উল্লিখিত নিয়ন্ত্রণ কি শুধুই স্নায়বিক? বিশ্লেষণপূর্বক মন্তব্য করো।
উত্তর: উদ্দীপকের শারীরবৃত্তীয় প্রক্রিয়াটির শুধুই স্নায়বিক নিয়ন্ত্রণ হয় না।রাসায়নিক নিয়ন্ত্রণ ও ঘটে থাকে। শ্বসনের রাসায়নিক নিয়ন্ত্রণ (Chemical Control): রক্তে CO2, O2, এবং H+ আয়নের মাত্রায় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়ে থাকে। অক্সিজেন : রক্তে O2, এর অভাব বা আধিক্য ঘটলে ক্যারোটিড ও অ্যাওর্টিক বডির কেমোরিসেপ্টর কোষগুলো উদ্দীপিত হয়ে স্নায়ুতাড়নার মাধ্যমে শ্বাসকেন্দ্রকে উদ্দীপ্ত করে। এ উদ্দীপনা রক্ত থেকে শ্বাসকেন্দ্র সরাসরিও গ্রহণ করতে পারে । O2, এর অভাবজনিত উদ্দীপনা শ্বসনকেন্দ্র থেকে ফুসফুসে পরিবাহিত হয়ে শ্বসন হার বাড়িয়ে দেয়। অন্যদিকে O2, এর আধিক্যজনিত তাড়না শ্বাসকেন্দ্রকে প্রশমিত করে এবং শ্বাসক্রিয়ার হার কমিয়ে দেয়। কার্বন ডাইঅক্সাইড : ক্যারোটিড ও অ্যাওর্টিক বডিতে অবস্থিত কেমোরিসেপ্টর কোষ ও মেডুলায় অবস্থিত কেমোরিসেপ্টর কোষ রক্তের CO2, এর মাত্রায় উদ্দীপিত হয়ে শ্বাসক্রিয়াকে প্রভাবিত করে। রক্তে CO2, এর চাপ বাড়লে প্রথমে শ্বাসক্রিয়ার গভীরতা ও পরে শ্বাসক্রিয়ার হার বেড়ে যায় । রক্তে CO2, এর মাত্রা কমে এলে শ্বাসক্রিয়ার হারও কে যায়। হাইড্রোজেন আয়ন : রক্তে H+ আয়নের তীব্রতার হ্রাস-বৃদ্ধিতে শ্বাসক্রিয়ারও হ্রাস-বৃদ্ধি ঘটে । H+ আয়নের পরিবর্তনও সরাসরি শ্বাসকেন্দ্র অথবা ক্যারোটিড ও অ্যাওর্টিক বডির মাধ্যমে কাজ করে শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। রক্তে H+ আয়ন মাত্রা বৃদ্ধি পেলে আধিক্য অবস্থায় শ্বাসক্রিয়ার হার বেড়ে যায় । এতে CO2, বেশি মাত্রায় ফুসফুস থেকে নিষ্ক্রান্ত হয় । এ অবস্থায় H+এর তীব্রতা কমে গেলে শ্বসন হারও কমে যায় ।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উল্লিখিত নিয়ন্ত্রণ কি শুধুই স্নায়বিক? বিশ্লেষণপূর্বক মন্তব্য করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর