উদ্দীপকে উল্লিখিত 'P [গণিত] এর গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'P [গণিত] চিহ্নিত অংশটি হলো অ্যালভিওলাস। নিচে অ্যালভিওলাসের গঠন বর্ণনা করা হলো: ফুসফুসের কার্যকারী একক হলো অ্যালভিওলাস। এগুলো আঙ্গুরের মতো থোকার মতো গুচ্ছাবিশিষ্ট,অতি ক্ষুদ্রাকায়,বুদবুদ সদৃশ বায়ুথলি এবং গ্যাস বিনিময়ের তল গঠন করে। ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা বয়সের সাথে সম্পর্কিত। অ্যালভিওলাসের বাইরের দিকে প্রচুর কৈশিকজালিকা নিবিড়ভাবে অবস্থান করে। পালমোনারি ধমনি থেকে এগুলোর উৎপত্তি হয় এবং পুনোরায় মিশে গিয়ে পালমোনারি শিরা গঠন করে। প্রত্যেক অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা,চাপা স্কোয়াসমাস এপিথেলিয়াল কোষে গঠিত হওয়ায় সহজেই ব্যাপন ঘটাতে পারে। অ্যালভিওলাস প্রাচীর ফ্যাগোসাইটোসিস অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে। ম্যাক্রোফেজ অনুজীব এবং অন্যান্য বহিরাগত কণা ধ্বংস করে। তাছাড়া প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু থাকে। এ স্থিতিস্থাপক সূএের কারণে প্রশ্বাস-নিঃশ্বাসের সময় অ্যালভিওলাস প্রসারিত হতে পারে,আবার পূর্বাবস্থায় ফিরেও আসতে পারে। অ্যালভিওলাস প্রাচীরে সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ কোষ থাকে যা প্রাচীরের ভেতরের দিকে সারফ্যাকটেন্ট নামক ডিটারজেন্ট এর অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। সারফ্যাকটেন্ট সারফেস টেনশন হ্রাস করে অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। সারফ্যাকটেন্ট বিহীন অ্যালভিওলাস তথা ফুসফুসের যথাযথ কাজ করতে পারে না।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'P এর গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর