শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের অঙ্গটির ক্ষুদ্রতম এককের গঠন বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের অঙ্গটির ক্ষুদ্রতম একক হলো অ্যালভিওলাস। নিচে অ্যালভিওলাসের গঠন বর্ণনা করা হলো:ফুসফুসের কার্যকারী একক হলো অ্যালভিওলাস। এগুলো আঙ্গুরের মতো থোকার মতো গুচ্ছাবিশিষ্ট,অতি ক্ষুদ্রাকায়,বুদবুদ সদৃশ বায়ুথলি এবং গ্যাস বিনিময়ের তল গঠন করে। ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা বয়সের সাথে সম্পর্কিত। অ্যালভিওলাসের বাইরের দিকে প্রচুর কৈশিকজালিকা নিবিড়ভাবে অবস্থান করে। পালমোনারি ধমনি থেকে এগুলোর উৎপত্তি হয় এবং পুনোরায় মিশে গিয়ে পালমোনারি শিরা গঠন করে। প্রত্যেক অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা,চাপা স্কোয়াসমাস এপিথেলিয়াল কোষে গঠিত হওয়ায় সহজেই ব্যাপন ঘটাতে পারে। অ্যালভিওলাস প্রাচীর ফ্যাগোসাইটোসিস অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে। ম্যাক্রোফেজ অনুজীব এবং অন্যান্য বহিরাগত কণা ধ্বংস করে। তাছাড়া প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু থাকে। এ স্থিতিস্থাপক সূএের কারণে প্রশ্বাস-নিঃশ্বাসের সময় অ্যালভিওলাস প্রসারিত হতে পারে,আবার পূর্বাবস্থায় ফিরেও আসতে পারে। অ্যালভিওলাস প্রাচীরে সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ কোষ থাকে যা প্রাচীরের ভেতরের দিকে সারফ্যাকটেন্ট নামক ডিটারজেন্ট এর অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। সারফ্যাকটেন্ট সারফেস টেনশন হ্রাস করে অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। সারফ্যাকটেন্ট বিহীন অ্যালভিওলাস তথা ফুসফুসের যথাযথ কাজ করতে পারে না।

HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল

উদ্দীপকের অঙ্গটির ক্ষুদ্রতম এককের গঠন বর্ণনা কর।

উদ্দীপক

মানুষের বক্ষগহ্বরে দু'পাশে অসংখ্য বায়ুপ্রকোষ্ঠযুক্ত অঙ্গ আছে, যা O2 ও CO2 গ্যাস বিনিময় ঘটায়।

Comilla · 2023

উত্তর

ফুসফুসের বাইরের দ্বি-স্তর বিশিষ্ট আবরণকে প্লুরা বলে।

উত্তর

ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমনে বা এলার্জিজনিত কারণে, সাইমাসের মিউকাস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয় তাকেই সাইনোসাইটিস বলে। সাইনোসাইটিস এর কারনে মাথা ব্যাথা, মুখমণ্ডল ব্যাথা, নাক দিয়ে হলুদ বা সবুজাভ তরল ঝরে পড়া ইত্যাদি লক্ষন দেখা দেয়।

উত্তর

উদ্দীপকের অঙ্গটির ক্ষুদ্রতম একক হলো অ্যালভিওলাস। নিচে অ্যালভিওলাসের গঠন বর্ণনা করা হলো:ফুসফুসের কার্যকারী একক হলো অ্যালভিওলাস। এগুলো আঙ্গুরের মতো থোকার মতো গুচ্ছাবিশিষ্ট,অতি ক্ষুদ্রাকায়,বুদবুদ সদৃশ বায়ুথলি এবং গ্যাস বিনিময়ের তল গঠন করে। ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা বয়সের সাথে সম্পর্কিত। অ্যালভিওলাসের বাইরের দিকে প্রচুর কৈশিকজালিকা নিবিড়ভাবে অবস্থান করে। পালমোনারি ধমনি থেকে এগুলোর উৎপত্তি হয় এবং পুনোরায় মিশে গিয়ে পালমোনারি শিরা গঠন করে। প্রত্যেক অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা,চাপা স্কোয়াসমাস এপিথেলিয়াল কোষে গঠিত হওয়ায় সহজেই ব্যাপন ঘটাতে পারে। অ্যালভিওলাস প্রাচীর ফ্যাগোসাইটোসিস অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে। ম্যাক্রোফেজ অনুজীব এবং অন্যান্য বহিরাগত কণা ধ্বংস করে। তাছাড়া প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু থাকে। এ স্থিতিস্থাপক সূএের কারণে প্রশ্বাস-নিঃশ্বাসের সময় অ্যালভিওলাস প্রসারিত হতে পারে,আবার পূর্বাবস্থায় ফিরেও আসতে পারে। অ্যালভিওলাস প্রাচীরে সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ কোষ থাকে যা প্রাচীরের ভেতরের দিকে সারফ্যাকটেন্ট নামক ডিটারজেন্ট এর অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। সারফ্যাকটেন্ট সারফেস টেনশন হ্রাস করে অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। সারফ্যাকটেন্ট বিহীন অ্যালভিওলাস তথা ফুসফুসের যথাযথ কাজ করতে পারে না।

উত্তর

উদ্দীপকের উল্লেখিত অঙ্গটি হলো ফুসফুস এবং শেষোক্ত গ্যাসটি হলো CO2। নিচে CO2 এর পরিবহন ব্যাখ্যা করা হলো: কার্বন ডাই-অক্সাইড পরিবহন: খাদ্য জারণ বিক্রিয়া কোষে কার্বন ডাই-অক্সাইড তৈরি করে। এই কার্বন ডাই-অক্সাইড প্রথমে কোষ আবরণ ভেদ করে আন্তঃকোষীয় তরল ও লসিকাতে প্রবেশ করে এবং সেখান থেকে কৈশিকনালির প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে। কার্বন ডাই-অক্সাইড প্রধানত সোডিয়াম বাইকার্বোনেট (NaHCO3) রূপে রক্তরসের মাধ্যমে এবং পটাশিয়াম বাই কার্বোনেট (KHCO3) রূপে লোহিত রক্তকণিকা দিয়ে পরিবাহিত হয়ে ফুসফুসে আসে, সেখানে কৈশিকনালি ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়।
HSCBiology 2nd PaperChapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-

  • 4 টি
  • 10 টি
  • 12 টি
  • 20 টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?

  • সেকেন্ডারি ব্রঙ্কাস
  • টারসিয়ারি ব্রঙ্কাস
  • টার্মিনাল ব্রঙ্কিওল
  • অ্যালভিওলার নালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-

  • কোষে
  • ফুসফুসে
  • দেহে
  • কোনটিই না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?

  • হিমোগ্লোবিন
  • মায়োগ্লোবিন
  • হেপারিন
  • বিলিরুবিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?

  • ২৭%
  • ৩০%
  • ৩৩%
  • ৩৭%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুস
iii. যকৃত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?

  • ২৫০০
  • ৩৫০০
  • ৪৫০০
  • ৫৫০০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাইনাসের প্রদাহকে কী বলে?

  • ওটিটিস মিডিয়া
  • সাইনুসাইটিস
  • এলার্জি
  • এমফাইসেমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-

  • কার্বনিক এসিড রূপে
  • বাইকার্বোনেট রূপে
  • কার্বামিনো যৌগ রূপে
  • উপরের তিনভাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?

  • 0.1%
  • 0.2%
  • 2.0%
  • 3.0%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে?

  • ১৪-১৮
  • ২০-২৪
  • ২৮-৩২
  • ৩৬-৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?

  • বিলিরুবিন
  • হেপারিন
  • ইউরোবিলিন
  • হিমোগ্লোবিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডান ফুসফুসে লোবিউলের সংখ্যা-শ্বসনবৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে?শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হয়-কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?শ্বসনতন্ত্রের অংশ - i. নাসিকা ii. ফুসফুসiii. যকৃত নিচের কোনটি সঠিক?ফুসফুসের স্বাভাবিক বায়ুধারণ ক্ষমতা কত ml?সাইনাসের প্রদাহকে কী বলে?প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে CO2 দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকেপরিবাহিত হয়-মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌতরূপে পরিবাহিত হয়?পূর্ণ বয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন ককোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল- ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।