: CO2-এর বেশির ভাগই (৬৫%) রক্তে বাইকার্বোনেটরূপে পরিবাহিত হয়। (১) NaHCO3— রূপে প্লাজমার মাধ্যমে এবং (২) KHCO3 -রূপে লোহিত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকের P ও Q এর বিনিময় ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর